ভ্যাকসিন-ভীতির ফায়দা তুলে শহর জুড়ে জালিয়াতি! পরের নিশানা আপনি নন তো?

Covid Vaccine Scam: একদিকে ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যখন উদ্বেগ চারদিকে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতারণা চক্র খুলে বসেছে একদল অসাধু ব্যক্তি। এসে গিয়েছে জালিয়াতির নয়া হাতিয়ার।

Sohini Das
৩ মিনিট
ভ্যাকসিন-ভীতির ফায়দা তুলে শহর জুড়ে জালিয়াতি! পরের নিশানা আপনি নন তো?

করোনার ওই দিনগুলিতে কোভিড ভ্য়াকসিন এসেছিল ত্রাতার মতো। তবে বছর ঘুরতে না ঘুরতেই জানা গেল, কোভিড ভ্য়াকসিনগুলি সম্পূর্ণ রূপে পরীক্ষিত ছিল না। অর্থাৎ সে সব ভ্যাকসিনের যে সব পার্শ্বপ্রতিক্রিয়ার কথা এক এক করে সামনে আসছে, তা সম্পর্কে অবহিত ছিলেন না প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থাগুলি। এখন একে একে সামনে আসছে একের পর এক কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা। সম্প্রতি অভিনেতা শ্রেয়শ তলপড়ে কোভিড ভ্যাকসিনতেই দায়ী করেছেন তাঁর হার্ট অ্যাটাকের জন্য। অ্যাস্ট্রোজেনেকা সংস্থার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনটি নিয়েছিলেন অনেকেই। সেই ভ্যাকসিনের বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা সামনে এসেছে সম্প্রতি। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্ব জুড়ে। একদিকে ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যখন উদ্বেগ চারদিকে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতারণা চক্র খুলে বসেছে একদল অসাধু ব্যক্তি। এসে গিয়েছে জালিয়াতির নয়া হাতিয়ার।

যে কোভিড ভ্যাকসিন একদিন করোনার সঙ্গে লড়েছিল, তার পার্শ্বপ্রতিক্রিয়াকেই এবার অস্ত্র করছে জালিয়াতরা। করোনাকালীন সময়ে কোভিড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড। ভ্যাকসিনের প্রতিটি ডোজের ইতিহাস জুড়ে দেওয়া হয়েছে তাঁদের আধার কার্ডের সঙ্গে। কে কবে কোন কোন ডোজ নিয়েছে, সবই জানা যাবে আধার নম্বরের মাধ্যমেই। আর সেই সুযোগটাই ব্যবহার করতে মাঠে নেমে পড়েছে প্রতারকেরা। ইতিমধ্যেই নাকি কলকাতার বহু বাসিন্দাই এমন ভুয়ো কল পেয়েছেন। যেখানে স্বাস্থ্য বিভাগের আধিকারিক পরিচয়ে নাগরিকদের থেকে আধার নম্বর জেনে নেওয়া হয়েছে তাঁর ভ্যাকসিনটি আদৌ সরকার দ্বারা ভেরিফায়েড কিনা জেনে নেওয়ার অছিলায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোভিডের ভ্যাকসিন নিয়ে মৃত্যু সন্তানদের! কতটা ভয়াবহ এই কোভিশিল্ড?

AstraZeneca Covishield Death: অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি স্বীকার করেছে, তাদের তৈরি টিকা 'খুব বিরল ক্ষেত্রে, TTS ঘটাতে পারে'। টিটিএস মানে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম।

