মমতার অপরাজিতা বিলে ধর্ষকদের দোষী সাব্যস্ত করাই কঠিন হবে! কেন বলছেন বিশেষজ্ঞরা?

Aparajita Anti Rape Bill: গত দশ বছরে ভারতে দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাত্র পাঁচজনের। ২০২১ সালের হিসেব অনুযায়ী, ভারতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন মোট ৪৮৮ জন।

Madhurima Dutta
৪ মিনিট
মমতার অপরাজিতা বিলে ধর্ষকদের দোষী সাব্যস্ত করাই কঠিন হবে! কেন বলছেন বিশেষজ্ঞরা?

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে যখন সারা রাজ্য উত্তাল, তখন জনতার সেই ব্যাপক ক্ষোভের মধ্যেই তৃণমূল সরকার বিধানসভায় ধর্ষণবিরোধী একটি বিল পাশ করে। রাজনৈতিক দলগুলি তথা আমজনতার একাংশ বলছে, রাজনৈতিক স্টান্ট ছাড়া এই বিল আর কিছুই নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা বলছেন আইন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করছেন, রাজ্যের আনা এই নয়া বিলের ফলে আসলে ধর্ষণের মামলায় কাউকে দোষী সাব্যস্ত করাই কঠিন হয়ে উঠবে। এই অপরাজিতা বিলে, ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মহিলাদের ধর্ষণ এবং অ্যাসিড হামলার তদন্ত ও বিচার করার জন্য রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ টাস্ক ফোর্স এবং বিশেষ আদালতের প্রস্তাবও রাখা হয়েছে এই বিলে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করবে এবং অভিযুক্তদের ৩০ দিনের মধ্যে বিচার করবে, এমন কঠোর নির্দেশও রয়েছে তাতে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি গণধর্ষণ মামলার পরে ২০১৩ সালে এই ধরনের অপরাধের জন্য শাস্তি আরও কঠোর করা হয়েছিল। তবে প্রায় দশ বছরেও শাস্তির আইন, কঠোর বিধি মহিলাদের উপর যৌন নির্যাতনের হার কমাতে পারেনি মোটেও। পুলিশের দক্ষতা, টহলদারি বাড়লে, ফৌজদারি বিচার পরিকাঠামোর সক্ষমতা বৃদ্ধি পেলে এবং অন্যান্য আইন বহির্ভূত পদক্ষেপ সঠিকভাবে করা হলে তাও মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোধ করার সম্ভাবনা বাড়ত। সেসব জানা সত্ত্বেও পশ্চিমবঙ্গের সরকার একটি নয়া বিল আনল। ৯ অগাস্ট আরজি কর হাসপাতাল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তার কিছুকাল পরে অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) বিল, ২০২৪ পাশ করা হয়েছিল। এই আইনে শিশুদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন অপরাধের অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার কথাও উল্লিখিত হয়েছে। কেন আইন বিশেষজ্ঞরা মনে করছেন এই আইনে দোষী সাব্যস্ত করা কঠিন?

বর্তমানে, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে, মহিলাদের বিরুদ্ধে যৌন অপরাধের মধ্যে, শুধুমাত্র ১২ বছরের কম বয়সি কোনও মেয়েকে ধর্ষণ, ১৮ বছরের কম বয়সি কোনও মেয়েকে গণধর্ষণ, ধর্ষণের সময় আঘাতের জন্য যদি নির্যাতিতার মৃত্যু ঘটে বা নির্যাতিতা শারীরিকভাবে অক্ষম হয়ে যান, বা ধর্ষণের জন্য দ্বিতীয়বার দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে অন্যান্য ধর্ষণ-সম্পর্কিত অপরাধগুলিতে দোষীদের বাকি জীবনের জন্য সর্বোচ্চ কারাদণ্ডে দণ্ডনীয় করার বিধি রয়েছে। বাংলার অপরাজিতা বিলে ধর্ষণ এবং গুরুতর আঘাত যাতে নির্যাতিতা অক্ষম হয়ে যান বা তাঁর মৃত্যু ঘটে এমন অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এটি অভূতপূর্ব কারণ অন্য কোনও আইনে অন্য কোনও অপরাধের জন্যই বাধ্যতামূলক মৃত্যুদণ্ড নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছেন মমতা

RG Kar Protest: মানুষ কতটা মরিয়া হলে রাস্তার দু'ধারে একটানা ১৬ কিলোমিটার মানববন্ধন তৈরি করা সম্ভব হয়? এই জনতাকে ঘুম পাড়ানো অলীক স্বপ্ন। এই জনতাকে ঘুম পাড়ানো অলীক স্বপ্ন।

