খোদ মমতার বিরুদ্ধেই তোপ! তমলুকে হেরে হঠাৎ কেন ভোলবদল ‘তাজা নেতা’ দেবাংশুর?

Debangshu Bhattacharya Facebook Post: রবিবার ফেসবুকে সেই ক্ষোভ নিয়ে মুখ খোলেন দেবাংশু। দলনেত্রীর বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ করেই নিজের কাজ করার খতিয়ান দিলেন তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী।

Sohini Das
৪ মিনিট
খোদ মমতার বিরুদ্ধেই তোপ! তমলুকে হেরে হঠাৎ কেন ভোলবদল ‘তাজা নেতা’ দেবাংশুর?

লোকসভা ভোটে তৃণমূল তমলুকে আস্থা রেখেছিল দেবাংশু ভট্টাচার্যতে। প্রতিপক্ষ ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাকে লড়াইয়ের প্রতিটি ধাপে কার্যত কৃষ্ণের মতোই সাহায্য করে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তমলুক শুভেন্দুর গড়। ফলে সেখানে দেবাংশুর লড়াই সহজ ছিল না। যে তেরোটি আসনে গো-হারা হেরেছে তৃণমূল, তার মধ্যে অন্যতম তমলুক। অভিজিতের কাছে প্রায় ৭৭ হাজার ৭৩৩টি ভোটের হেরেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এবার সেই তমলুকে হারের জন্যই দলনেত্রীর তোপের মুখে পড়তে হল দেবাংশুকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বরাবরই সুনাম রয়েছে দেবাংশুর। তৃণমূলের জনপ্রিয় গান 'খেলা হবে'-র রচয়িতা দেবাংশুর তৃণমূলে উত্থানপর্ব তাক লাগানোর মতোই। তবে লোকসভা ভোটে তমলুকের মতো জরুরি কেন্দ্র দখল না করতে পারায় স্বাভাবিক ভাবেই ক্ষোভ এসে পড়েছে দেবাংশুর উপরে। তবে দেবাংশুও ছেড়ে কথা বলার পাত্র নয়। ফেসবুককে অস্ত্র করেই উত্থান দেবাংশুর। তাঁর যোগ্যতা বা পরিশ্রম নিয়ে প্রশ্ন উঠতেই সেই ফেসবুকেই উত্তর দিলেন দেবাংশু।

এতদিন প্রায়শই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'মা' সম্বোধন করতেও শোনা গিয়েছে দেবাংশুকে। এবার সেই দলনেত্রীর বিরুদ্ধেই গর্জে উঠলেন তাজা নেতা। সূত্রের খবর, সম্প্রতি দেরি করে প্রচারে বেরোনো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়েন দেবাংশু। শনিবার দেবাংশুকে ভর্ৎসনা করে মমতা বলেন, ‘তোমাকে আরও পরিশ্রমী হতে হবে। তোমার মতো বয়সে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন সকাল ৭টায় প্রচারে বেরিয়ে যেতাম। আর শুনছি তুমি বেলা ১২টার আগে বাড়ি থেকেই বেরোওনি। এমনকী ভোটের দিন নন্দীগ্রামে যাওনি।’

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফেসবুক থেকে টার্গেট সংসদ! দেবাংশু ভট্টাচার্যের উত্থানের গতি অবাক করবে...

Debangshu Bhattacharya Tamluk Lok Sabha: ২০১১ সালে প্রথম দেবাংশু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন।