ব্যাঙ্কের নথি থেকে প্যান কার্ড, ভোটার কার্ড, আমাদের প্রায় সমস্ত নথিপত্রই এখন আধার কার্ডের সঙ্গে জোড়া। ফলে আধার নম্বর জানা হয়ে গেলেই যে বাকি সমস্ত তথ্য প্রতারকদের হাতের মুঠোয়, তাতে আর আশ্চর্য কী? তাই ভ্যাকসিনের অছিলায় আধার জালিয়াতির বাড়বাড়ন্ত বেড়েছে কলকাতা জুড়ে। কেউ কেউ আবার আইভিআরএস (ইন্টাব়্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম)-এ রেকর্ড করা ভয়েস কলও পেয়েছেন, যেখানে নাগরিকদের ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে। প্রথমে কোভিড ভ্যাকসিন নিয়েছেন কিনা জিজ্ঞেস করে এক বা দুইয়ের বোতাম টিপতে বলা হয়। কোভিশিল্ডের জন্য এক, কোভ্য়াক্সিনের জন্য নির্ধারণ করা হয় ২ নম্বর বটনটিকে। এর পরেই ফোনটি কয়েক ঘণ্টার জন্য হ্যাং করে যাচ্ছে। এমনকী অদৃশ্য হয়ে যাচ্ছে নেটওয়ার্কও। কলকাতা পুলিশের সাইবার শাখা জানাচ্ছে, এ ভাবে আসলে ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে জালিয়াৎরা, যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া যায়।

এভাবে নাকি প্রতারণা ক্রমশ বেড়েই চলছে কলকাতা জুড়ে। কলকাতা পুলিশের সাইবার সেলের তরফে বারবার সতর্ক করা হয়েছে এ নিয়ে। যাতে কোনও ভাবেই অজানা নম্বর থেকে পাওয়া কলে ব্যক্তিগত তথ্য, আধার তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বা ওটিপি শেয়ার না করেন কেউ। ভ্যাক্সিন সংক্রান্ত কোনও ফোন পেলে সেখানে আধার নম্বর শেয়ার না করার ক্ষেত্রেও সাবধান করে দিয়েছে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সকলে নিয়েছেন এই কোভিড ভ্যাকসিন! ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এতদিনে স্বীকার করল সংস্থা

Covishield Vaccine Side Effect: এরা মূলত দুইটি ব্র্যান্ডের ভ্যাকসিন বাজারে আনে। কোভিশিল্ড, যেটি ভারতে বহু বহু মানুষ নিয়েছেন এবং ভ্যাক্সজেভরিয়া।

কোভিড ভ্যাকসিন এবং তাঁর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সম্প্রতি বেশ হইচই পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। এ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞেরা সম্প্রতি সাবধান করে বলেছেন, সমস্ত ধরনের ওষুধ বা ভ্যাকসিনেরই কোনও না কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। চিকিৎসকেদের মতে, লক্ষ লক্ষ মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন। আর তাদের শরীরে ইতিবাচক প্রভাব ফেলেছে এই ভ্যাকসিন। তার সাপেক্ষে এই ঝুঁকি ন্যূনতম বলেই দাবি করেছেন চিকিৎসকদের একাংশ। অনেকেই বলেছেন, কোভিশিল্ড ভ্যাকসিনের প্রভাবে থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপিনিয়া সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা আছে। তবে সেই উদ্বেগ অযৌক্তিক। এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। এসটিএম-এর ক্লিনিকাল এবং পরীক্ষামূলক ফার্মাকোলজির প্রাক্তন প্রধান এবং অধ্যাপক শান্তনু কে ত্রিপাঠী জানাচ্ছেন, প্রায় ৮৫ কোটি লোক কোভিশিল্ডের দু'টি ডোজ পেয়েছেন। তার মধ্যে মাত্র ৩৬টি ক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম লক্ষ্য করা গিয়েছে। যার মধ্যে মারা গিয়েছেন মাত্র ১৮ জন। ফলে এই কোভিশিল্ড ভ্যাকসিনের থেকে ঝুঁকি যে খুব দুশ্চিন্তা করার মতো, তা এখনই বলা যাচ্ছে না।

বরং এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে আরও বড় ক্ষতিকে দরজা দিয়ে ডেকে আনছেন মানুষ। যার মধ্যে একটি অবশ্যই এই প্রতারণা। যা থেকে বাঁচাতে পারে একমাত্র মানুষের সচেতনতা। তেমন সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের সাইবার ক্রাইম সেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে অভিজ্ঞ মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।