অপরাজিতা বিলে মহিলাদের ধর্ষণ এবং শিশুদের যৌন নিপীড়নের তদন্তের সর্বোচ্চ সময়কে এফআইআর দায়েরের পর থেকে দুই মাস থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাব করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ার ৩০ দিনের মধ্যে ধর্ষণ এবং অ্যাসিড হামলার মামলার বিচার শেষ করতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে সারা দেশে একই ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে।

কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, এই বিল আসলে রাজনৈতিক কৌশল। বিরলতম বিরল ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদি একজন বিচারকের কাছে কেবল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডই একমাত্র বিকল্প হয়, তাহলে আরও উচ্চমানের প্রমাণ প্রয়োজন। কারণ মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে মানেই 'শর্টকাট' ন্যায়বিচার সম্ভব নয়। এই ধরনের ক্ষেত্রে, অনেক পোক্ত প্রমাণ, ব্যাপক প্রমাণ লাগে, যাতে সময়ও লাগে। বিচারকরা কম সময়ে কাউকে দোষী সাব্যস্ত করতে দ্বিধা বোধ করতে পারেন, যার ফলে দোষী সাব্যস্ত হওয়ার হার কমে যেতে পারে হয়।

মহিলাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার পরে, মৃত্যুদণ্ড এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত এবং বিচারের দাবি সবসময়ই করা হয়। কিন্তু তা কতখানি কার্যকর হয় তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কত ক্ষেত্রেই বা কতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়? গত দশ বছরে ভারতে দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাত্র পাঁচজনের। ২০২১ সালের হিসেব অনুযায়ী, ভারতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন মোট ৪৮৮ জন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর ধর্ষণ-হত্যার প্রতিবাদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট কমিয়ে দেবে?

Mamata Banerjee RG Kar: আগে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন এমন মহিলারাও কিন্তু বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ভোট আর পাবেন না।

২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ ও হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে পাশ হওয়া ফৌজদারি আইন সংশোধনী। এই সংশোধনীতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের পরিধি প্রসারিত হয় এবং শাস্তিও বাড়ে। তাতেও, এই ধরনের অপরাধের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। উল্টে দিল্লির ট্রায়াল কোর্টগুলির একটি সমীক্ষায় দেখা গেছে, এই সংশোধনীর পরে দোষী সাব্যস্ত করার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তদন্ত ও বিচার সম্পন্ন করার জন্য বিলে যে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে তাও অবাস্তব। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করা বা বিচার শেষ করা তখনই সম্ভব যখন আমাদের সেই পরিকাঠামো থাকবে। জনগণের ক্ষোভকে প্রশমিত করতে এই ধরনের বিল রাতারাতি পাশ করিয়ে দায়িত্ব পালন করা যায় ঠিকই কিন্তু আখেরে তার কোনও গ্রহণযোগ্যতাই থাকে না কারণ তা অবাস্তব। রাজ্য তথা ভারতীয় পুলিশের দ্রুত প্রমাণ সংগ্রহে দুর্দান্ত কোনও ট্র্যাক রেকর্ডও নেই। এমন বহু বহু অপরাধ আছে যাতে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ কঠিন এবং কষ্টকর।

বিশেষজ্ঞরা বলছেন, এমন অযৌক্তিক সময়সীমা নির্ধারণের পরিবর্তে, পুলিশ কর্মীদের আরও দক্ষতার সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া উচিত। সময়সীমার মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা উচিত যাতে শীতাতপ নিয়ন্ত্রিত স্টোরেজ সুবিধা থাকবে। ২১ দিনের মধ্যে প্রমাণ সংগ্রহের চাপ থাকলে পুলিশ যে নিরপরাধ ব্যক্তিদের উপর দোষারোপ করে নির্দোষদের জেলে ভরবে এমন আশঙ্কা অমূলক না। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে জনগণের ক্ষোভ প্রশমিত করার জন্য প্রথমেই মৃত্যুদণ্ড ধর্য করার পথে হাঁটার পরিবর্তে, এই আক্রমণগুলি ঠেকাতে বেশ কিছু পদ্ধতিগত এবং কাঠামোগত সমাধানের দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ফাস্ট-ট্র্যাক আদালতের পরিবর্তে প্রশিক্ষিত বিচারক সহ আরও নিয়মিত আদালতের প্রয়োজন। শাস্তি হবে এটা নিশ্চিত করা প্রয়োজন, কত কঠিন শাস্তি হচ্ছে তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য হতে পারে না। বিচারের পাশাপাশিই প্রতিরোধের দিকেও জোর দিতে হবে। মহিলাদের সঙ্গে কীভাবে আচরণ করি আমরা এবং কেন মহিলারা বারেবারে এই ধরনের আক্রমণের সম্মুখীন হচ্ছে সে সম্পর্কে সামাজিক-সাংস্কৃতিক কথোপকথন হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?