তার পরেই রবিবার ফেসবুকে সেই ক্ষোভ নিয়ে মুখ খোলেন দেবাংশু। দলনেত্রীর বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ করেই নিজের ‘পাগলের মতো’ কাজ করার খতিয়ান দিলেন তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী। তিনি লিখেছেন, ‘‘সকাল ৬ টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে, স্নান করে, এক বাটি ছাতুর শরবত খেয়ে রোজ বেরিয়ে পড়তাম সকাল ৮–টার মধ্যে। প্রবল রৌদ্রে দুপুর ১ টা পর্যন্ত প্রচার চলত। তারপর ঠিকানায় ফিরে একটু গা ধুয়ে, দুপুরের খাওয়া সেরে পুনরায় ৩ টে নাগাদ রওনা দিতাম। চলত রাত্রি ৯-টা পর্যন্ত.. কখনও কখনও সেটা সাড়ে দশটাও বাজত। রাতে নিমতৌড়ির বাড়িতে ফিরে খাবার খেয়ে শুরু হত বিভিন্ন নেতা, কর্মীদের সাথে বাড়ির অফিসে অভ্যন্তরীণ মিটিং , কখনও কখনও সেসব মিটিং চলেছে রাত্রি ২-টো পর্যন্তও..। মিটিং শেষে ঘুমিয়ে আবার পরের দিন সকালে ৬ টায় ওঠা..। তমলুকের দলীয় কর্মীরা, যারা সেই বাড়িতে প্রায়শই আসতেন তারা সকলেই এই রুটিন জানেন।’’ অর্থাৎ দেবাংশুর কথায়, তিনি যথাবিধি পরিশ্রম করেছেন এবং যথাসময়ে প্রচারেও বেরিয়েছেন।

এখানেই শেষ নয়, নিজের পরিশ্রমের ‘প্রমাণ’ হিসাবে তিনি লিখেছেন, ‘‘মার্চে ওজন ছিল ৮৩ কিলো। যা আজ কমে ৭৭.. সৌজন্যে শেষ আড়াই মাস। এই ৬ কিলো ওজনের বিনিময়ে ৬ লক্ষ ৮৭ হাজার মানুষের ভালবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। সেটাই আমার কাছে এই নির্বাচনের নির্যাস...।’’ দেবাংশু জানান, পরিশ্রমে নিজের ১০১% দিয়েছি। যা করতে পারি তার বেশি করেছি। আমার টিম, আই প্যাকের কয়েকজন এবং পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় উন্মাদের মত পরিশ্রম করেছে। সাথে প্রাণপাত করে দিয়েছেন বুথ স্তরের দলীয় কর্মীরা..'

  • আপনার জন্য আরও কিছু লেখা
তমলুকে দেবাংশুকে জেতানোর প্রশ্নে তৃণমূলই হাত তুলে নিচ্ছে?

Debangshu Bhattacharya Tamluk: সায়ন যত ভোট বাড়াতে পারবেন, দেবাংশুর তত সুবিধা। হলদিয়া শিল্পাঞ্চলে লক্ষ্মণ শেঠ উত্তর বাম ভোট গত কয়েকটি নির্বাচনে বিজেপির দিকে ঝুঁকেছে।

নিজের হারের পিছনে মূলত দুটি কারণের দিকেই আঙুল তুলেছেন দেবাংশু। তার একটি হল ‘টাকার কাছে হার’! দেবাংশু লিখেছেন, ‘‘নিজেদের সবটা দেওয়ার পরেও অর্থের কাছে হেরে গিয়েছি। এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের স্বল্প ক্ষমতার লড়াই ব্যর্থ হয়েছে। গোটা জেলায় নেতা-কর্মী নয়, ভোট করিয়েছে কেবল টাকা।’’ তিনি জানান, ‘‘নিজেদের সবটা দেওয়ার পরেও বেইমানি আর অর্থের কাছে হেরে গিয়েছি। এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের স্বল্প ক্ষমতার লড়াই ব্যর্থ হয়েছে।’’ তিনি আঙুল তুলেছেন নন্দীগ্রাম বা ময়নার মতো জায়গায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার দিকেও। লিখেছেন,‘‘নন্দীগ্রাম-ময়নার বাকচা অঞ্চলে তৃণমূল নাম উচ্চারিত হলে মারধর, এমনকি প্রাণহানিও সেখানে নতুন নয়। দলের ঝান্ডা বাঁধার লোক অবধি সেখানে নেই। সেই পরিস্থিতে সবটা এতটা একপেশে হয়ে গিয়েছিল, এক সময়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নির্বাচন এখন লড়া, না লড়া সমান ব্যাপার। তবুও আমরা হাল ছাড়িনি! দেবাংশু কথায়, পরিস্থিতির সুযোগে আমার বিপরীতের প্রার্থী আধা বেলা প্রচার না করেও জিতে গিয়েছেন.. আর আমি পাগলের মত বুথ বুথ ঘুরেও জিততে পারিনি।’’

