আবগারি দুর্নীতি মামলায় সামান্য স্বস্তি! যে যে শর্তে জামিন পেলেন কেজরি

Arvind Kejriwal: স্বাভাবিক ভাবেই জামিনের খবরে খুশির হাওয়া আম আদমী পার্টিতে। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি বলেছেন, ‘সত্যমেব জয়তে।’ উচ্ছ্বাস ধরা পড়েছে পশ্চিমবঙ্গের আপ নেতাদের গলাতেও।

Sohini Das
২ মিনিট
আবগারি দুর্নীতি মামলায় সামান্য স্বস্তি! যে যে শর্তে জামিন পেলেন কেজরি

আবগারি দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরির জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে আগামী শুক্রবারই তিহাড় জেল থেকে ছাড়া পেতে পারেন কেজরি।

গত ২১ মার্চ লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তারপর দিল্লিতে ভোট উপলক্ষে কয়েকদিনের জন্য জেল থেকে ছুটি পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে ভোট মিটতেই তাঁকে ফিরে যেতে হয় ফের জেলের অন্ধকারে। অবশেষে সেই আঁধার কাটার মুখে। বৃহস্পতিবার দিল্লির ওই আদালত আপ সুপ্রিমোর জামিন মঞ্জুর করেছেন। ওই রায়ের উপর ৪৮ ঘণ্টার স্থগিতাদেশের যে আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), তাও খারিজ করে দিয়েছেন বিচারক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মিলে গেল কেজরিওয়ালের ভবিষ্যদ্বাণী! মোদি কি বানপ্রস্থের পথে?

RSS Margdarshak Mandal: কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক মণ্ডলে যুক্ত করা হয়েছে।

স্বাভাবিক ভাবেই জামিনের খবরে খুশির হাওয়া আম আদমী পার্টিতে। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি বলেছেন, ‘সত্যমেব জয়তে।’ উচ্ছ্বাস ধরা পড়েছে পশ্চিমবঙ্গের আপ নেতাদের গলাতেও। উত্তর ২৪ পরগনার আপের জেলা সভাপতি তুলিকা অধিকারী বলেন, ‘নায়ক ইজ ব্যাক। আমার নেতা অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ।’

  • আপনার জন্য আরও কিছু লেখা
অরবিন্দ কেজরিওয়াল: আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত না কি ষড়যন্ত্রের শিকার?

Arvind Kejriwal Lok Sabha Polls 2024: ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের 'দিল্লির দাঙ্গা'য় মুখ্যমন্ত্রীর অক্ষমতা রাজ্যবাসী অনেকই ভুলতে পারেননি। ওয়াকিবহাল মহলের দাবি, তিনিও সাম্প্রদায়িক কথা বলে থাকেন।

বন্দি হয়েই কেজরিওয়াল বলেছিলেন, প্রয়োজনে তিনি জেলে থেকেই সরকার চালাবেন। তবে জেল থেকে অফিশিয়াল কাজ করার অনুমতি পাননি কেজরি। ইডির হেফাজত থেকে পরে তিহাড় জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। ডির হেফাজত প্রসঙ্গে কেজরিওয়াল বলেছিলেন, 'যতদিন চায় ইডি আমায় হেফাজতে রাখতে পারে। কিন্তু এটা দুর্নীতি। ইডির দু'টো উদ্দেশ্য রয়েছে। কটা হল আম আদমি পার্টিকে শেষ করা এবং আর একটি হল তোলাবাজির চক্র চালিয়ে টাকা তোলা।' কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর স্ত্রী সুনীতা বলেছিলেন, 'অরবিন্দ কেজরিওয়াল একজন সিংহ... তাঁকে বেশি দিন আটকে রাখা যাবে না'।

বুধবারই কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে বৃহস্পতিবারই বদলালো পরিস্থিতি। কেজরিওয়ালের যে স্বাভাবিক জামিনের আর্জি জানানো হয়েছিল, তা নিয়ে এদিন দীর্ঘ সওয়াল-জবাব চলেছে আদালতে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কেজরির যোগসূত্র আছে বলে তুলে ধরার চেষ্টা করেছিল ইডি। পালটা কেজরির আইনজীবী দাবি করেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণই নেই কেন্দ্রীয় সংস্থার হাতে। সেই সওয়াল-জবাবের পরে বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখেন বিচারক।

