ডায়েটে আসলে বাড়ছে ওজন! কোন কোন ডায়েট ফুড আসলে মরণফাঁদ?

বিভিন্ন খাদ্যসামগ্রীর গায়ে যেসব ডায়েট ফুড-মার্কা স্টিকার লাগানো থাকে, সেগুলোতে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়।

Sayan Das
৩ মিনিট
ডায়েটে আসলে বাড়ছে ওজন! কোন কোন ডায়েট ফুড আসলে মরণফাঁদ?

বর্তমান যুগে দাঁড়িয়ে পৃথিবীর অধিকাংশ মানুষেরই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কম সময়ে নিজেকে ফিট রাখা অথবা স্থূলতাজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া। এই 'জিরো ফিগার'-এর ট্রেন্ডের মাঝে অবশ্য নিজেকে ফিট রাখার সংগ্রাম মোটেও সহজ নয়, বিশেষত, প্রতিদিনের রুটিনে যেভাবে কর্মব্যস্ততার কারণে নিজের জন্য সময় বের করা মুশকিল হয়ে পড়েছে। এর ওপর যদি আপনি একজন খাদ্যরসিক মানুষ হন, তাহলে ওজন কমানোর লক্ষ্যে 'ডায়েট করা' একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।

তবে শুধু কি হাঁটাচলা আর ডায়েট করলেই মিলবে চর্বির হাত থেকে মুক্তি? ব্যাপারটা যতটা সহজ ভাবছেন, ততটা সহজ কিন্তু নয়। তাহলে বলে রাখি, বিভিন্ন খাদ্যসামগ্রীর গায়ে যেসব ডায়েট ফুড-মার্কা স্টিকার লাগানো থাকে, সেগুলোতে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। কারণ, এখনকার বাজারে ডায়েট খাবারের নামে এমন একাধিক জিনিস বিক্রি করা হয়ে চলেছে, যার উপাদান সম্পর্কে আপনারা হয়তো অবগতই নন! সেই কারণে আগামী সময়ে বাজার থেকে কোনও জিনিস কেনার পূর্বে তার পুষ্টি উপাদান এবং অন্যান্য একাধিক তথ্য সম্পর্কে সঠিকভাবে জেনে নিয়ে তবেই কেনা শ্রেয়।

আসুন জেনে নেওয়া যাক এরকমই কিছু ডায়েট ফুড সম্পর্কে তথ্য, যেগুলো আপনার ওজন কমানো তো দূরের কথা, বরং মুহূর্তের মধ্যে তা বাড়িয়ে তুলতে পারে। ফলে এখনই সাবধান হয়ে যান, নইলে পরবর্তীকালে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

কম-চর্বিযুক্ত দই

প্রতিটি বাঙালি পরিবারে দই খাওয়ার ঝোঁক অত্যন্ত জনপ্রিয়। মিষ্টি দই থেকে শুরু করে টক দই, খাবারের শেষে কিংবা সন্ধের টিফিনে এটি বেশ পছন্দের খাবার। এরই মধ্যে যাঁরা ওজন কমানোর প্রক্রিয়ায় শামিল হয়েছেন, তাঁদের কাছে অত্যন্ত পছন্দের খাবার হল 'কম-চর্বিযুক্ত' অথবা একদম 'চর্বিহীন' দই। তবে জানেন কি, এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার ওজন অতীতের তুলনায় আরও বেড়ে যেতে পারে। কারণ কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানসিক চাপ, অভ্যেস... কীভাবে ছাড়বেন ধূমপান?

যাঁরা ধূমপান করেন, তাঁদের দিকে আঙুল না তুলে, আসুন না, আমরা সবাই মিলে তাঁদের মনটা একটু জানার চেষ্টা করি‌।

এর প্রধান কারণ হলো, এই ধরনের দইয়ের ভেতরে চর্বির বদলে ব্যবহার করা হয়ে থাকে অনেক পরিমাণ চিনি। একটি পরিসংখ্যান দাবি করেছে, দুই থেকে তিন কাপ চর্বিহীন দইয়ে প্রায় ২২ গ্রাম পর্যন্ত শর্করা থাকতে পারে, অর্থাৎ এর মধ্যে প্রায় ১৫ থেকে ২০টির কাছাকাছি চিনির দানা যুক্ত করা হয়। আমেরিকার একটি পত্রিকা দ্বারা এক সমীক্ষা করা হয়, যেখানে দুই শ্রেণির মানুষকে রাখা হয়, যাঁরা বেশি চর্বিযুক্ত খাবার খান এবং যাঁরা কম চর্বিযুক্ত খাবার খান।

পরীক্ষা-শেষে দেখা যায় যে, কম চর্বিযুক্ত খাবার খাওয়া মানুষের ওজন বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া মানুষের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে!