তমলুকের মতো জরুরি কেন্দ্রে যে দেবাংশুর উপরে আস্থা রেখেছিল তৃণমূল নেতৃত্ব, সেই দেবাংশুর গলায় এ হেন সুর শুনে স্বাভাবিক ভাবেই হতবাক তৃণমূলের নেতামন্ত্রীরা।রবিবার তাঁর এই ফেসবুক পোস্টের পরেই জোর বিতর্ক শুরু হয়ে যায় বিষয়টি ঘিরে। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এই পোস্ট দেখার পর নিজের বিরক্তি গোপন রাখেননি। তাঁর মতে, নিজের ভাল চাইলে তরুণ দেবাংশু নেত্রীর কথা অনুধাবন করার চেষ্টা করবেন। তৃণমূল নেত্রীর কাছে বকাঝকা খেয়েছেন, এমন নেতানেত্রী কম নেই তৃণমূলে। একসময় তৃণণূল নেত্রী মহুয়া মৈত্রও যথেষ্ট বকা খেয়েছেন মহুয়া। আবার বিপদের দিনে মহুয়ার পাশেই দেখা গিয়েছে মমতাকে। দলের বেশিরভাগ সদস্যই বিশ্বাস করেন, মমতা যা বলেন, তা আসলে ভালোর জন্যই বলেন। শুধু রাজনীতিতেই নয়, দলের অন্দরেও বড় দিদি, অভিভাবকের মতোই থাকেন মমতা। তৃণমূলের মুখপাত্র শান্তনু এ সম্পর্কে জানান, ‘‘দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা, তাঁর বলা কথাকে কনট্রাডিক্ট না করে শিরোধার্য করা উচিত। তিনি যা বলেন, আমাদের ভালোর জন্য, দলের ভালোর জন্য।’’

আসলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী, দলের ভিতরের কথাবার্তা দলের অন্দরেই থাকার কথা। সে নিয়ে বাইরে কথা বলা শোভন তো নয়ই, তা দলীয় শৃঙ্খলাবিরোধী। তবে কি দলের কনডাক্ট ভেঙে নিজের বিপদই ডেকে আনলেন দেবাংশুকে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক, বারবার দেবাংশুকে ভাতৃসম বলে আখ্য়া দিয়েছেন। সেই দেবাংশুই ভোটে হারতেই পাল্টি খেলেন ১৮০ ডিগ্রি। এমনকী দলনেত্রীর ভর্ৎসনা ঘিরে যে ভাবে জট পাকিয়েছেন দেবাংশু, তাতে দলীয় অন্তর্কলহের দিকটাই স্পষ্ট হয়ে উঠেছে ফের। দু'দিন আগেই শুভেন্দুর সুরে সুর মিলিয়ে দলীয় কর্মীদের বিরুদ্ধেই তোপ দাগতে দেখা গিয়েছিল দেবাংশুকে। তিনি দাবি করেছিলেন, দু'নৌকায় পা দিয়ে চলে দলের বিভিন্ন পদ সামলানো যায় না। ভোটে লড়তে গিয়ে তাঁকে এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। সেই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়। সেই বিতর্কের রেশ ফুরোতে না ফুরোতেই নয়া বিতর্কে জড়ালেন দেবাংশু। দলনেত্রীর বকাঝকার উত্তরে যে উগ্রতা তিনি দেখিয়েছেন, তাতে তার রাজনৈতিক কেরিয়ার চাপের মুখে পড়বে না তো? নানা মহল থেকে আপাতত উঠছে সেই প্রশ্নই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?