সাংসদ হতেই ধাক্কা! বন্ধ হয়ে যেতে চলেছে রচনার দিদি নম্বর ১?

Rachana Banerjee Didi No 1 TRP: ২০১১ সাল থেকে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করছেন রচনা। এই প্রথম সাংঘাতিক হারে কমে গিয়েছে সেই শোয়ের রেটিং!

inscript
২ মিনিট
সাংসদ হতেই ধাক্কা! বন্ধ হয়ে যেতে চলেছে রচনার দিদি নম্বর ১?

তিনি রুপোলি পর্দা থেকে সরাসরি নেমে এলেন ময়দানে। তিনি প্রচুর ধোঁয়া দেখে কারখানা ভেবে নিলেন, দই খাওয়া নিয়ে অট্টহাস্য করে মাসখানেকের 'মিম মেটেরিয়াল' হলেন। প্রাক্তন নায়িকা বর্তমান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় অবশেষ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে জিতেও গেলেন। তিনি এখন সাংসদ। হুগলি আসনটি বিজেপি প্রার্থী আরেক প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের থেকে 'দিদি নম্বর ১' রচনা ছিনিয়ে এনেছেন, তাতে তৃণমূলের বিস্তর লাভ হলেও ধসে গিয়েছে বাংলা বিনোদন চ্যানেলের সেই রিয়েলিটি শো-টি যা রচনাকে নতুন করে পরিচয় দিয়েছিল।

২০১১ সাল থেকে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করছেন রচনা। এই প্রথম সাংঘাতিক হারে কমে গিয়েছে সেই শোয়ের রেটিং! মাঝে জুন মালিয়া ও দেবশ্রী রায় ২ বার এই জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালনা করলেও রচনা বন্দ্যোপাধ্যায় এই রিয়েলিটি শো-কে অন্য মাত্রা দেন। ঘরে ঘরে বিকেলবেলা গৃহবধূদের 'মাস্ট ওয়াচ' হয়ে ওঠে দিদি নম্বর ১ আর রচনাও টালিগঞ্জে নিজের নতুন পরিচয় খুঁজে পান। এবারের লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে নবান্নে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রচনা। তার কিছুকাল পরে আবার দেখা যায় রিয়েলিটি শোয়ে উপস্থিত হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী! তখন থেকেই শোনা যাচ্ছিল, এবার লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাবেন রচনা। পেলেনও! হুগলির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতির ময়দানে রচনা প্রার্থী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক্সিট পোল ও শেয়ার বাজার: যে মহা কেলেঙ্কারি ঘটালেন মোদি-শাহ

Exit Poll Share Market Scam: ৩০ লক্ষ কোটি টাকার এই ধস ভারতের শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ

রচনার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। পরিচালক সুখেন দাস সিনেমায় তাঁর নাম বদলে করে দেন রচনা। ১৯৯১ সালে ‘মিস ক্যালকাটা’ হয়েছিলেন ১৯ বছরের ঝুমঝুম। সুখেন দাসের সিনেমা ‘দান প্রতিদান’-এ প্রথম কাজ করেন তিনি। এরপর অসংখ্য বাংলা সিনেমার পাশাপাশি প্রায় ৫০টি ওড়িয়া ছবিতেও কাজ করেন রচনা। স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গেও সূর্যবংশমে কাজ করেছেন রচনা। বেশ কিছু তামিল, তেলুগু এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে বাংলায় এমন ব্যাপক খ্যাতি তিনি পেয়েছেন দিদি নম্বর ১ শোয়ের সঞ্চালনা করেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজনীতিতে শূন্য! দিদি নম্বর ১ দিয়ে ভোটে জিততে পারবেন রচনা বন্দ্যোপাধ্যায়?

Rachana Banerjee TMC Candidate: রাজনীতি আর টেলিভিশনের পর্দাকে গুলিয়ে ফেলেছেন রচনা। পরপর বেফাঁস মন্তব্য করেছেন।

২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এবার রচনাকে প্রার্থী করার পর গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জেলা তৃণমূলের বেচারাম মান্না, তপন দাশগুপ্ত থেকে শুরু করে অসিত মজুমদার, অসীমা পাত্র, অরিন্দম গুঁইনেরা রচনাকে জেতাতে মাঠে নেমে পড়েন কোমর বেঁধে। রচনাও ৭ লক্ষের বেশি ভোট পেয়ে জিতে যান রচনা, সাংসদ হয়ে যান রচনা। কিন্তু যে শো তাঁকে পরিচিতি দিল সেই দিদি নম্বর ১-এর টিআরপি কমে গেল হু হু করে।

রচনা প্রার্থী হওয়ার পর থেকেই প্রভাব পড়েছিল এই রিয়েলিটি শোয়ের টিআরপিতে। যেবার মমতা বন্দ্যোপাধ্যায় শোয়ে উপস্থিতি হন, সেবার টিআরপি তালিকার শীর্ষে ছিল ‘দিদি নম্বর ১’। বেশ কিছু সপ্তাহ ধরেই ‘দিদি নম্বর ওয়ান সিজন ৯’-এর টিআরপি ২.৭ এর মধ্যে ঘোরাঘুরি করছিল। এই সপ্তাহে তা এসেছে ২.২! অথচ গত সেপ্টেম্বর মাসেও এই শোয়ের টিআরপি ছিল ৬.৭। সাংসদ রচনাকে কি টেলিভিশনের পর্দায় চাইছেন না মানুষ? যদি এই হারে টিআরপি কমতে থাকে সঞ্চালিকা-সাংসদের শোয়ের তাহলে অলাভজনক সেই রিয়েলিটি শো আদৌ চালিয়ে যাবেন কি চ্যানেল কর্তৃপক্ষ? তারকা প্রার্থী হওয়া, সংসদে কিছুদিন ছোটাছুটি করার নানা নজির মিমি-নুসরতরা দেখিয়ে গেছেন। এবারের ভোটে কেউই প্রার্থীও হতে পারেননি আর। রাজনীতি অনভিজ্ঞ রচনার সাংসদ জীবন কতকালের হবে তা সময়ই বলবে, কিন্তু টালিগঞ্জের লাইটস-ক্যামেরা-অ্যাকশনের আবহেও কি ফুরিয়ে যেতে বসলেন রচনা বন্দ্যোপাধ্যায়?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।