পদ্মশ্রী পেলেন জারোয়াদের ডাক্তারবাবু, চেনেন এই বাঙালি চিকিৎসককে?

Ratan chandra kar awarded Padma Shri : পদ্মশ্রী পুরস্কারের তালিকায় এবার নাম রয়েছে জারোয়াদের ডাক্তারবাবু রতন চন্দ্র করের।

Kankana Mukherjee
২ মিনিট
পদ্মশ্রী পেলেন জারোয়াদের ডাক্তারবাবু, চেনেন এই বাঙালি চিকিৎসককে?

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দা রতনচন্দ্র কর। পেশায় একজন সরকারি চিকিৎসক। তবে আর পাঁচজন চিকিৎসকের সঙ্গে তাঁর তফাৎ তিনি যাদের চিকিৎসা করেন তারা সমাজের মূল স্রোতের বাইরে। বিলুপ্তপ্রায় জঙ্গিল উপজাতি জারোয়াদের ডাক্তারবাবু এই রতনচন্দ্র কর। যে নেগ্রিটো উপজাতিদের দেখলেই নাক সিঁটকায় সমাজের অধিকাংশ মানুষ, তাদেরই নিরলস চিকিৎসায় নিজের জীবন উৎসর্গ করেছেন এই মানুষটি। কর্মজীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়ে দিয়েছেন এই পাহাড়ি, জঙ্গলিদের সঙ্গে। তাদের শরীর এবং মনের দায়ভার সামলেছেন নিজের হাতে। আর সেই কাজেরই সম্মান মিলেছে সম্প্রতি। নতুন বছরের পদ্মশ্রী পুরস্কারের তালিকায় এবার নাম রয়েছে জারোয়াদের ডাক্তারবাবুর। যদিও কোনও পুরস্কারই তাঁর এই মহৎ কাজের সঠিক নির্ণায়ক হতে পারে না, তবুও আজকের পদ্ম সম্মান যে আগামীতে আরও অনেককে এই কাজে আগ্রহী করবে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, সম্প্রতি তালিকা ঘোষণা করা হয়েছে পদ্মশ্রী পুরস্কারের। তাতেই আরও তিনজন বাঙালির সঙ্গে জ্বলজ্বল করছেন চিকিৎসক রতনচন্দ্র কর। এই তালিকার অন্যান্য বাঙালিরা হলেন সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী, প্রবীণ লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্তি রায় এবং ভাষা গবেষক ধনীরাম টোটো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাদার টেরেসা: কতটা আলো আর কতটা কালো? উন্মোচিত সবটা

Truth of Mother Teresa: মাদারের মৃত্যুর পর, তাঁর ভ্যাটিকান সিটি ব্যাংকে রেখে যাওয়া টাকার পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় ৭৫২ লক্ষ কোটি টাকা!

রতনবাবুর বয়স এখন প্রায় ৬৬ বছর। দীর্ঘ কর্মজীবন থেকে এখন প্রথাগত বিরতি। তবে কাজ ছাড়তে পারেননি এখনও। আজও বারবার ফিরে যান উপজাতিদের কাছে। তাদের অসুবিধার কথা শোনেন। সাধ্যমত চিকিৎসা এবং পথ্য দিয়ে পাশে দাঁড়ান মানুষটি। সুদীর্ঘ কর্মজীবনের অর্ধেকেরও বেশি সময় তাঁর কেটেছে এই আন্দামানেই। স্থানীয় আদিবাসী জারোয়া, ওঙ্গি, গ্রেট আন্দামানিজদের মতো আরও অনেক জনজাতির মানুষদের চিকিৎসায় নিজেকে সঁপে দিয়েছিলেন। তাই হয়তো আজও নিয়ম মাফিক কর্মবিরতি তাঁর কাজে ছেদ টানতে পারেনি।

সময়টা ১৯৯৯ সাল। রতনবাবু ততদিনে আন্দামানে চিকিৎসার কাজে নিযুক্ত হয়ে গিয়েছেন। ঠিক এরকম সময় গোটা দ্বীপপুঞ্জ জুড়ে দেখা যায় হামের প্রাদুর্ভাব। সেই রোগ রেহাই দিল না নেগ্রিটো জংলি জারোয়াদেরও। ক্রমেই মহামারির আকার নিল হাম। ঠিক এই সময়ে স্বয়ং ঈশ্বর হয়ে উপস্থিত হলেন চিকিসক রতনচন্দ্র কর। রাতদিন চিকিৎসা এবং নিরলস সেবা করে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনলেন জারোয়াদের। আর সেই দিন থেকেই তিনি হয়ে উঠলেন তাদের প্রিয় ডাক্তারবাবু। তাঁর হাত ধরেই মারাত্মক রোগের হাত থেকে রেহাই পায় এই জনগোষ্ঠী। এমনকী একসময় প্রায় বিলুপ্ত হতে বসা এই জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পিছনেও রয়েছেন এই মানুষটির চিকিসাই। জারোয়া জনজাতির সংখ্যা এখন ৭৬ থেকে বেড়ে হয়েছে ২৭০। এর পিছনেও রয়েছে রতনচন্দ্র করের চিকিৎসার অবদান।

ভারত সরকারের এই পদ্মশ্রী পুরস্কার তাই যথার্থই বলা চলে। একজন সরকারি চিকিৎসক হয়ে মানুষের মধ্যে এমনভাবে আজীবন মিশে যাওয়ার যে ক্ষমতা নিজের মধ্যে লালন করেছেন রতনবাবু, তার তুলনা হয় না সত্যিই। পেশাগত গণ্ডি টপকে কবেই যেন হয়ে গিয়েছেন জারোয়াদের বন্ধু। তাদেরই একজন। তথাকথিত সমাজের চোখে প্রতিদিন উপেক্ষিত উপজাতিদের যত্ন করে আগলে রাখার জন্য তাই যে কোনও পুরস্কারই কম মনে হয়, তা বলাই বাহুল্য। সমাজের প্রতিটি বাঁকে বাঁকে এই রতনবাবুদের মতো মানুষ আজও খুব প্রয়োজনীয়।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।