শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি! কতটা বিপদের মুখে কলকাতা?

Cyclone Midhili Update : পশ্চিমবঙ্গের উপকূলে মিধিলির আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে এই রাজ্যের দিকে ধেয়ে না এলেও ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব পড়বেই।

inscript
২ মিনিট
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি! কতটা বিপদের মুখে কলকাতা?

কালীপুজো শেষ হলেই বৃষ্টি নামবে জানিয়েছিল আবহাওয়া দফতর। শীত আসার আগের হালকা রোদ, পরিষ্কার আকাশ উধাও হয়ে বৃষ্টি নেমেছে, মেঘলা আকাশ দেখে পেরিয়ে আসা টানা বৃষ্টির দিন মনে পড়া স্বাভাবিক। এসবের নেপথ্যে রয়েছে মিধিলি। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় ‘মিধিলি’-র নাম দিয়েছে মলদ্বীপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ২০ কিলোমিটার বেগে সরে যাচ্ছে মিধিলি। যাচ্ছে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে। নভেম্বরে এই শীত আসার সময়ে ঘূর্ণিঝড় মধিলির প্রভাবে কী কী বদল হতে পারে এই রাজ্যের আবহাওয়াতে?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার ভোরে মিধিলি ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। কয়েক ঘণ্টায় তা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে গিয়েছে। এভাবে এগোতে থাকলে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮০ কিলোমিটার গতিবেগে সেটি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলাদেশের মোংলা ও খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল পেরনোর কথা মিধিলির। ফলে বাংলাদেশে এর প্রভাব হবে সবচেয়ে বেশি। শুক্রবার এবং শনিবার খেপুপাড়া ও আশেপাশের এলাকায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমফান, বুলবুল অথবা মোকা, কেন বারবার বঙ্গোপসাগরেই জন্ম নেয় মারণ ঘূর্ণিঝড়

Cyclone at Bay of Bengal : আমফান, বুলবুল অথবা মোকা, কেন বারবার বঙ্গোপসাগরেই তৈরি হয় বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলি?

পশ্চিমবঙ্গের উপকূলে মিধিলির আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে এই রাজ্যের দিকে ধেয়ে না এলেও ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব পড়বেই। দক্ষিণবঙ্গে আগেই হলুদ সতর্কতা জারি ছিল। মিধিলির গতিপ্রকৃতি দেখে শুক্রবার সেই সতর্কতা কমিয়ে কমলা করা হয়েছে। এই রাজ্যে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার কিছু এলাকায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও ভোগাতে পারে এই বৃষ্টি।

বাংলাদেশে যেহেতু বেশি প্রভাব পড়তে পারে তাই মাঝসমুদ্র থেকে তীরে ফেরার আহ্বান জানানো হয়েছে মৎস্যজীবীদের। শুক্র ও শনিবার অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় হাজার হাজার ট্রলার ফিরছে পাড়ে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ, থমথমে মেঘ, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সেই কারণেই কুলতলি, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ সহ একাধিক জায়গায় মৎস্যজীবীরা ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে মৎস্য বন্দরে ফেরা শুরু করেছেন। দুর্যোগ মোকাবিলার জন্য সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ত্রাণ শিবির প্রস্তুত হচ্ছে, মজুত হচ্ছে শুকনো খাবারও।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া দফতর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল মিধিলি। ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বইছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিও হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।