লোকসভা ভোটের সবচেয়ে বড় ঘুঁটি রামমন্দির? সমীক্ষায় ফাঁস বিজেপির যে অকল্পনীয় ছক

CSDS-Lokniti 2024 pre-poll survey: আজ থেকে নয়। প্রায় তিন দশক ধরে দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে অযোধ্যার রামমন্দির। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করে হিন্দুত্ববাদীরা। তাতে নেতৃত্ব দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার।

Sohini Das
৩ মিনিট
লোকসভা ভোটের সবচেয়ে বড় ঘুঁটি রামমন্দির? সমীক্ষায় ফাঁস বিজেপির যে অকল্পনীয় ছক

২০২৪ লোকসভা ভোটের বছর। সেই ভোটকে সামনে রেখে বহুদিন আগে থেকেই ঘুঁটি সাজিয়েছে বিজেপি। আর সেই ঘুঁটিতে ভর করেই কার্যত ভোটমুখী বাজেটকে লোকমুখী করার সামান্য চেষ্টাটুকুও করেনি সরকার। ভোটের আগে আগে ইলেক্টোরাল বন্ড দুর্নীতি এসে একটু বিজেপিকে অস্থির করলেও গোড়া থেকেই আত্মবিশ্বাসী ঠেকেছে মোদি-শাহ জুটিকে। সিএএ-এনআরসি থেকে শুরু করে গোটা দ্বিতীয় দফা জুড়ে যে যে তাস সাজিয়েছে বিজেপি সরকার, তার সবচেয়ে বড় তাস বোধহয় ছিল রামজন্মভূমি।

ভোটের আগে থেকেই গোটা বছরটাকে সেভাবেই সাজিয়েছিল বিজেপি। এলাহি আয়োজনে অযোধ্যায় উদ্বোধন হয়েছে রামমন্দিরের। প্রায় একমাস জুড়ে বিভিন্ন অনুষ্ঠান, পুজোআচ্চা থেকে শুরু করে রামমন্দিরকে ঘিরে বিজেপি সরকারের প্রায় প্রতিটি পদক্ষেপকে মোদি সরকার কৌশলে ভোটের প্রচার হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেছে। কার্যত রামমন্দিরের গায়ের শৈল্পিক কাজের মতো মানুষের মাথায় খোদাই করে বসিয়ে দিতে চাওয়া হয়েছে হিন্দুত্ববাদের প্রবল ভাবকে।

আজ থেকে নয়। প্রায় তিন দশক ধরে দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে অযোধ্যার রামমন্দির। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করে হিন্দুত্ববাদীরা। তাতে নেতৃত্ব দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার। হিন্দুত্ববাদীদের উগ্র রথের সামনের সারিতে সেদিন ছিলেন তরুণ মোদি। অটলবিহারীর সেই বিজেপি সরকারের সঙ্গে আজকের বিজেপির যতই তফাৎ খুঁজে বের করার চেষ্টা করা হোক না কেন, ভুললে চলবে না সেদিন বাবরি হামলার মুখ ছিলেন কিন্তু লালকৃষ্ণ আডবাণীরাই। আর সেই ব্যাটনই হাতে তুলে নিয়ে তাদের অসম্পূর্ণ কাজকে পূর্ণতা দিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০১৪: মোদিকে যেভাবে মসনদে বসিয়েছিলেন প্রশান্ত কিশোর

Prashant Kishore & Narendra Modi: ৩৩ বছর বয়সে প্রশান্ত কিশোর রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য বিভাগে, উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাড-এ কাজ করতেন।

সেই ৯০-এর দশকে রামমন্দিরকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে উগ্র হিন্দুত্ববাদ জাগিয়ে তুলতে সফল হয়েছিল বিজেপি। বিশেষত উত্তর ও পশ্চিম ভারতে। যেখান থেকে কার্যত ফিনিক্সের মতো উত্থান হয়েছে বিজেপির। আজও এই উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির জনপ্রিয়তা সর্বাধিক। ২০২৪ সালের ২২ জানুয়ারি, অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার। অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় দাঁড়িয়ে উঠল পেল্লাই এক মন্দির। রামমন্দিরের প্রতিটি ইঁটে কাঠে পাথরে বিজেপি খোদাই করে রাখল তাদের দলের কৃতিত্ব। মানুষের মাথায় বসিয়ে দেওয়া গেল, রামমন্দির এবং হিন্দুর সামগ্রিক গৌরবকে পুনরুদ্ধারের নেপথ্যে রয়েছে দল বিজেপি।

