ভোটের আগে নয়া জুজু! কেন সাময়িক ভাবে বন্ধ করা হল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট?

Congress, Bank Account: আয়কর বিভাগের এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভয়ঙ্কর আঘাত বলেই দাবি করেছেন অজয় মাকেন।

Sohini Das
২ মিনিট
ভোটের আগে নয়া জুজু! কেন সাময়িক ভাবে বন্ধ করা হল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট?

সামনেই লোকসভা ভোট। যে কোনও মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের দিনক্ষণ। ঠিক এ সময়েই ফ্রিজ করে দেওয়া হল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট। তেমনই চাঞ্চল্যকর অভিযোগ এলেছিলেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। একই সঙ্গে যুব কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল আয়কর বিভাগের বিরুদ্ধে। তবে গোটাটাই ঘটে কিছুক্ষণের জন্য। খানিক বাদেই জানানো হয়ে, পরে সমস্ত অ্যাকাউন্টই আনফ্রিজ করে দেওয়া হয়েছে।

আয়কর বিভাগের অভিযোগ, কংগ্রেসের অন্তত ২১০ কোটি টাকার কর বকেয়া রয়েছে। আর তার জন্যই আয়কর দফতরের এই পদক্ষেপ বলে নালিশ কংগ্রেসের। আয়কর বিভাগের এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভয়ঙ্কর আঘাত বলেই দাবি করেছেন অজয় মাকেন। একই সঙ্গে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দলের নির্বাচনী প্রস্তুতিকে ব্যহত করার জন্যই করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপি জমানার 'ইলেক্টোরাল বন্ড' দুর্নীতিকে ভোটের 'হাতিয়ার' করতে পারবে বিরোধীরা?

Electoral Bond: ইলেক্টোরাল বন্ড এমনই একটি অস্বচ্ছ প্রক্রিয়া, যেখানে সাধারণ মানুষ জানতেই পারতেন না, যে রাজনৈতিক দলগুলোকে কে বা কারা আর্থিক মদত দিচ্ছে?

একদিন আগেই সুপ্রিম কোর্ট মোদি সরকারের ইলেক্টোরাল বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করেছে। রাজনৈতির দলগুলিকে আর্থিক অনুদান নিয়ে ভয়াবহ দুর্নীতির যে পরিকল্পনা, তা ফাঁস হয়ে গিয়েছে জনসমক্ষে। তার ঠিক একদিন পরেই কংগ্রেসের সমস্ত দলীয় অ্যাকাউন্ট খানিক্ষণের জন্য বন্ধ করা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন সাংবাদিক জানিয়েছেন, এই মুহূর্তে কংগ্রেসের কাছে খরচ করার মতো কোনও টাকা নেই। বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতাটুকুও নেই তাদের। কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারছে না কংগ্রেস। ফলে এই সঙ্কটের প্রভাব দলের সব কিছুর উপরেই পড়ছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা তো বটেই, দলের সমস্ত কর্মকাণ্ডই ক্ষতির মুখে পড়েছে। একদিন আগেই তাঁরা জানতে পারেন, তাঁদের চেকগুলি ব্যাঙ্কে ভাঙানো যাচ্ছে না। এর পরেই খোঁজ নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানতে পারেন, যুব কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কংগ্রেস পার্টির অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। অজয় মাকেনের দাবি, এই সময় বিরোধীদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা, গণতন্ত্রকে ‘ফ্রিজ’ করে দেওয়ার সমান।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইলেক্টোরাল বন্ড অসাংবিধানিক! মোদি সরকারের প্রকল্প খারিজ সুপ্রিম কোর্টে

Electoral Bond Scheme: ইতিমধ্যেই ওই প্রকল্প বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-কে অবিলম্বে ইলেক্টোরাল বন্ড প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এদিকে, ইলেক্টোরাল বন্ড থেকে অনুদান পেয়েছে কংগ্রেসও। ২০১৮ থেকে ২০২২ সালের হিসেব অনুয়ায়ী, তেমনটাই দেখা গিয়েছে। তবে কেন এমন দেউলিয়া দশা কংগ্রেসের? অজয় মাকেন অবশ্য জানিয়েছেন, ইলেক্টোরাল বন্ড নয়, এই টাকা কংগ্রেসের কাছে এসেছিল ক্রাউডফান্ডিং থেকেই। আয়কর বিভাগ যুব কংগ্রেস এবং কংগ্রেস পার্টির কাছ থেকে ২১০ কোটি টাকা পুনরুদ্ধার করতে চেয়েছিল। সে কারণেই বন্ধ করে দেওয়া হয় তাদের সমস্ত অ্যাকাউন্ট। আর নেপথ্যে আদতে রয়েছে রাজনৈতিক কারসাজি। ইলেক্টোরাল বন্ড প্রকল্প বন্ধ হওয়ার ক্ষোভ কি এভাবেই মেটাতে চাইছে শাসক দল বিজেপি? উঠেছে সেই প্রশ্নও।

কংগ্রেস নেতা বিবেক টানখা অবশ্য জানিয়েছেন, আয়কর আপিল ট্রাইব্যুনাল পরে দলীয় সমস্ত অ্যাকাউন্ট ফের চালু করে দেয়। তবে এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি জানান, ক্ষমতান্মোত্ত মোদি সরকার ভোটের ঠিক আগে দেশের বৃহত্তম বিরোধী দলকে নিশানা করছে। এটা গণতন্ত্রের উপরেই গভীর আক্রমণ আসলে। পাশাপাশি দেশে বহুদলীয় ব্যবস্থা রক্ষা করতে বিচারবিভাগের হস্তক্ষেপেরও দাবি করেছেন কংগ্রেস সভাপতি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।