নামে কালী, অথচ গায়ের রং ধবধবে সাদা! জানেন বাংলার কোথায় রয়েছে বিখ্যাত শ্বেত কালী?

White Kali : গায়ের রং ধবধবে সাদা! ব্যতিক্রমী কালী মূর্তির পুজো হয় এই বাংলায়, জানেন কোথায়?

Kankana Mukherjee
২ মিনিট
নামে কালী, অথচ গায়ের রং ধবধবে সাদা! জানেন বাংলার কোথায় রয়েছে বিখ্যাত শ্বেত কালী?

কালী, নামের মধ্যেই যেন নিহিত রয়েছে কালো রূপের কথা। দেবীর কালো রঙের রূপকে বন্দনা করা হয় কালী নামে। বিবসনা, গলায় মুণ্ড মালা, এক হাতে খড়গ, শিবের বুকের ওপর দন্ডায়মান, এবং জিভ কাটা। এই ছবিটাই পরিচিত। কিন্তু সম্প্রতি OTT মাধ্যমে একটি সিরিজ আসে যেখানে কালীর সাদা রঙের রূপকে দেখানো হয়। নাম কালী, অথচ গায়ের রং সাদা! পর্দায় দেবীর এহেন রূপ সামনে আশার পর থেকেই আলোচনা শুরু হয়। আদৌ বাংলার কোথাও এমন দেবী রূপের অস্তিত্ব রয়েছে কিনা সেই নিয়েও বিভিন্ন মহলে তরজা তুঙ্গে।

কালী প্রসঙ্গে আলোচনা উঠলে বারবার কলকাতা শহরের নাম যেন চলেই আসে ঠিকই, কারণটা অবশ্য কলকাতা শহরের নামকরণ, সেটির সঙ্গেও জড়িয়ে রয়েছে কালীর প্রসঙ্গ। তবে, সারা বাংলা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন বেশ কিছু কালীর রহস্য যা আজও অবাক করে। সেই ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেয়। দেবীর রুদ্র মূর্তির ব্যাখ্যা মেলে বিভিন্ন প্রকারে। কলকাতার কালী বলতেই প্রথমে মাথায় আসে, কালীঘাট, দক্ষিণেশ্বর অথবা ঠনঠনিয়ার প্রসঙ্গ। কিন্তু ভক্তি এবং ভক্তের জোর ছড়িয়ে গিয়েছে পার্শ্ববর্তী জেলা শহরেও। কোথাও কোথাও প্রচলিত কালী রূপের ধারণা বারবার ভেঙেচুরে গিয়েছে বিভিন্ন প্রকারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেখতে হুবহু এক, কলকাতায় তৈরি হচ্ছে নয়া ‘দক্ষিণেশ্বর মন্দির’, কী কী থাকছে অন্দরে?

Dakshineswar Temple : মুসলিম শিল্পীর হাতে নয়া দক্ষিণেশ্বর মন্দির তৈরি হচ্ছে কলকাতায়, জানেন কোথায়?

দেবীর রুদ্র রূপ, বিবসনা, চার হাত, হাতে রয়েছে অস্ত্র এবং কাটা মুন্ড। এই রূপেই তিনি স্বয়ং শিবের বুকের ওপর দন্ডায়মান, এবং জিভ কাটা। তবে এই রূপের আধার কোনও ধ্রুবক যে নয়, তা অবশ্য বিভিন্ন জায়গায় বোঝা যায়। কখনও দেবী ধরা দেন শান্ত মূর্তিতে, কখনও আবার হাতের সংখ্যা কমে দুই অথবা বেড়ে আট হয়ে যায়। তবে আজ যে কালীর প্রসঙ্গে আলোচনা করা হবে তার ক্ষেত্রে তফাৎ গায়ের রঙে। আদৌ বাংলার কোথাও বাস্তবে শ্বেত কালীর অস্তিত্ব আছে কিনা OTT সিরিজের দেবী রূপ সেই প্রশ্নই উস্কে দিয়েছে।

উত্তরটা হল, হ্যাঁ আছে। পশ্চিম বর্ধমান জেলার কুলটির লালবাজার এলাকায় রয়েছে এমনই এক কালী। নাম ফলহারিণী কালী, যার গায়ের রং শ্বেতশুভ্র। এই কালীপুজো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু লোককথা। একে তো গায়ের রং ধবধবে সাদা। শুধু গায়ের রঙের তফাৎই নয়, এখানে দেবী সেই রুদ্র মূর্তিও যেন ধরা দেয় সৌম্য রূপে। শোনা যায়, ২০০৫ সালে এই পুজো প্রথম শুরু করেন মন্দিরের প্রধান সেবাইত মধুময় ঘোষ। যদিও এর অনেক আগে থেকেই কালীপুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন এই সেবাইত তবে দুই দশক আগে স্বপ্নাদেশ পেয়ে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে এই বিশেষ শ্বেত পাথরের মূর্তি নিয়ে আসেন তিনি। তারপর থেকেই এখানে চলে বাংলার একক শ্বেতকালীর পুজো। মধুময়বাবুই নিত্য পুজো করেন এখানে। প্রতি মাসের অমাবস্যা এবং বছরের বিশেষ বিশেষ উৎসবে এখানে বড় করে পুজো হয়। প্রধান পুজো হয় জ্যৈষ্ঠ মাসে। পুজোকে ঘিরে ভিড় জমে ভক্তদের। দেবীর এমন ব্যতিক্রমী চেহারা মিলে ওই ভক্তির আধারে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।