ট্রেন তো নয়, নরক! ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন কোনগুলি?

Dirtiest trains in India: এক মাসে, ভারতীয় রেল এই দশটি ট্রেন সম্পর্কে ১০৭৯টি অভিযোগ পেয়েছিল।

inscript
২ মিনিট
ট্রেন তো নয়, নরক! ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন কোনগুলি?

সদ্য চালু হওয়া হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দেভারত ট্রেনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ, যাত্রীদের বিলাসবহুল আসনের নীচে খাবারের প্যাকেট, তরকারির ঝোল! সদ্য চালু হওয়া ঝাঁ চকচকে ট্রেনের এই দুর্দশার ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভারতীয় ট্রেনের অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা আসন, দুঃসহ শৌচাগার নিয়ে অভিযোগের অন্ত ছিল না। বছর খানেক হলো অবস্থার বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে তা স্বীকার করতেই হয়। তা সত্ত্বেও, গরিব রথ থেকে শুরু করে রাজধানী এক্সপ্রেস- ভারতীয় রেলের হাজার প্রচেষ্টা সত্ত্বেও রেলের কামরার অস্বাস্থ্যকর অবস্থার, অপরিচ্ছন্নতা থেকে রেহাই পাচ্ছেন না যাত্রীরা। টুইটারে তো বটেই, রেল মদদ অ্যাপেও ভারতীয় রেলের কাছে ট্রেনের নোংরা অস্বাস্থ্যকর অবস্থা সম্পর্কে অভিযোগ করছেন যাত্রীরা। সহরসা-অমৃতসর গরিব রথ, স্রেফ ডিসেম্বর মাসেই এই একটি ট্রেনের বিরুদ্ধে ৮১ টি অভিযোগ জমা পড়েছে। শুধু এই ট্রেনটিই নয়, ভারতীয় রেলওয়ের সবচেয়ে নোংরা ট্রেনের তালিকা দেখলে রীতিমতো হাঁ হয়ে যেতেই হয়।

Rail Madad অ্যাপ অনুযায়ী, সহরসা-অমৃতসর গরিব রথ ট্রেনটি ভারতে সবচেয়ে নোংরা ট্রেন। এই ট্রেনটি পঞ্জাবের শহর অমৃতসর থেকে বিহারের জেলা সহরসা পর্যন্ত চলে। দুই দিক থেকেই এই ট্রেনে উপচে পড়া ভিড় হয়। এই ট্রেনের বিরুদ্ধে মোট ৮১টি অভিযোগ জমা পড়েছে। নোংরা কোচ, নোংরা বিশ্রামাগার, সিঙ্ক কেবিন নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রেনের হর্নেই লুকিয়ে সমস্ত ইঙ্গিত! ভারতীয় রেলের হর্ন ব্যবস্থার অজানা যেসব তথ্য

Unknown Facts of Indian Railway: তিনটি ছোট হর্ন খুব কমই বাজানো হয়। এর অর্থ, মোটরচালকরা মোটরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।

এর পরেই রয়েছে, শ্রী মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন সম্পর্কে ৬৪টি অভিযোগ জমা পড়েছে। আর বান্দ্রা-শ্রী মাতা বৈষ্ণো দেবী স্বরাজ এক্সপ্রেস ট্রেন বিষয়ে ৬১ টি অভিযোগ এসেছে। ভারতের সবচেয়ে নোংরা ট্রেনের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফিরোজপুর-আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের নোংরা পরিবেশ নিয়ে ৫৭ টি অভিযোগ জমা পড়েছে। পয়সা দিয়ে টিকিট কেটে ট্রেনে ওঠা যাত্রীদের কাছে এই সফরগুলি নরক গুলজারের সমান!

বাদ নেই রাজধানীও! নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ট্রেনের নোংরা অবস্থা নিয়ে ৩৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। অমৃতসর ক্লোন স্পেশাল ট্রেন বিষয়ে ৫০টি, আজমের-জম্মু তাওয়াই পূজা এক্সপ্রেস ট্রেনের বিরুদ্ধে ৪০টি এবং আনন্দ বিহার-জোগবানি সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন যা দিল্লি থেকে বিহার অবধি যায় তার বিরুদ্ধেও ৫২টি অভিযোগ করা হয়েছে।

এক মাসে, ভারতীয় রেল এই দশটি ট্রেন সম্পর্কে ১০৭৯টি অভিযোগ পেয়েছিল। এই অভিযোগগুলির মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর অবস্থা, জলের অভাব, নোংরা কম্বল চাদর এবং নোংরা আসনের সমস্যা। প্রশ্ন উঠছে, ট্রেন সাফাই করেই যাত্রীদের তোলা হয়। তাহলে চলন্ত ট্রেনের মধ্যে এই অবস্থার সৃষ্টি হয় কীভাবে? সরকারের দায় নাকি যাত্রীদের চূড়ান্ত দায়িত্বজ্ঞান হীনতা? উত্তর সকলেরই জানা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।