সন্ধ্যায় বিচারক শর্তসাপেক্ষে কেজরির জামিন মঞ্জুর করেন। তিনি নির্দেশ দিয়েছেন যে তদন্ত প্রক্রিয়ায় কোনওরকম বাধা তৈরির চেষ্টা করতে পারবেন কেজরি। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। সেইসঙ্গে যখনই প্রয়োজন হবে, তখনই আদালতে হাজিরা দিতে হবে। তদন্তেও কেজরিকে সহযোগিতা করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দিল্লির আদালত।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২ বছর পর ফের আরবিআই-এর গণ্ডি পার! অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে ৬.০৯%

October Retail Inflation 6.09%: অক্টোবরে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে ৬.০৯% হলো কেন? ২ বছর পর RBI-এর সহন সীমা পার হলো কীভাবে? পেঁয়াজের দাম ১১৬% বাড়ল কেন? খাদ্য মূল্যস্ফীতি ৮.৯৪% হওয়ায় সাধারণ মানুষের পকেটে কী প্রভাব পড়বে? পশ্চিমবঙ্গে খুচরা মুদ্রাস্ফীতি ৪.৬৬% হলেও বাকি রাজ্যে কেন বেশি?

গণতন্ত্রের পাহারাদাররাই ভোট ডাকাতির কারিগর?

Election Commission of India: ২০২৪ সালের নির্বাচনে প্রদত্ত ভোট ও গণনার হিসাবে এত অসংগতি কেন? ৫১টি কেন্দ্রে ভোটের পরিসংখ্যান ঘিরে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, তবে কি গণতন্ত্রের সবচেয়ে বড় পাহারাদারই আজ গণতন্ত্রের সংকটের কারণ?

কেন পুড়ল সনিয়ার বই ‘বিলংগিং’? ঠিক কী ঘটেছিল ১৯৮৪-র দিল্লিতে?

Sonia Gandhi Autobiography: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিন্ত সিং গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এইমস (AIIMS)-এর সামনে থেকে শুরু হওয়া শোক ও ক্ষোভ মুহূর্তের মধ্যে রূপ নেয় এক সংগঠিত হিংসায়।

জিষ্ণু বসুর অস্বস্তি কালচারাল মার্ক্সিজমে: সাংস্কৃতিক মার্কসবাদের যাত্রাপথ আসলে কেমন?

Cultural marxism and rss: ইনস্ক্রিপ্টের পডকাস্টে অনিন্দ্য জানার মুখোমুখি হয়েছিলেন, আরএসএস-এর জিষ্ণু বসু। জেন-জি আন্দোলন থেকে সরকারের প্রাতিষ্ঠানিক বিরোধিতা, সবেতেই তিনি খুঁজে পেয়েছেন 'কালচারাল মার্ক্সিজম' এর ছায়া। অনেক ঐতিহাসিকের মতে, এই ধরণের বয়ান ১৯৩০-এর নাৎসি 'কালচারাল বোলশেভিজম' প্রোপাগান্ডার একুশ শতকীয় উত্তরসূরি।

কপ৩১ সম্মেলন থেকে কী পাবে বিশ্ব?

COP31 Climate Summit: তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া ‘কপ৩১’ জলবায়ু সম্মেলনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল ও পরিচ্ছন্ন বিদ্যুৎ-সহ আর কী কী প্রতিশ্রুতি মিলবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য?

জিষ্ণু বসু: বিজেপির সরকারকে দশে কত নম্বর দিচ্ছেন আরএসএসের নেতা?

Jishnu Bose: সম্প্রতি ইনস্ক্রিপ্টের পডকাস্টে আরএসএসের পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু সংগঠনের কাজ, অর্থের জোগান, মুসলিমদের সঙ্গে সম্পর্ক, গান্ধী হত্যা, সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের নতুন বিজেপি সরকারের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।

দেশে বেকারত্বের হার ৫.১ শতাংশ, সত্যিই কি ঘুচছে কর্মসংস্থানের সংকট?

India unemployment rate 2026: পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) অধীনস্থ 'পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে' (PLFS)-এর ত্রৈমাসিক বুলেটিনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে ১৫ বছর বা তার বেশি বয়সি ভারতীয়দের মধ্যে বেকারত্বের হার ছিল ৫.১ শতাংশ।

৬ নেতা গ্রেফতার, ৫ জায়গায় সংঘর্ষ! আওয়ামী লীগকে ঠেকাতে কী পদক্ষেপ তারেক সরকারের?

Sheikh Hasina passport rejected: শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন খারিজ হওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়েছে। হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগকে দমনে কতটা কঠোর তারেক সরকার?