তালাকের পরেও ভরণপোষণ পাবেন মুসলিম মহিলারা, ঐতিহাসিক রায়ে যা জানাল সুপ্রিম কোর্ট

Alimony Order For Muslim Women: সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে, মুসলিম বিবাহবিচ্ছিন্না মহিলারাও এবার ফৌজদারি আইনের আওতায় স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন।

Sohini Das
২ মিনিট
তালাকের পরেও ভরণপোষণ পাবেন মুসলিম মহিলারা, ঐতিহাসিক রায়ে যা জানাল সুপ্রিম কোর্ট

বিবাহবিচ্ছেদ নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। আর্থিক ভাবে সাবলম্বী নন, এমন বিবাহবিচ্ছিন্না মহিলারা প্রাক্তন স্বামীদের কাছে খোরপোশ দাবি করতেই পারেন। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মুসলিমদের তালাক প্রথা নিয়ে এর আগেও দেশের উপর দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে, মুসলিম বিবাহবিচ্ছিন্না মহিলারাও এবার ফৌজদারি আইনের আওতায় স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন। কোনও রকম দয়া বা অনুগ্রহ নয়, এটা তাঁদের অধিকারের মধ্যেই পড়ে বলেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আব্দুল সামাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে খোরপোশ না দেওয়ার অভিযোগ তুলে মামলা করেন তেলঙ্গানার একটি পারিবারিক আদালত। ২০ হাজার টাকা করে সেই প্রাক্তন স্ত্রীকে ভরণপোষণের দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালতে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টে আবেদন করেন সামাদ। ২০১৭ সালে তিন তালাকের মাধ্যমে স্ত্রীকে বিবাহবিচ্ছেদ দেন ওই ব্যক্তি। সেই ঘটনায় পারিবারিক আদালতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই ২০ হাজার টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ পান সামাদ। ২০১৯ সালে অবশ্য তিন তালাকর প্রথাকেই অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তার পর থেকে তিন তালাক বেআইনি বলে ঘোষিত হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোনও ধর্মের জন্য আর আলাদা বিধি নয়! অভিন্ন দেওয়ানি বিধির নামে কী চাইছেন মোদি?

Uniform Civil Code: যে দেশে ১৪.২% মুসলমানের বাস, সেখানে ভারতের লোকসভায় নির্বাচিত মুসলমান সাংসদ ৫ শতাংশেরও কম।

সম্প্রতি আব্দুল সামাদের মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগর্থনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে। সেখানেই এই রায় দেওয়া হয়। বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিয়েছে, কোড অব ক্রিমিনাল প্রসেডিওরের ১২৫ ধারা কেবলমাত্র বিবাহিত মহিলাদের জন্যই নয়, সমস্ত মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারায় কী বলা হচ্ছে? ওই ধারা অনুযায়ী, আর্থিক ভাবে সাবলম্বী নন, এমন কোনও মহিলার স্বামী যদি তাঁর স্ত্রীর রক্ষণাবেক্ষণ করতে অস্বীকার করেন বা তাঁর অবহেলা করেন, সেক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট তাঁকে মাসিক ভাতা দেওয়ার নির্দেশ দিতেই পারেন। এবং সেই ভাতার অঙ্ক নির্ধারণ করবেন সেই ম্যাজিস্ট্রেটই। শুধু স্ত্রীই নন, ১২৫ ধারা অনুযায়ী, পিতা বা সন্তানের উপর নির্ভরশীল সন্তান বা পিতা-মাতা তখনই ভরণপোষণ দাবি করতে পারেন যখন তাদের জীবিকার অন্য কোন উপায় নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বাধীনতার পর এই প্রথম! দেশের মন্ত্রিসভায় ঠাঁই হল না একজন মুসলিম সাংসদেরও

Modi Cabinate 3.O: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। শপথ নিয়েছেন ৩০ পূর্ণমন্ত্রী এবং ৪১ প্রতিমন্ত্রী। সেই তালিকায় কতজন খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ব্রাহ্মণ, ওবিসি, দলিত কিংবা আদিবাসী?

বর্তমানে অবশ্য আইনের অনেক কিছুই বদলেছে। ভারতীয় সংবিধানের ফৌজদারি কার্যবিধির কোডগুলি বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তবে ১ জুলাইয়ের আগে দায়ের হওয়া মামলাগুলির ক্ষেত্রে এখনও পুরনো আইনই প্রযোজ্য বলে জানা গিয়েছে।

নিম্ন আদালতের নির্দেশতে চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টে যান সামাদ নামে ওই ব্যক্তি। প্রাক্তন স্ত্রীকে অন্তবর্তীকালীন ভরণপোষণ হিসেবে দশ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এর পর মুসলিম আইনের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সামাদ। তবে দেশের সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে, দেশের ধর্মনিরপেক্ষ আইনের উপরে আর কোনও আইন প্রাধান্য পাবে না।

দেশের একটি লজ্জাজনক অধ্যায় ছিল এই তিন তালাক প্রথা। যেখানে শুধুমাত্র মুখে তিন বার তালাক উচ্চারণ করে যে কোনও সময় স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারতেন মুসলিম সমাজ। তবে ২০১৯ সালে সেই আইনটি রদ করা হয়। এই তিন তালাক আইনের বলি হয়েছেন অজস্র মহিলা। তাঁদের মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এখনও বহু ক্ষেত্রেই তালাক মামলায় খোরপোশ সংক্রান্ত অসুবিধা রয়েছে। যা সুপ্রিম কোর্টের এদিনের রায়ে অনেকটাই মিটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।