জামিন পেতে চলেছেন কেজরিওয়াল! এবার দিল্লিতে বিজেপিকে উপড়ে ফেলতে পারবে আপ?

Arvind Kejriwal Bail: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসন, চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি- সবক'টিই জেতে বিজেপি।

inscript
৩ মিনিট
জামিন পেতে চলেছেন কেজরিওয়াল! এবার দিল্লিতে বিজেপিকে উপড়ে ফেলতে পারবে আপ?

আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত অর্থ তছরুপের মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে। লোকসভা নির্বাচনের মধ্যে একজন মুখ্যমন্ত্রীকে জেলে বন্দি করার প্রসঙ্গে মোদি সরকারের ভূমিকা নিয়ে শুধু দেশ নয়, বিদেশেও জোর চর্চা চলেছে, চলছেও। সব ঠিক থাকলে, আগামী ১০ মে কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেতে চলেছেন। এই বিষয়ে সুপ্রিম কোর্ট সেইদিনই আদেশ দেবে। বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, শুক্রবার অন্তর্বর্তী আদেশ (অন্তর্বর্তীকালীন জামিন) ঘোষণাই শুধু নয় গ্রেফতারের চ্যালেঞ্জ সংক্রান্ত মূল বিষয়টি নিয়েও রায় জানানো হবে। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গত ২১ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলে রয়েছেন তিনি।

গ্রেফতারির বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের শুনানিকে দু'টি ভাগে ভাগ করেছে বিচার বিভাগীয় বেঞ্চ। কেজরিওয়ালের প্রধান পিটিশনটি ইডির তাঁকে গ্রেফতার করার বিষয়টিকে চ্যালেঞ্জ করে এবং এমনভাবে গ্রেফতার করাকে বেআইনি হিসাবে ঘোষণা করার দাবি করে। অন্যদিকে, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে অন্তর্বর্তীকালীন জামিন চাওয়াও হয়েছে পিটিশনে। সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি তদন্ত সংস্থার পক্ষেও সওয়াল করছেন তিনি লোকসভা ভোটের কারণে অরবিন্দ কেজরিওয়ালের প্রতি বিশেষ নম্র ভাব দেখানোর কঠোর বিরোধিতা করেছেন। তুষার মেহতা বলছেন, লোকসভা ভোট মাথায় রেখে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলে রাজনীতিবিদদের 'বিশেষ সুবিধা' পাইয়ে দেওয়া হবে।

গত মঙ্গলবার, দিল্লির একটি আদালত এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত ২০ মে পর্যন্ত বাড়িয়ে দেয়। এবার প্রশ্ন হচ্ছে, জামিনে ছাড়া পেয়ে কি খেলা ঘুরিয়ে দিতে পারবেন কেজরিওয়াল? দিল্লিকে নিজের দখলে আনতে পারবেন মাফলার ম্যান?

২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসন, চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি- সবক'টিই জেতে বিজেপি।

চাঁদনি চক আসনটিতে বরাবরই কংগ্রেস ও বিজেপির লড়াই হয়েছে। ২০০৯ সালে কংগ্রেসের কপিল সিবালের হাত থেকে এই আসন ছিনিয়ে নেন বিজেপির হর্ষ বর্ধন। ২০১৪ সালে উত্তর দিল্লি আসন কংগ্রেসের থেকে ছিনিয়ে নেন বিজেপির মনোজ তিওয়ারি। বাকি সমস্ত কেন্দ্রেই বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসে। এই সমস্ত লোকসভার অন্তর্গত অধিকাংশ বিধানসভাই আম আদমি পার্টির দখলে। কিন্তু আম আদমি পার্টির মুখ, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি সহজ ঘটনা নয়। আপ প্রচার করছে 'জেল কা জবাব ভোট সে'। আগামী ২৫ মে দিল্লিতে নির্বাচন। বিজেপি কি এবারও ৭ টি আসনই জিতবে?

বিশ্লেষকরা বলছেন, মোদি ফ্যাক্টর এবং অন্যান্য বিষয় যেমন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, সিএএ বাস্তবায়ন এবং ৩৭০ ধারা বাতিলের ক্ষীর এখনও বাজারে খাচ্ছে। শহর জুড়ে রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক শক্তি বিজেপিকে এবারও সুবিধা দেবে।

কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের শরিক আপ এবং কংগ্রেস এবার একজোটে বিজেপির বিরুদ্ধে লড়ছে। আগে ২০১৪ এবং ২০১৯ সালে দিল্লিতে ত্রিমুখী লড়াই ছিল আপ, কংগ্রেস এবং বিজেপির। এবার কংগ্রেস আর আপ মিলে যাওয়াতে সমস্যায় পড়বে বিজেপি। দিল্লি বিজেপিতে এখনও এমন একজন জনপ্রিয় মুখের অভাব রয়েছে যিনি দলের প্রার্থীদের পক্ষে ভিড় আর ভোট দুইই টানতে পারবেন। উত্তর-পূর্ব দিল্লির বর্তমান সাংসদ মনোজ তিওয়ারি বাদে সব মুখই এবার নতুন বিজেপির। ফলে চ্যালেঞ্জ থাকছেই।

অন্যদিকে অভিজ্ঞ নেতা অরবিন্দর সিং লাভলি, যিনি শীলা দীক্ষিতের শাসনামলে ১৫ বছর দিল্লিতে মন্ত্রী হিসাবে কাজ করেছেন, তাঁর নেতৃত্বে কংগ্রেসের ভালো ভিত্তি এখনও আছে দিল্লিতে। দিল্লির সংখ্যালঘু ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে কংগ্রেস। তবে এও ঠিক, কংগ্রেসে শীলা দীক্ষিতের মতো জনপ্রিয় মুখের অভাব দিল্লিতে। দুর্বল সাংগঠনিক কাঠামো এবং রাজনৈতিক কৌশল, শক্তিশালী নেতাদের অনুপস্থিতি, আর বর্তমান নেতাদের টানাপড়েনে কংগ্রেস টালমাটাল। তবে আপের সঙ্গে মিলে লড়াতে স্বাভাবিক প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেতেও পারে কংগ্রেস।

কংগ্রেসের সঙ্গে জোট গঠন করায় আপ বাড়তি সুবিধা পাবেই। বিজেপি দুর্নীতির ইস্যুই আপের মূল নিশানা। আপের নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং এবং খোদ কেজরিওয়াল এখন আবগারি নীতির মামলায় জেলে রয়েছেন। বিজেপির বিরুদ্ধে এই বিষয়টি ব্যবহার করে মানুষের সমর্থন আম আদমির পক্ষে যায় কিনা তাই এখন দেখার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।