চোখের নীচে মেসিদের গোলকিপারের ঘুষি, তারপরও দুটো গোল, কতটা গুরুতর রোনাল্ডোর চোট?

Cristiano Ronaldo Injury PSG vs Riyadh : জোরালো ঘুষি সরাসরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাঁ চোখের নিচে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি...

inscript
২ মিনিট
চোখের নীচে মেসিদের গোলকিপারের ঘুষি, তারপরও দুটো গোল, কতটা গুরুতর রোনাল্ডোর চোট?

প্রথমার্ধেই গর্জে উঠল স্টেডিয়াম। যে দুই মহাতারকাকে দেখার জন্য সবাই হাপিত্যেশ করে বসেছিলেন, তাঁরা এলেন। দেখলেন। এবং, জয়ও করলেন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহাতারকা বহুদিন পর একে অন্যের মুখোমুখি। এল ক্লাসিকোর সেই দ্বন্দ্ব, সেই চোখে চোখ রেখে লড়ে যাওয়া – যে দৃশ্যগুলি এতদিন মিস করছিলেন আপামর ফুটবল দর্শক। ১৯ জানুয়ারির রাতে আরবের মাঠে পিএসজির মুখোমুখি হয়েছিল রিয়াধ সিজন একাদশ। তারই অধিনায়ক ছিলেন রোনাল্ডো। নতুন দল আল নাসেরের হয়ে যে ফর্মে ফিরবেন, তারই যেন ইঙ্গিত দিয়ে রাখলেন এই ম্যাচে।

কিন্তু সেই আলো ঝলমলে রাতেই খানিক কালো মুহূর্ত উঠে এল। প্রথমার্ধ শুরু হয়েছে তখন। তারকাখচিত আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম। ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় নেইমারের লব পাস থেকে দুরন্ত গোল করলেন লিওনেল মেসি। রণডঙ্কা বাজারই অপেক্ষা ছিল। বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ম্যাচের হাল ধরলেন মেসি। তারপরই আক্রমণের ঝাঁঝ বাড়াল রিয়াধ একাদশ। রোনাল্ডোও তেড়েফুঁড়ে উঠলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সৌদি আরবের মাটিতে 'কাটোঁ কা টক্কর', মেসি না রোনাল্ডো, দিনের শেষে এগিয়ে রইলেন কে?

Messi vs Ronaldo in Saudi Arabia : উল্টোদিকে যে মেসি বনাম রোনাল্ডো! বহু বছর পর ফের মুখোমুখি। এই সুযোগ কি ছাড়া যায়!

গোলকিপার নাভাসের ঘুষি খেয়ে কাতরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

৩৪ মিনিটের মাথাতেই এল সেই মুহূর্ত। পিএসজির বক্সে আক্রমণ শানাচ্ছেন রোনাল্ডো। রোনাল্ডোর দিকে লম্বা বল ধেয়ে আসে। তখন হেড দেওয়ার জন্য লাফিয়ে ওঠেন রোনাল্ডো। সেই মুহূর্তে বল বাঁচাতে লাফান পিএসজির গোলকিপাল কেলর নাভাস। তাঁর জোরালো ঘুষি সরাসরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাঁ চোখের নিচে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সিআর সেভেন। যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। পরে দেখা যায়, চোখের নিচের অংশটি বেশ খানিকটা ফুলে রয়েছে। সেইসঙ্গে কালশিটে দাগ। আঁতকে ওঠেন ভক্তরা। তাহলে কি ফের চোটের কবলে পড়লেন তিনি?

অবশ্য সেই ঘুষির জন্যই পেনাল্টি আদায় করে রিয়াধ একাদশ। সেখান থেকেই আরবের হয়ে প্রথম গোলটি করেন রোনাল্ডো। তারপর প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময় বাঁ পায়ে রোনাল্ডোর দুরন্ত শটে ফের এগিয়ে যায় রিয়াধ। কিন্তু দিনের শেষে ৫-৪ গোলে হেরে যান রোনাল্ডোরা। শেষ হাসি হাসে মেসিদের পিএসজি। কিন্তু রোনাল্ডো যে একটু একটু করে ফর্মে ফিরছেন, সেটারও হদিশ পাওয়া গেল।

চোট পাওয়ার পরও নিজের মেজাজ ছাড়েননি রোনাল্ডো। বরং দাপট দেখা গিয়েছে তাঁর। কিন্তু ভক্তদের মনে একটাই প্রশ্ন, চোট কতটা গুরুতর? কারণ শেষ পর্যন্তও তাঁর বাঁ চোখের নিচে সেই কালশিটে ফোলা ব্যাপারটি রয়ে গিয়েছে। এমবাপে নিজেও সেই আঘাত দেখতে যান। তবে আপাতত আশঙ্কার কিছু নেই। আগামী দিনে আল নাসেরের হয়ে তাঁকে ফিট হয়েই খেলতে দেখা যাবে বলে আশাবাদী কোচ। তবে ৩৭ বছর বয়সেও যে তিনি দুরন্ত, চনমনে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রেমিকাও ক্রীড়াঙ্গনের মানুষ, পাঁচ বছরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পিঙ্কি প্রামাণিক

Pinky Pramanik: পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে কোনো রাখঢাক রাখেননি পিঙ্কি। জীবনের বর্তমান অধ্যায়ে ভালোবাসার উপস্থিতি স্বীকার করে তিনি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর এই জীবনসঙ্গীও ক্রীড়াঙ্গনেরই মানুষ, অর্থাৎ ‘মাঠের মানুষ’।

আমাকে দেখে লোকে জীবনের কঠিন সময়ে যেন মোটিভেশন পায়: পিঙ্কি প্রামাণিক

Pinki Pramanik Interview: তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।