G20 অতিথিরা যাতে 'বিরক্ত' না হন, দিল্লি জুড়ে আটক হাজার হাজার পথকুকুর!

Delhi Stray Dogs Capture before G20: দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে ৬০,০০০-এরও বেশি পথকুকুর রয়েছে। সাধারণত স্থানীয় বাসিন্দারাই এদের খাওয়ান।

Madhurima Dutta
৩ মিনিট
G20 অতিথিরা যাতে 'বিরক্ত' না হন, দিল্লি জুড়ে আটক হাজার হাজার পথকুকুর!

জি২০ সম্মেলন হবে। তাতে বিদেশি বন্ধুরাষ্ট্রনেতারা আসবেন ভারতের রাজধানীতে। অতিথি এখানে দেবতা। তাই দেবতাদের যাতে কোনও বিড়ম্বনাতেই পড়তে না হয়, বিজেপি সরকার সেই চেষ্টাই করেছে। পর্দা দিয়ে দারিদ্র্য ঢেকে দেওয়া হয়েছে। শহরের সেরা সেরা চিত্র দিয়ে এক ইউটোপিয়ান ভারতের রেপ্লিকা গড়ে তোলা হয়েছে অতিথিদের সামনে। কোনও উটকো বিপদ যাতে দেবতুল্য অতিথিদের বিড়ম্বনায় না ফেলে সেই কারণে দিল্লি শহরের কুকুরদের অবধি খাঁচায় পুরে রাখা হয়েছিল সম্মেলন চলাকালীন। এমনিতে প্রশাসনিক কার্যালয়ের ধারেকাছে বাঁদরের উৎপাত প্রবল। বাঁদর তাড়ুয়া আলাদা পদও রয়েছে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে। এবার পথকুকুরদের ধরে ধরে খাঁচায় ভরে ফেলা হয়েছিল যাতে রাস্তাঘাটে এসব চারপেয়েদের কোনও অস্তিত্বই না মেলে।

৯-১০ সেপ্টেম্বর জাতীয় রাজধানীতে G20 শীর্ষ সম্মেলন চলাকালীন রাস্তায় কোনও কুকুরের ডাকও শোনা যায়নি। অতিথিরা চলে গেছেন, দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন এবার সেই খাঁচাবন্দি সারমেয়দের আবার ফেরাচ্ছে পথে। কর্পোরেশন দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে জি২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতির সময় যে কুকুরদের ধরে রাখা হয়েছিল তাদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, আইন মেনেই। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) নির্দেশ দিয়েছিল শহরের জি২০ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত হোটেল এবং বাজারের কাছাকাছি পথকুকুরগুলিকে আটকে রাখা হবে, জীবাণুমুক্ত করা হবে এবং বন্ধ্যাকরণ কেন্দ্রে রাখা হবে।

দিল্লির প্রায় ৫০টি এলাকার সমস্ত কুকুরদের বন্দি করা হয়। বিশেষ করে বিলাসবহুল হোটেলগুলির কাছাকাছি যেখানে জি২০ প্রতিনিধিরা থাকবেন, যেমন হায়াত রিজেন্সি, আইটিসি শেরাটন, লোধি হোটেল এবং তাজ বিভান্তা, অন্যান্য পাঁচতারা হোটেল লাগোয়া এলাকা পথকুকুরমুক্ত করতেই হবে, নির্দেশ ছিল প্রশাসনের। হাউজ খাস গ্রাম, মালব্য নগর, লাজপত নগর, করোল বাগ, চাঁদনি চক এবং গ্রেটার কৈলাশের মতো এলাকাগুলি থেকেও কুকুর সরাতে হবে কারণ এই এলাকাগুলিতে জি২০ প্রতিনিধিদের যাওয়ার কথা ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জি-২০-এর অতিথিদের মোদির উপহার সিন্দুক, ভিতরে কোন খাজানা?

G20 India Summit: জি ২০ সম্মেলনের দেশি বিদেশি অতিথিদের বিশেষ উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাঠের সিন্দুকের ভিতর রকমারি উপহার। সুন্দরবনের মধু থেকে কাশ্মীরের পশমিনা, কন্নৌজের সুগন্ধী, কী নেই গিফ্ট বক্সে!