সিএসডিসি-লোকনীতির ভোটপূর্ব সমীক্ষায় সামনে এসেছে বিস্ফোরক তথ্য। রামমন্দির উদ্বোধনের মাস দুয়েক পরবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে, এই রামমন্দির কিন্তু এ দেশের অধিকাংশ মানুষের মাথায় বসে রয়েছে বিরাট এক যুগান্তকারী ঘটনা হিসেবে। সেভাবেই তাস সাজিয়েছিল বিজেপি। গোটা দেশ যখন সেই রামমন্দিরের উদ্বোধনকে মন খুলে স্বাগত জানিয়েছে, একই ভাবে এ দেশে বসবাসকারী সংখ্যালঘু মানুষের মনে এই রামমন্দির এক নিরাপত্তাহীনতার বোধ জাগিয়ে তুলতেও কিন্তু কম সাহায্য করেনি। কার্যত রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে এক জাতীয় অনুষ্ঠানের মাপে তুলে ধরেছে বিজেপি। ক্রমে অযোধ্যার রামমন্দির ইস্যুকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে বিজেপি,যা ভোটাররা বুথ পর্যন্ত বয়ে নিয়ে যাবে। স্বাভাবিক ভাবেই তা যে বিজেপিকে অতিরিক্ত কিছু ব্রাউনি পয়েন্ট দেবেই, তাতে কোনও সন্দেহ নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিতে গেলেই ফাঁড়ামুক্তি! দেশের ২৩ দুর্নীতিগ্রস্ত নেতাকে যেভাবে বাঁচিয়েছে মোদি সরকার

BJP and ED: কেন্দ্রীয় সংস্থার তদন্তাধীন থাকা মোট ২৫ জন বিরোধী দলনেতা বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যুক্ত হওয়ার পর, ২৩ জনই মামলা থেকে রেহাই পেয়েছেন।

সিএসডিসি-লোকনীতির ভোটপূর্ব সমীক্ষায় মানুষকে যখন প্রশ্ন করা হয়েছে, বিজেপি সরকারের সবচেয়ে জনপ্রিয় বা পছন্দের পদক্ষেপ কোনটি, তখন উত্তরদাতাদের মধ্যে অন্তত ২২ শতাংশ রামমন্দির নির্মাণের কথা উল্লেখ করেছেন। প্রায় অর্ধেক উত্তরদাতারা মেনেছেন যে এই মন্দির নির্মাণ হিন্দুদের পরিচয়কে সুসংহত করতে সাহায্য় করবে। এবং এই বিশ্বাস যত না বেশি এ সমাজের মেয়েদের, তার চেয়ে বেশি ছেলেদের। অন্তত ৪৯ শতাংশ পুরুষ এর পক্ষে রায় দিয়েছেন। ৪৬ শতাংশ মহিলার ভোটও একই কথা। সমাজের সব ধরনের হিন্দুদের মধ্যেই এমন একটা ধারনা কাজ করছে বলে জানাচ্ছে সমীক্ষা। শহরের অন্তত ৫২ শতাংশ মানুষের জবাব থেকেছে রামমন্দিরের পক্ষে। গ্রামীণ উত্তরদাতা ছিল ৫০ শতাংশ। আরও একটা বিষয় চোখে পড়েছে, তা হল পূর্ব বা দক্ষিণ ভারতের তুলনায় এই রামমন্দির ও হিন্দুত্বের জাগরণের দিকে বেশি ঝুঁকে রয়েছে উত্তর ও পশ্চিম ভারতের মানুষই।

অযোধ্যার রামমন্দিরের ইস্যুর মধ্যেই যে ধর্মীয় বিভাজনের একটা বীজ পোঁতা ছিল গোড়া থেকে, তাতে সন্দেহ নেই। মুসলিম ধর্মাবলম্বীদের ঐতিহাসিক প্রার্থনাস্থল বাবরি মসজিদ ধ্বংস করে সেই জায়গায় প্রায় তিরিশ বছর পরে গড়ে উঠল হিন্দুদের রামমন্দির। এই রামমন্দির যে দেশের ধর্মীয় বিভাজন আরও চওড়া হয়ে উঠবে, তাতে একমত হয়েছেন অনেকেই। প্রতি পাঁচ জনেক মধ্যে দু'জনের বেশি মানুষ বিশ্বাস করেছেন, বিজেপির এই পদক্ষেপ ধর্মীয় বিভাজনকে স্পষ্ট করে তুলবে।

আসলে বৃহত্তর সমর্থন অর্জন করতে গেলে ক্ষুদ্র কোনও একটি অংশকে একটি ইস্যুতে পৃথক করে দেওয়া জরুরি। হিন্দুত্ববাদের জোয়ার তুলে দেশের সংখ্যালঘুকে কোণঠাসা করার ব্রহ্মাস্ত্র ছিল এই রামমন্দিরকে, যা বিজেপিকে সাহায্য করেছে বিরাট একটা জনসমর্থনকে নিজেদের দিকে টেনে আনতে। যাকে আরও মজবুত করবে সিএএ-এনআরসি-র মতো বিজেপি সরকারের পদক্ষেপ। ২০২৪ লোকসভা ভোটে বিজেপির আত্মবিশ্বাসের নেপথ্যে আসলে রয়েছে সেই তাসই। রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে ভোটকুশলী প্রশান্ত কিশোর, অনেকেই বলেছেন, এই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের মসনদে বসতে চলেছে বিজেপি সরকার। রামমন্দিরের নির্মাণ ও উদ্বোধনকে কেন্দ্র করে বহু দিন আগে থেকেই ২০২৪ লোকসভা ভোটের প্রচারের অর্ধেক কাজ সেরে রেখেছে বিজেপি। এখন ভোটের ফলাফল শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।