মদ দিয়ে ভোট লুঠল বিজেপি? মধ্যপ্রদেশের দিকে চোখ গোটা দেশের

Madhya Pradesh Assembly election: রাজ্য জুড়ে চলছে ভোটগ্রহণ। ভোটের সময় যে কোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। তার সঙ্গে কাজ করছে রাজ্যের ২ লক্ষ পুলিশকর্মী।

Sohini Das
৩ মিনিট
মদ দিয়ে ভোট লুঠল বিজেপি? মধ্যপ্রদেশের দিকে চোখ গোটা দেশের

ভোটের আগে নেতারা ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেন। দেশ বদলে দেওয়ার আশ্বাস দেন। প্রতিটা নাগরিকের পাতে খাবার তুলে দেওয়ার আশ্বাস, কোথাও বা রাস্তা বা সেতু গড়ে দেওয়ার আশ্বাস, কোথাও বা অন্য কিছু। তবে মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে নাকি দেদার বিলোনো হয়েছে টাকা ও মদ। হ্যাঁ, বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের রাজ্য সভাপতি কমলনাথ।

শুক্রবার সকাল থেকেই মধ্যপ্রদেশের ২৩০ জুড়ে শুরু হয় ভোটগ্রহণ। বালাঘাট জেলার বাইহার, লাঞ্জি এবং পরসওয়ারা বিধানসভা আসনে এবং মান্ডলা ও ডিন্ডোরি জেলার বেশ কয়েকটি বুথে বিকেল তিনটে পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। বাকি বুথগুলিতে অবশ্য সন্ধে ৬ টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা। এ বছর ভোটে মধ্যপ্রদেশ বিধানসভা দখলে রাখতে পারবে বিজেপি, নাকি তা ফের জিতে নেবে কংগ্রেস, সেই প্রশ্ন ঘুরছে ভোটঘোষণার পর থেকেই। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথের মুখে শোনা গেল আশ্বাসের সুরই। জানালেন, মানুষের বোধ ও মতামতের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। তাঁর বিশ্বাস, মানুষ সত্যের পক্ষেই দাঁড়াবেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের দিনেই রাজস্থানে ৫০ হাজার বিয়েবাড়ি! ভোটবাক্সে পড়বে সেই ছাপ?

Assembly Election, Rajasthan: রাজস্থানে ভোটের তারিখ পড়েছে আগামী ২৩ নভেম্বর। সেই দিনই অন্তত ৫০ হাজার বিয়ে বাড়ি রয়েছে রাজস্থান জুড়ে।

আর এ সব বলতে বলতেই বোমা ফাটান কমলনাথ। জানিয়ে দিলেন, তিনি শিবরাজ সিং চৌহানের মতো নন, না কখনও হতে পারবেন। বিজেরির কাছে পুলিশ, টাকা, প্রশাসনিক ক্ষমতা আর কয়েক ঘণ্টার সঙ্গীমাত্র। ভোটের আগের রাতে নাকি ভোটারদের টানতে দেদার টাকা ও মদ বিলি করেছে বিজেপি। কমলনাথের দাবি, তার কাছে এই সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে। এমনকী রয়েছে একাধিক ভিডিও প্রমাণও।

ভোটের আগে নানান প্রতিশ্রুতি, আশ্বাস বিলানো তো ঠিক আছে। তাই বলে মদ এবং টাকা বিলি করা! কয়েক বছর আগেই বিধায়ক কেনাবেচার মাধ্য়মে কংগ্রেসের জেতা আসন ছিনিয়ে নিয়েছিল বিজেপি। সেই ছিনিয়ে নেওয়া ক্ষমতা কি নিজেদের হাতেই রাখতে পারবে বিজেপি, নাকি তা ফের ছিনিয়ে নিয়ে যাবে কংগ্রেস, তার উত্তর দেবে ব্যালট বক্স। তবে তার আগে চেষ্টায় কোনওরকম ত্রুটি রাখতে চাইছে না শিবরাজ সরকার। এদিকে বিজেপি যে কোনও ভাবে বিজেপিকে আসনচ্যুত করে ক্ষমতা হাসিল করতে আগ্রহী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোট 'চোখের ধুলো', মহিলা প্রার্থীর নেপথ্যে পঞ্চায়েতে রাজ সেই পুরুষদেরই

'Sarpanch Pati' System: স্থানীয় গ্রামে 'ডলি সরপঞ্চ' নামেই বেশি পরিচিত গয়ার শাদিপুর গ্রামের পঞ্চায়েত প্রধান ডলি শর্মা। এই বেনিয়মের মিছিলে, এই পুরুষপ্রধান পঞ্চায়েতের ভিড়ে তিনি যেন ব্যতিক্রম।

এ সবের মধ্যেই রাজ্য জুড়ে চলছে ভোটগ্রহণ। ভোটের সময় যে কোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। তার সঙ্গে কাজ করছে রাজ্যের ২ লক্ষ পুলিশকর্মী। প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে ভোট চলেছে শুক্রবার। প্রায় প্রত্যেকটি ভোটকেন্দ্রেই রয়েছে ওয়েবকাস্টিংয়ের সুবিধা। আড়াই হাজারেরও বেশি প্রার্থীন ভাগ্য নির্ধারণ করবে এই ভোট। মধ্যপ্রদেশ জুড়ে মোট ভোটার ৫.৫৯ কোটির কাছাকাছি। তার মধ্যে ২.৮৭ কোটি পুরুষ এবং ২.৭১ কোটি নারী ভোটার রয়েছে। মহিলা পরিচালিত অন্তত ৫ হাজার বুথ রয়েছে। বিশেষ ভাবে সক্ষম পরিচালিত ভোটকেন্দ্র রয়েছে ১৮৩টি।

তা এই যে ভোট কিনতে এত কসরৎ, তা কি আদৌ ফলদায়ক হল বিজেপির জন্য? ভোটবাক্সে কাদের হয়ে কথা বলল জনগণ, এই সব উত্তর মিলতে মিলতে ৩ ডিসেম্বর। কিছুদিন আগেই নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। ছত্তীসগঢ়ে ভোটপ্রচারে গিয়ে আরও পাঁচ বছর দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। প্রধানমন্ত্রীর পর একই ভাবে ভোটারদের প্রভাবিক করার অভিযোগের মুখে পড়লেন শিবরাজ সিং সরকার। মদ এবং টাকা দিয়ে ভোটারদের মাথা ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এবং তার নেপথ্যে রয়েছে শিবরাজই, এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা কমলনাথ। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েছে বলে শোনা যায়নি। হলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন শিবরকাজ সরকারের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নিতে পারে, তা এখনও পরিষ্কার নয়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।