লকডাউনের স্মৃতি উস্কে বন্ধ স্কুল-কলেজ-অফিস! কোন পথে বাগে আসবে রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণ?

Delhi Air Pollution: শহরের বর্তমান দূষণের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত স্কুলের পঠনপাঠন ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Sohini Das
৩ মিনিট
লকডাউনের স্মৃতি উস্কে বন্ধ স্কুল-কলেজ-অফিস! কোন পথে বাগে আসবে রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণ?

কোভিডের সময় সংক্রমণ এড়াতে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছিল প্রশাসন। জারি হয়েছিল লকডাউন। তবে সেই কোভিড-ফাঁড়া কেটেছে অনেকদিন হল। লকডাউনও উঠেছে। তবে ফাঁড়া কাটেনি দিল্লির। রাজধানী জুড়ে ফের তৈরি হয়েছে লকডাউন পরিস্থিতি। পুরোপুরি না হলেও অর্ধেক তো বটেই। প্রতিবছর শরৎ কাটতে না কাটতেই দিল্লিতে ব্যাপক হয়ে ওঠে বায়ুদূষণ। বাতাসের গুণগত মানের সূচক এমন জায়গায় নেমে যায়, যে তা মাথাব্যথার কারণ হয়ে ওঠে প্রশাসনের। এবারও তার ব্যতিক্রম হল না। পরিবেশ দূষণ সামাল দিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের অংশ হিসেবে দিল্লি জুড়ে জারি করা হল আংশিক লকডাউন। বন্ধ হল পড়ুয়াদের স্কুল। অফিসে হাজিরা ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, রবিবার সকালে রাজধানীর বাতাসের গুণগত মান দাঁড়িয়ে ছিল ৪৬০-এ। প্রতিবছরের মতোই রোজই ঘন ধোঁয়াশায় ঢাকছে শহর। নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে বাসিন্দাদের। শীত না পড়তে পড়তেই দিল্লির সকাল-বিকেল জুড়ে পুরু কুয়াশার চাদর। সিপিসিবি বলছে, রবিবার আয়ানগরের বাতাসের গুণগত মানের সূচক বা একিউ পৌঁছেছে ৪৬৪-তে। দ্বারকার সেক্টর ৮-এ বাতাসের গুণগত মান ৪৮৬, জহাঙ্গিরপুরীতে ৪৬৩ এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-তে একিউআই ৪৮০। ফলে ইতিমধ্যেই রাজধানীতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণসীমা পার করে গিয়েছে। যাকে 'অতি ভয়ানক' হিসেবে ধরছেন পরিবেশবিদেরা।

দূষণ রুখতে কেন্দ্রের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বেশ কিছু পদক্ষেপের খসড়া তৈরি করেছে ইতিমধ্যেই। তাকেই বলে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। অর্থাৎ একিউআই লেভেল ‘অতি ভয়ানক-এর সীমা পেরোলে সে সময় জিএআরপির চতুর্থ পর্যায় মেনে পদক্ষেপ করা হয়। আর দিল্লিতে আপাতত সেই পদক্ষেপই অবলম্বন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। দূষণ-বিরোধী জিআরপিএ মেনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যা যা পদক্ষেপ করা দরকার, তা-ও করা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি দিল্লিকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে আর কী কী পদক্ষেপ করা যায়, সে নিয়ে বৈঠকও করেছে কেজরীওয়াল সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দূষণে নাভিশ্বাস, রাজধানী দিল্লি পরিত্যক্ত নগরীতে পরিণত হবে?

Air pollution in Delhi: ভারতের রাজধানীর ধোঁয়া চিত্র বদলাচ্ছে না। সাম্প্রতিক দূষণের পরিমাণ দেখে চমকে উঠছেন সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে ৬ নভেম্বর, সোমবার কেন্দ্রের তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নতুন নির্দেশিকা। রাজ্য জুড়ে যে গতিতে দূষণ বাড়ছে, তা রুখতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। শহরের বর্তমান দূষণের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত স্কুলের শ্রেণির পঠনপাঠন ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। তবে অনলাইন ক্লাস চলবে। তবে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ওই নিয়মের আওতায় পড়বে না। রয়েছে আরও একগুচ্ছ নিয়ম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শহুরে পরিবেশবিদের ডায়েরি : অরিন্দম রায়

Shohure Poribeshbider Diary: উইপোকার ঢিপি এমন একটি স্থাপত্য শৈলীর উদাহরণ যেখানে ঢিপির মধ্যেকার তাপমাত্রা এবং আর্দ্রতা বাইরের খুব গরম বা ঠান্ডার সময়ও একইরকম থাকে।

জিআরএপির চতুর্থ পর্যায়ে মোট আটটি পদক্ষেপের কথা বলা হয়েছে। আর সেই খসড়া মেনেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে দিল্লির উপরে। এই মুহূর্তে এলএনসি বা সিএনজি চালিত ছাড়া দিল্লিতে কোনও ট্রাক প্রবেশ করতে পারবে না। ডিজেল চালিত মাঝারি মাপের যান এবং ভারী মালবাহী যানও তো একেবারেই নয়। তবে জরুরি পরিষেবা বহনকারী ট্রাক এবং চার চাকার ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র।

এই জিআরপি খসড়া অনুযায়ী, চাইলে রাজ্য সরকার কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিতে পারে। ইতিমধ্যেই রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুলগুলি ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি এবং একাদশ শ্রেণির পঠনপাঠন অনলাইন করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

শুধু স্কুলই নয়। নতুন নিয়ম জারি অফিসগুলিতেও। খসড়া অনুযায়ী, রাজ্য সরকার নিজের কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ দিতে পারে। ইতিমধ্যেই সরকারের তরফে ৫০ শতাংশ হাজিরা কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও দিল্লির রাস্তায় জোড়-বিজোড় নীতি বলবৎ ছিল। বর্তমান দূষণ পরিস্থিতি বিচার করে ফের রাজধানীতে জোড়-বিজোড় নম্বর প্লেটের ভিত্তিতে রাস্তায় গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একদিন জোড় সংখ্যার নম্বর প্লেট বিশিষ্ট গাড়ি চললে পরের দিন চলবে বিজোড় নম্বর প্লেটের গাড়ি। এতে রাস্তায় গাড়ির চাপ অনেকটাই কমানো যাবে বলে মনে করা হচ্ছে।

এত কিছুর পরেও কি রোখ টানা যাবে ভয়ঙ্কর এই দূষণে। প্রতি বছরই এই সময়টা মাত্রাছাড়া দূষণে ভোগে দিল্লি। পঞ্জাব-সহ একাধিক এলাকায় ফসলের নাড়া পোড়ানোর ফলেই বিপদসীমার নিচে নেমে যায় বাতাসের গুণগতমান। তার পরে ট্র্যাফিকজাত দূষণ তো রয়েইছে। কেকের উপর চেরির মতোই তাকে আরও মাত্রাছাড়া করে তোলে দিওয়ালির বাজি। হাজার সতর্কতা, হাজার নিয়ম এনেও ঠেকানো যায়নি পরিস্থিতি। ঠিক সে কারণেই করোনার বহু আগে থেকেই দিল্লিবাসীর মুখে চেপেছিল মাস্ক। আর এবার করোনা পেরিয়েও ফের লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান দিয়েও কি আদৌ শোধরানো যাবে পরিস্থিতি নাকি প্রতিবছরের মতোই মুখ থুবড়ে পড়বে এই প্রতিরোধী প্ল্যানও, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।