সদ্য বাবা হয়েছেন? টেরও পাচ্ছেন না অথচ ভয়াবহ এই রোগ জাঁকিয়ে বসছে...

Depression of New Fathers : অধিকাংশই বলেছেন, "আমি সত্যিই চাপে আছি, কিন্তু আমি চাই না যে আমার সঙ্গী এটা জানুক..."

inscript
৩ মিনিট
সদ্য বাবা হয়েছেন? টেরও পাচ্ছেন না অথচ ভয়াবহ এই রোগ জাঁকিয়ে বসছে...

মা হলে জীবন পাল্টে যায়, সত্য। সন্তান জন্মের আগে থেকে মায়ের শরীরে যা বদল হতে থাকে তা মানসিকভাবে চরম প্রভাব ফেলে। সন্তানের জন্ম হওয়ার পরে তাই অদ্ভুত এক বিষণ্ণতায় ভুগতে থাকেন মায়েরা। প্রসবোত্তর এই বিষণ্নতাকে চিকিৎসা পরিভাষায় বলে Postpartum Depression (PPD)। তবে জানলে অবাক হবেন, শুধুমাত্র মায়েদেরই নয়, বাবাকেও প্রভাবিত করে এই অবসাদ। সন্তানের বাবা হওয়ার পর ৮ থেকে ১৩% বাবারা এক অদ্ভুত অবসাদে ভোগেন, এক অদ্ভুত মানসিক চাপ তাঁদের ঘিরে রাখে সবসময়।

ইলিনয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণা বলছে, মায়েদের পাশাপাশি এই প্রসবোত্তর পর্যায়ে বাবাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের নিয়মিত পরীক্ষা করা উচিত। বিএমসি প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ডবার্থ জার্নালে প্রকাশিত এই গবেষণায়, মায়েদের সম্মতিক্রমে গবেষকরা ২৪ জন বাবার সাক্ষাত্কার নেন এবং পরীক্ষা করে দেখেন। সদ্য বাবা হওয়া এই পুরুষদের মধ্যে ৩০% ব্যক্তিই প্রসবোত্তর বিষণ্ণতায় ভুগছেন। সাধারণত মায়েদের ক্ষেত্রেই এই অবসাদ ও বিষণ্ণতা দেখা দিয়ে থাকে বলে ধারণা ছিল, কিন্তু সন্তানের বাবাদের ক্ষেত্রেও তা একইভাবে প্রযোজ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩৬ বছর ধরে 'গর্ভবতী' এই পুরুষ! অস্ত্রোপচার শেষে চোখ কপালে চিকিৎসকদের...

Man Pregnant for 36 Years: একটি ভ্রূণের দেহের মধ্যে তার যমজের দেহের একটি বিকৃত অংশ বা আংশিকভাবে বিকশিত ভ্রূণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইউআই হেলথের টু-জেনারেশন ক্লিনিকে পরিচালিত এই গবেষণার প্রধান গবেষক ডক্টর স্যাম ওয়েনরাইট তাই সদ্য বাবা হওয়া ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন। গবেষক বলছেন, অনেক বাবাই মানসিক চাপে পড়েন, ভয় পান, উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁদের মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে একটি নতুন শিশুকে পৃথিবীতে আনার পর তাঁকে সামলানোর পাশাপাশি অন্য কাজের ভারসাম্য বজায় থাকবে তো? অভিভাবক হতে গিয়ে, মায়ের সঙ্গে মিলে সন্তান সামলানোর দায়িত্ব নিতে গিয়ে নাজেহাল হন পুরুষরা। এই নতুন এক পরিস্থিতিতে পড়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন তারা। আরও কঠিন বিষয় হচ্ছে, চিরাচরিত ধ্যানধারণা পুষে রেখে তারা নিজেদের সমস্যার কথা কাউকে বলেনও না। ফলে সদ্যোজাতের মা এবং বাবা দু'জনেই শারীরিক ও মানসিক দিক থেকে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় থাকেন।

যে মহিলা প্রসবোত্তর বিষণ্নতার মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি যদি অনুভব করেন যে তাঁর সঙ্গীও অবসাদে ভুগছেন বা এই সন্তানের জন্মকে ঘিরে মানসিক চাপের মধ্যে রয়েছেন তাহলে সেই মা- নিজের অবসাদ বা বিষণ্ণতা কাটিয়েও উঠতে পারেন না সহজে।

গবেষকরা দেখেছেন, যে এই পুরুষদের প্রায় ৯০ শতাংশই জাতি বিদ্বেষ, চিরাচরিত বর্ণবাদ এবং সামাজিক কিছু অযৌক্তিক আচরণের মুখোমুখিও হচ্ছেন যা তাঁদের মানসিক স্বাস্থ্যকে আরও খারাপ করতে দিচ্ছে। গবেষকরা আরও বলছেন, যে বাবাদের সঙ্গে তারা কথা বলেছেন, তাঁদের অধিকাংশই বলেছেন, "আমি সত্যিই চাপে আছি, কিন্তু আমি চাই না যে আমার সঙ্গী এটা জানুক কারণ তাহলে সে নিজে আরও ভেঙে পড়বে। আমার থেকে কোনও সাহায্য বা সমর্থন পাবে না।"

সদ্য হওয়া বাবাদের অভিজ্ঞতা বোঝার লক্ষ্যে তাই গবেষকরা আরও বড় গবেষণার পথে হাঁটতে চাইছেন, বিশেষ করে তাঁদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে। একটি বিষয় স্পষ্ট, বাবারা যারা আখেরে পুরুষ, পিতৃতান্ত্রিক ধারণা থেকে তারা বেরোতে পারেন না, তাই নিজেদের এই অবসাদ নিয়ে কথা বলাকে দুর্বলতা ভাবেন। সমাজ 'বাবার দায়িত্ব' বলে যে পাথর সুযোগ পেলেই পুরুষের কাঁধে চাপিয়ে দেয় তা তাঁদের আরও গুটিয়ে দেয়। আর এই প্রভাব গিয়ে পড়ে সদ্যোজাতটির মায়ের উপরেও যিনি ইতিমধ্যেই শারীরিকভাবে ভেঙে পড়েছেন, মানসিক স্বাস্থ্যও তথৈবচ। বাবারা কিছুতেই এই অবসাদ কাটাতে চিকিৎসকের কাছে যেতে চান না, খানিক 'লোকে কী বলবে' এই ভয়েই। পিতৃত্বের গরিমা আসলে তাঁদের খেয়ে ফেলে। চিকিৎসকের কাছে খুলে বলা দরকার। বাবা হওয়া মানে সত্যিই জীবন খানিকটা বদলে যাওয়া। একটা গতানুগতিক জীবন বদলে গেলে সমস্যা হবে, সেটাই স্বাভাবিক। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সেই পাল্টে যাওয়ার সঙ্গে যুঝতে আপনাকে সাহায্য তো করতেই পারেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।