বোতলের ভেতরে থাকা স্যালাড

প্রসঙ্গ যখন ফিট থাকা কিংবা স্থূলতাজনিত রোগ থেকে মুক্তি পাওয়ার, তখন আমাদের কাছে অন্যতম গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়ায় স্যালাড। এক্ষেত্রে যদি আপনারা বড় কোনও মল কিংবা সুপারমার্কেট থেকে বোতলজাত স্যালাড কিনতে চান, তবে আপনাদের বহু ক্ষেত্রে চোখে পড়ে 'চর্বিহীন স্যালাড'। তবে আপনারা কি জানেন, এক্ষেত্রেও চর্বির পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে বহু পরিমাণ চিনি। আসলে এর মধ্যে মেশানো হয়ে থাকে ফ্রুক্টোজ কর্ন সিরাপ। উল্লেখ্য, এই সিরাপের মধ্যে বহু পরিমাণ শর্করা যুক্ত করা হয়ে থাকে এবং এর মাত্র কিছু শতাংশ গ্রহণ করলেই প্রতিদিন প্রায় ৫ থেকে ১০ গ্রাম পর্যন্ত চিনি আপনার শরীরে যুক্ত হয়ে যায়। স্বভাবতই তা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বিবেচিত হয়।

ডায়েট সোডা

আজকালকার দিনে মানুষ সোডার মধ্যেও 'ডায়েট' শব্দটি শুনে থাকেন। বর্তমান যুগে ওজন কমানোর ক্ষেত্রে ক্যালোরিবিহীন এই পানীয় মানুষের অন্যতম পছন্দের জিনিস হয়ে উঠেছে। তবে এটিও আপনার ওজন কমানোর পরিবর্তে বৃদ্ধি করতে পারে। বর্তমানে টেক্সাস ইউনিভার্সিটির স্বাস্থ্য বিভাগ দ্বারা কয়েকজন মানুষের ওপর দীর্ঘ ১০ বছর ধরে একটি পরীক্ষা চালানো হয়; যেখানে তাদের সকলকে ডায়েট সোডা খাওয়ানো হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে, ডায়েট সোডা পানকারী মানুষের ওজন পূর্বের তুলনায় প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পায়।

গমের রুটি

উল্লেখ্য, রুটির মধ্যে কার্বোহাইড্রেট থাকার কারণে অনেকেই এটি এড়িয়ে চলতে পছন্দ করেন অথবা খাঁটি গমের তৈরি প্যাকেট দেখলেই তৎক্ষণাৎ তা কিনে ফেলেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে, 'খাঁটি গমের তৈরি' স্টিকার দেওয়া মানে শুধুমাত্র গম দিয়েই যে রুটি তৈরি করা হয়েছে, একথা ভাবা একদম ভুল; এক্ষেত্রে গমের সঙ্গে অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে, যা আপনার জন্য স্বাস্থ্যকর নয়। তাই 'whole grain' গমের তৈরি রুটি খাওয়া বরং অনেক ভালো। এক্ষেত্রে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি ওজনও থাকবে নিয়ন্ত্রণে।

এছাড়াও বর্তমান যুগে দই সংরক্ষণ করে খাওয়া কিংবা প্রোটিন বার খেতেও পছন্দ করে অধিকাংশ মানুষ। তবে এক্ষেত্রে প্রোটিনের সঙ্গে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত করা হয়ে থাকে। এই প্রসঙ্গে এক স্বাস্থ্য বিশেষজ্ঞ মন্তব্য করেন, "বর্তমানে আমরা পুষ্টিকর খাবার বেছে নেওয়ার থেকেও 'ডায়েট' লেখা খাবারের প্রতি আকর্ষিত হই। তবে এসকল জিনিসপত্রে আসলে বহু পরিমাণ শর্করা মেশানো হয়ে থাকে। বর্তমান যুগে বাজারে গিয়ে জিনিসপত্র কেনার আগে আমাদের সকল দ্রব্যের গুণগত মান এবং উপাদানসমূহ দেখে-শুনে এবং বিবেচনা করে তবেই কেনা উচিত।"

লিখেছেন
Sayan Das
Sayan Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।