হোটেল এবং বাজার ছাড়াও, হুমায়ুনের সমাধি, নিজামুদ্দিন, পুরনো কেল্লা, ইসকন মন্দির, অক্ষরধাম মন্দির, লাল কেল্লা, গালিব কি হাভেলি এবং জামা মসজিদের মতো পর্যটনস্থানগুলিতেও 'পথকুকুর হাটাও' অভিযান চলে। সরকারি তথ্য বলছে, দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে ৬০,০০০-এরও বেশি পথকুকুর রয়েছে। সাধারণত স্থানীয় বাসিন্দারাই এদের খাওয়ান।

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং সম্প্রতি জি-২০ সম্মেলনের মতো বিশেষ অনুষ্ঠানের সময় দিল্লিতে পথকুকুরগুলিকে কীভাবে ধরা হয়েছিল তা তুলে ধরে একজন পশুকর্মী একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নরুলার একটি ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানি করছিল। আদালত দিল্লি সরকার, দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ভারতের পশু কল্যাণ বোর্ডকে পশু জন্মনিয়ন্ত্রণ বিধি, ২০২৩-এর অধীনে সমস্ত বিধান যাতে কঠোরভাবে মেনে চলা হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ এই পথকুকুরগুলিকে ধরা এবং ছেড়ে দেওয়ার সময় আইন মেনেই কাজটি করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন কুকুরের মতো বন্ধুত্বপূর্ণ নয় বেড়াল? কতটা রহস্যময় এই প্রাণী

বেড়াল কেন কুকুরের মতো বন্ধুত্বপূর্ণ নয়? এবং কিছু বেড়াল কেন বেশি বন্ধুত্বপূর্ণ, আবার কেউ কেউ কেন আপন খেয়ালে থাকে; কেনই বা মানুষের ডাক বা আদরকে উপেক্ষা করে?

ওই জনস্বার্থ মামলাকারীর আইনজীবী জানাচ্ছেন, কুকুরদের ধরা এবং ছেড়ে দেওয়ার একটি বিশদ প্রক্রিয়া রয়েছে। প্রাণী জন্মনিয়ন্ত্রণ বিধি, ২০২৩-এর অধীনে তা সাফ উল্লেখ করা আছে। কর্পোরেশন সেই নীতি কি আদৌ অনুসরণ করছে?

নিয়ম বলছে, পথকুকুরদের ধরার পরে অবিলম্বে সংখ্যাযুক্ত কলার দিয়ে চিহ্নিত করা উচিত যাতে যথাযথ রেকর্ড বজায় রাখা যায়। পরবর্তীতে যে এলাকা থেকে তাদের বন্দি করা হয়েছিল সেখানেই যাতে ফিরিয়ে দেওয়া যায় সেইজন্য এই রেকর্ড থাকা দরকার। নাহলে এই কুকুররা অন্য পরিবেশে গিয়ে বাঁচতে পারবে না।

কর্পোরেশনের আইনজীবী বলছেন, জি২০ সম্মেলনের সময় আটকে রাখা কুকুরগুলিকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। রাস্তার কুকুরদের বন্দি করা এবং ছেড়ে দেওয়া সম্পর্কিত বিধি মেনেই সবটা হচ্ছে।

G20 সম্মেলনের থিম ছিল -এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এই 'এক' শব্দটি যে কত একা তা প্রমাণ হয়ে গিয়েছে প্রশাসনের এসব রাখঢাক প্রক্রিয়াতেই। এই 'এক'-এর মধ্যে সকলে নেই। নেই বস্তির মানুষরা, নেই পশু পাখিরা, নেই সাধারণ মানুষরা। বিদেশি প্রতিনিধিরা যদি দেখতেন সাধারণ মানুষ পথকুকুরদের খাওয়াচ্ছে, দেশের 'ইমেজ' কি ধুলোয় লুটাত? মণিপুরের নগ্ন মহিলাদের লাঞ্ছনার থেকেও নিকৃষ্ট উদাহরণ তৈরি করত কুকুররা?

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।