৮০ হাজারের অনুমতি নিয়ে ২.৫ লক্ষ সমাগম! হাথরাসে কেন মহিলারাই পদপিষ্ট হলেন বেশি?

Hathras Stampede: ভোলেবাবার কনভয় যখন হাথরাসের অনুষ্ঠানস্থল ছেড়ে বেরোচ্ছে, মহিলাদের হুড়োহুড়ি বাবার পা ছোঁবেন বলে। পদপিষ্ট হওয়ার সেই শুরু।

inscript
২ মিনিট
৮০ হাজারের অনুমতি নিয়ে ২.৫ লক্ষ সমাগম! হাথরাসে কেন মহিলারাই পদপিষ্ট হলেন বেশি?

আড়াই লাখ ভক্ত জমা হয়েছিল কেবল এক ডাকে। ডেকেছিলেন ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি, ওরফে সাকার বিশ্ব হরি। বৃষ্টিমুখর ভারতবর্ষ। অত্যধিক ভিড়, তেমন ভ্যাপসা আবহাওয়া, চরম আর্দ্রতা, পিচ্ছিল মাঠ! সব উপেক্ষা করে তবু আড়াই লক্ষ মানুষ এসেছেন ভোলে বাবার কথা শুনবেন বলে। ভোলে বাবার চোখে সানগ্লাস, গায়ে থ্রি-পিস স্যুট, ভোলের বাবার থেকে আমজনতার দূরত্ব অনেক। তবু তাঁকে দেখার ভিড়। ভোলে বাবা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় মাটি কপালে ছোঁয়ালেই ঘুচে যাবে দুঃখ, চাকরি-শিক্ষা-স্বাস্থ্য-পেটের টান সব সমস্যা মিটে যাবে ভোলে বাবার একটি বাণীতে! এই বিশ্বাসে ভর করে ১২১ জন মারা গেলেন। ভোলে বাবার পদযাত্রা যাবে যে পথ দিয়ে সে পথ থেকে সরানো হচ্ছিল মহিলা ভক্তদের। ভোলে বাবা যে মাটিতে হেঁটেছিলেন সেই মাটি সংগ্রহের জন্য আকুলিবিকুলি করছিলেন মহিলারা। সব মিলে ভোলে বাবার পায়ে হাঁটা মাটিতেই পিষে মরে গেলেন ১২১ জন। ভোলে বাবা তো পগার পার! স্বজনহারাদের কান্না মিশে আছে ওই মাটিতে কেবল।

যারা মারা গেছেন, বেশিরভাগই মহিলা। ভোলে বাবার সৎসঙ্গ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাকার বিশ্ব হরি বা ভোলেবাবার কনভয় যখন হাথরাসের অনুষ্ঠানস্থল ছেড়ে বেরোচ্ছে, মহিলাদের হুড়োহুড়ি বাবার পা ছোঁবেন বলে। পদপিষ্ট হওয়ার সেই শুরু। আয়োজকরা বিলাসবহুল গাড়ির কনভয় বেরনোর জন্য অনুষ্ঠানস্থল থেকে মূল রাস্তা পর্যন্ত একটি করিডোর তৈরি করার চেষ্টা করেছিলেন। করিডোরের দুই পাশেই বিশাল জনসমাগম। এই মানুষরা সেই মাটি কুড়োতে চেয়েছিলেন যেখান দিয়ে বাবার বিলাসবহুল গাড়ি পেরোচ্ছে। এই হট্টগোলের ফলেই পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে গেছে হাথরাসে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তাঁকে দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত ১২১! কে এই হাথরাসের ভোলে বাবা?

Hathras stampede Bhole Baba: ভোলে বাবা নিজেকে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন কর্মচারী বলে দাবি করেন।

প্রচণ্ড আর্দ্রতা, দমবন্ধকর পরিস্থিতি, অত্যধিক ভিড়ের কারণে ভিড় অনুষ্ঠানস্থল ছেড়ে কোনওরকমে বাড়ি ফেরার বাস ধরতেও মরিয়া ছিলেন আগত ভক্তরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ। শুধু উত্তরপ্রদেশ নয়, হরিয়ানার মতো বিভিন্ন রাজ্য ও জেলা থেকেও ভোলে বাবার ভক্তরা এসেছিলেন। এফআইআর অনুযায়ী, এই অনুষ্ঠানের জন্য ২.৫ লক্ষ মানুষ জমা হয়েছিলেন। অথচ পুলিশের অনুমতি ছিল মাত্র ৮০ হাজার মানুষের জমায়েতের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কখনও গুজব, কখনও প্রবল ভিড়! ভারতে পদপিষ্ট হয়ে মৃত্যুর যে ইতিহাস স্তব্ধ করে দেয়

India's deadly Religious stampedes: সবচেয়ে মারাত্মক ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে মহারাষ্ট্রের মান্ধারদেবী মন্দিরে। পদপিষ্ট হয়ে সেবার ৩৪০ জনেরও বেশি মানুষের প্রাণ যায়।

অর্থাৎ ৮০ হাজার লোকের অনুমতি নিয়ে আড়াই লক্ষ লোক ঢোকানো হয়েছে। কার অনুমতিতে? আয়োজকরা সব জেনেও নিয়ম ভেঙেছেন? যদি অত্যধিক ভক্তসমাগম হয়েই থাকে তা ঠেকাতে কেন প্রয়োজনীয় পুলিশ মোতায়েন হয়নি? এই বৃষ্টির মধ্যে পিচ্ছিল রাস্তা, এবড়োখেবড়ো পথ, হুড়োহুড়ি আটকাতে ব্যর্থতা- বিশাল অব্যবস্থাপনাই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটাল।

অপর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। অনেক মহিলাই ভোলে বাবার গাড়ির পিছনে দৌড়ে যান তাঁকে এক ঝলক দেখতে বা নিদেনপক্ষে গাড়ি ছুঁতে, যা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। পদপিষ্ট হওয়ার পর হাসপাতালে দেহগুলি আনা হলে সেখানেও ভিড় জমে যায়। আহতদের বাঁচানোর লড়াইয়ে হাসপাতালগুলিও অব্যবস্থার মধ্যে পড়ে যায়। প্রশ্ন এখানেই, ৮০ হাজারের জায়গায় ২.৫ লক্ষ লোক হলো কোনও সতর্কতা ছাড়াই? কীভাবে এই ঘটনার পরে ওই ধর্মগুরু নিরাপদে চলে যেতে পারলেন? তাঁকে দেখতে যে মানুষরা এলেন, যারা তাঁকে ছুঁতে গিয়ে, তাঁর হেঁটে যাওয়া মাটি নিতে গিয়ে পিষে মরে গেলেন তাঁদের জন্য একবারও থামল না ধর্মগুরুর বিলাসবহুল গাড়ি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।