মৃত্যু বেড়ে দুই, দেশ জুড়ে নয়া ত্রাস হংকং ফ্লু, জানেন সতর্ক থাকতে কী কী করবেন?

Hongkong Flu : হংকং ফ্লু-এর আগেও একাধিক ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের ঘটনার পিছনে দায়ী ছিল Influenza H3N2 ভাইরাস

Kankana Mukherjee
৩ মিনিট
মৃত্যু বেড়ে দুই, দেশ জুড়ে নয়া ত্রাস হংকং ফ্লু, জানেন সতর্ক থাকতে কী কী করবেন?

করোনা মহামারীর তাণ্ডব থেমেছে ঠিকই তবে, অন্যান্য রোগের দাপট কমেনি। ডেঙ্গু, ম্যালেরিয়া অথবা অন্যান্য রোগে নাজেহাল গোটা দেশ। এরই মধ্যে আবার খবরের শিরোনাম দখল করল নতুন রোগ। হংকং ফ্লু। ‘ফ্লু’ শব্দটা অবশ্য আমাদের খুবই পরিচিত। ছোট থেকে বিভিন্ন রকমের ফ্লু-এর উৎপাত পার করতে হয়েছে নানা সময়ে। কিন্তু এই রোগটির নাম এর আগে শোনা যায়নি। নামটা শুনে বেশ বিদেশি মনে হলেই, খোদ দেশি রোগ এটি। একধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে মানব শরীরে বাসা বাঁধে এই রোগ। ইতিমধ্যেই দেশ জুড়ে ত্রাস ছড়িয়েছে নয়া রোগ। এমনকী মৃত্যুও হয়েছে দুজনের।

এমনিতেই বছরের এই সময়টায় বিভিন্ন রোগের উপদ্রব লক্ষ্য করা যায়। প্রাথমিক লক্ষণ বলতে সেই পরিচিত, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি, তবে এর সঙ্গে হংকং ফ্লু-এর ক্ষেত্রে যোগ হচ্ছে আরও বেশ কিছু সমস্যা। কখনও গলা ব্যাথা, কখনও আবার চূড়ান্ত শ্বাসকষ্ট, কিছু বোঝার আগেই ভিতরে ভিতরে ছড়িয়ে পড়ছে রোগ। এই ভাইরাসটির ভ্যারিয়্যান্টের নাম H3N2। এটি Influenza A ভাইরাস-এরই একটি সাবটাইপ। হংকং ফ্লু-এর আগেও একাধিক ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের ঘটনার পিছনে দায়ী ছিল Influenza H3N2 ভাইরাস।

এর আগেই দিল্লির গবেষণা সংস্থা ICMR এর তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল এই বিষয়। গত শুক্রবার দুজনের মৃত্যুর ঘটনা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ফলে দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।মানব শরীরের শ্বাসযন্ত্রকে প্রথমেই আঘাত করছে এই ভাইরাস। গোটা দেশ জুড়েই রোজ নতুন কেস শোনা যাচ্ছে। সম্প্রতি IMA-এর স্ট্যান্ডিং কমিটি ফর অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমিটি বলেছে যে, বায়ুদূষণের কারণেও এমনটা হতে পারে। জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা ছাড়াও ডায়রিয়া জাতীয় উপসর্গও দেখা যেতে পারে এই রোগ ছড়ালে। তবে মামুলি জ্বর ভেবে, পরিচিত কিছু ওষুধ দিয়ে ধামাচাপা দেওয়ার রোগ কমবেশি সব বাড়িতেই আছে, আর এতেই হতে পারে সমূহ বিপদ। ডাক্তারের পরামর্শ ছাড়া রোগ চেপে রেখে নিজে ডাক্তারি করা অথবা প্রেসক্রিপশন ছাড়া নিজেই ওষুধ কিনে খেয়ে নেওয়ার ফলে আরও হাতের বাইরে চলে যেতে পরে এই ভাইরাস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশজুড়ে জ্বরজারি, করোনা নয় তবে কী? কী বলছে কেন্দ্র?

Influenza H3N2 Virus: সংক্রমণ এড়াতে কী করতে হবে? এড়াতে হবে কী কী?

প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবনে হয়তো প্রাথমিকভাবে রোগের দাপট কিছুটা কমছে ঠিকই তবে তাতে করে শরীরের ভিতরে ভিতরে পাকিয়ে উঠছে বিপদ। তাই চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন এই রোগের হাত থেকে বাঁচার জন্য। মূলত করোনার মতোই সতর্কতা জারি করা হয়েছে এই হংকং ফ্লুয়ের ক্ষেত্রেও।

১. বাইরে বেরোলে, মূলত ভিড় এলাকায় অবশ্যই মাস্ক পরার বাধ্যতামূলক করা হয়েছে আবারও।

২. বাইরে থেকে ফিরে হাত, পা মুখ ভালো করে স্নান দিয়ে ধুয়ে নিতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শীতকাল মানেই জ্বর, সর্দি অথবা হজমের সমস্যা! বাড়ছে দুশ্চিন্তা! সব সমস্যা মিটবে যে ডায়েটে

Winter Diet : এই শীতে সুস্থ থাকতে হলে দেখে নিন সঠিক খাদ্য তালিকা

৩. খাওয়ার আগে,মুখে বা নাকে কোনও কারণে হাত দেওয়ার প্রয়োজন পড়লে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

৪.পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে।

৫. জ্বর এবং তার সঙ্গে বাড়তি কোনও উপসর্গ থাকলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে রোগ ডেকে রাখলে তাতে আরও বিপদ। খুব প্রয়োজন হলে কেবলমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে, তাও সেটা বেশি মাত্রায় নয়।

৬. রক্তে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নীচে নেমে গেলে ICU তে ভর্তি করাতে হতে পারে।

৭. এই রোগের সবচেয়ে বড় ওষুধ হল পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম।

৮. খোলা জায়গায় স্বাস্থ্যবিধি অনুযায়ী দূরত্ব মেনে চলুন। সর্বপরি আতঙ্কিত হবেন না, তাতে বিপদ বাড়বে বৈ কমবে না। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারলে এই রোগের ভয় অনেকটাই কাটানো সম্ভব।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।