কে এই মহিলা? চিনা গুপ্তচর নাকি! দলাই লামার জীবন নিয়ে কেন আশঙ্কা ভারতের

Dalai Lama: দলাই লামার ক্ষতি করতে বৌদ্ধগয়ায় চিনা মহিলা? বিপরীতে তৎপর ভারতীয় প্রশাসন

Kankana Mukherjee
২ মিনিট
কে এই মহিলা? চিনা গুপ্তচর নাকি! দলাই লামার জীবন নিয়ে কেন আশঙ্কা ভারতের

বিভেদের মাঝে যে মহা মিলনের বার্তা ভারত চিরকাল দিয়ে এসেছে, তাতেই আস্থা দলাই লামার। ভারতে থাকতেই তিনি বেশি পছন্দ করেন, তাই আর চিনে ফিরতে চান না, সম্প্রতি স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিয়েছিলেন বৌদ্ধ ধর্মগুরু। অবশ্য এই প্রথম নয় এর আগেও বহুবার বহু বিতর্কে চিনের বিপরীতে ভারতীয় পক্ষ নিতেই দেখা গিয়েছে তাঁকে। জন্মস্থান যাই হোক না কেন, তিনি মনে প্রাণে নিজেকে একজন ভারতীয় ভাবতেই স্বচ্ছন্দ বোধ করেন। যদিও তাঁর এই আচরণ ঘিরে এর আগেও বিতর্ক ছড়িয়েছে চীনে। এবার সেই বিতর্কের রেশ আরও খানিকটা বাড়িয়ে দিয়ে প্রকাশ্যে এল সন্দেহভাজন এক মহিলার স্কেচ।

দলাই লামার বিরুদ্ধে গোয়েন্দাগিরি! সম্প্রতি তেমনটাই খবর পেয়েছেন ভারতীয় নিরাপত্তা এজেন্সি৷ লামাকে খুন করতে পারেন এক চিনা মহিলা, আশঙ্কা প্রকাশ করেছে গয়া পুলিশ। তা ঘিরে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গয়ায় ব্যাপক তল্লাশি অভিযানও চালানো হয়েছে। এবং তার জেরেই সামনে এসেছে স্কেচটি। আশঙ্কা করা হয়েছে, ইনি একজন চিনা চর, যিনিগোপনে অনুসরণ করছিলেন লামাকে। এবং তাঁর খবরাখবর চালান করছিলেন চীনে। হঠাৎই বেপাত্তা হয়ে গিয়েছেন মহিলা। আর তারপর থেকেই জোট পাকিয়েছে রহস্যের। পুলিশের তরফে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি স্কেচটি ছড়িয়েও দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বৌদ্ধ ধর্ম নেওয়ার পরেও নৃশংস ছিলেন সম্রাট অশোক! আজও ফুরোয়নি যে বিতর্ক

Samrat Ashoka: তাঁর শিলালিপির পাঠোদ্ধারের প্রায় দুশো বছর পরেও বিতর্ক সম্রাট অশোককে ছাড়েনি।

প্রসঙ্গত, ১৯৫৯ সালে যখন তিব্বতকে নিজেদের অংশ বলে দাবি করে দখল নিয়েছিল বেজিং, তখনই তিব্বতের লাসা থেকে ভারতে পালিয়ে আসেন দলাই লামা। তিনি একা নন, তাঁর সঙ্গে চলে আসে অনুগামীরাও। সেই থেকেই তিনি মনে প্রাণে ভারতীয়। বর্তমানে তাঁর স্থায়ী ঠিকানা হিমাচল প্রদেশের ধর্মশালা। তাই লামার নিরাপত্তা নিয়ে সবসময়ই তৎপর থেকেছে ভারত। উল্লেখ্য ডিসেম্বরের প্রথম দিকে অরুণাচল প্রদেশে তাওয়াংয়ে ভারত-চিন সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ বেঁধেছিল তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল লামাকে। সেখানে তিনি সরাসরি চিন সম্পর্কে কোনও বিরোধী মন্তব্য করেননি ঠিকই তবে চীনের বদলে ভারতেই থাকতে চেয়েছেন তিনি। এর থেকে প্রচ্ছন্ন হলেও পক্ষপাতিত্ব প্রকাশ পেয়েছে ভারতের প্রতি।

অন্যদিকে তিব্বত দখলের এত দশক পরও তিব্বতিদের পুরোপুরি বাগে আনতে পারেনি চিন। তার অন্যতম কারণ ভারতের ধর্মশলায় বসবাসরক ধর্মীয় গুরু দলাই লামা। এই আবহে সম্প্রতি, তিব্বতের ধর্মীয় নেতা দলাই লামার উত্তরসূরি বেছে নেওয়ার বিষয়ে চিন দাবি করেছিল, তারাই তিব্বতের পরবর্তী ধর্মীয় গুরু বেছে নেবে। যদিও তার বিরোধিতা করেছিল ভারতের বহু রাজ্যই। টে ওপর স্বয়ং লামার কথা তাতে ঘৃতাহুতি দিয়েছে। তবে কি সেই রাগের বশেই লামার ওপর গোপনে নজরদারি চালাচ্ছে চিন? প্রশ্ন ঘনিয়েছে।

এর মধ্যেই গত সপ্তাহে বোধগয়ায় উপস্থিত হয়েছেন দালাই লামা। আজ থেকে ৩১ ডিসেম্বর কালচক্র ময়দানে বক্তৃতা দেওয়ার কথাও রয়েছে তাঁর। তাই এই অবস্থায় চিনা চরের আশঙ্কাকে উড়িয়ে দিতে নারাজ প্রশাসন। নিরাপত্তায় কোনওরকম ফাঁকা রাখতে চাইছেন না তাঁরা। একদিকে ভারত-চিনের মধ্যে সম্পর্কের উত্তেজনা তো রয়েইছে, তার ওপর বহুদিন তিব্বত ছেড়ে ভারতের আশ্রয়েই থাকতে চেয়েছেন লামা, ফলে সব মিলিয়ে একটা ভয় থেকেই যায়। এদিকে ভারত অতিথি পরায়ন, তাই ভারতে লামার কোনও ক্ষতি হতে দেওয়া যাবে না, সেই চেষ্টাই আপ্রাণ করছে পুলিশ। চিনা ছোবল ঠেকাতে এখন সবরকমভাবে তৎপর ভারত।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।