যৌথ খামারে শুধুই ভাত রাঁধবেন মেয়েরা?

Women Movement: মেয়েদের আমরা বরাবর দেখতে অভ্যস্ত ‘বিপ্লবীর অনুপ্রেরণা’ হিসেবে। তার সহজাত বিচরণের জায়গা রান্নাঘর, সহজাত ধর্ম পরিবার পালন।

Suchismita Das
৬ মিনিট
যৌথ খামারে শুধুই ভাত রাঁধবেন মেয়েরা?

‘শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল

সেই শ্রমিকগৃহিণী

প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়

হাড়ভাঙ্গা খাটুনির শেষে রাত হলে

ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে

সেও কি শ্রমিক নয়!

আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে!’

কবি মল্লিকা সেনগুপ্ত গৃহশ্রমের মজুরি নিয়ে প্রশ্ন করেছিলেন কার্ল মার্ক্স-কে। বিপ্লব- নাম ও ভাবনায় সবেতেই স্পষ্ট এক পুরুষতান্ত্রিক প্রতিচ্ছবি। রাষ্ট্রযন্ত্র সারিয়ে নেওয়ার গল্পে সবসময়ই কোদাল-কাস্তে-ছেনি হাতে এগিয়ে এসেছে বলিষ্ঠ শ্রমিক-পুরুষেরা। তারা দল বাঁধে, গান গায়, তৈরি হয় ভাঙনের পথ। এরাই বরাবর সাগর ছেঁচে এনেছে রত্ন, পাথর কেটে রাস্তা বানিয়েছে, যক্ষপুরীর খনি থেকে টেনে বার করেছে নরম সোনা। এই শ্রমশক্তির ধারক-বাহক পুরুষেরা, তারা ফসল কেটে খামার বানায়, তাদের মজবুত পেশিশ্রমেই টিকে আছে উৎপাদন, চলছে রাষ্ট্র।

‘আপনি বলুন মার্ক্স’ কবিতার শেষে কবির তাই আশঙ্কা ‘মেয়েরা বিপ্লবের সেবাদাসী হবে’। অথচ ক্রান্তদর্শী কবি রবীন্দ্রনাথ ঠাকুরও যক্ষপুরীর রাজাকে রাস্তায় নামিয়ে আনার জন্য বেছে নিয়েছিলেন নন্দিন-কে। মুখপানা যার সুন্দর, ধানী রঙের শাড়ি, কপাল থেকে খসে পড়ছে রক্তকরবীর মঞ্জরি। তবে কি মেয়েদের জীবন শুধু বিপ্লবীর জন্য ভাত রেঁধে বা চুল বেঁধে কাটেনি? রাষ্ট্র মেরামতির নানা পর্বে নানা প্রাথমিক চাহিদা নিয়ে রাস্তায় নেমেছিল তারাও।

ধর্ম ও রাষ্ট্রকে একসঙ্গে উপেক্ষা করে ইরানের প্রকাশ্য রাস্তায় অন্তর্বাস পরে হেঁটে গেল এক উদ্ধত কিশোরী। মেয়েটির নাম আহু দারিয়াই, তেহেরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মেয়েটিকে ধরে-পাকড়ে সঙ্গে সঙ্গে তো পাঠানো গেল ‘মানসিক চিকিৎসালয়ে’। তার নাকি ঠিক ছিল না মাথার অবস্থা। নারী স্ব-ইচ্ছা-চারিণী হতে শুরু করলে, অবশ্যই মাথার অবস্থা ঠিক থাকে না কারওই। মেয়েদের লজ্জা নিবারণের জন্য ইরানে বাধ্যতামূলক হিজাব ধারণ। তাতে ভুলচুক হলেই রয়েছে একদল সত্যিকারের ‘মোরাল পোলিস’। শরিয়তি আইন হিসাবে আবশ্যিকভাবে হিজাবে মাথা ঢেকে রাখতে হয় ইরানের মেয়েদের। রাস্তা দিয়ে চলাফেরার সময়ও ঢিলেঢালা পোশাক পরার নিয়ম। ইরানের বর্তমান ধর্মগুরু আলি খামেনেই-এর কড়া নির্দেশ রয়েছে এই ব্যাপারে। এমনকী, যে মহিলারা হিজাব পরতে চাইছেন না, তাদের জন্য রয়েছে বিশেষ ধরনের ক্লিনিকও। এখানে বিশেষভাবে ‘কাউন্সেলিং’ করানো হবে হিজাব পরতে অনিচ্ছুক মেয়েদের। এ ধরনের চিকিৎসা নিয়ে রীতিমতো আশঙ্কায় ইরানের অনেক তরুণীরা। অনেকেরই মনে করছেন, এ জাতীয় চিকিৎসাকেন্দ্র আসলে দৈহিক ও মানসিক নির্যাতনের আসর। রাষ্ট্র সবার আগেই আব্রু পরাতে চেয়েছে নারীর স্বাধীন দেহভাবনাকে। আবার উৎপাদনের প্রাথমিক শর্তও এই দেহশ্রম। স্বাভাবিকই এর প্রকাশ্য উন্মোচনকে বরাবরই কড়া চোখে রেখেছিল পুরুষতন্ত্রের আমলারা। উৎপাদনে অংশগ্রহণ করতে না দিয়ে মেয়েদের বরাবরই আটকে রাখা হয়েছিল গৃহশ্রমে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডিয়ার পুরুষ, 'লড়কিও কি না মে হাঁ নেহি হোতি হ্যায়'

Patriarchy and Male Sensitivity: অধিকাংশই বিশ্বাস করেন, ‘মেরি বান্দি হ্যায়'। যা আমার, তাঁর থেকে আবার এত সম্মতি, জিজ্ঞাসা কীসের! শোনার অভ্যাস পুরুষদের বরাবরের কম।

২০২২ সালে আরেক ইরানি তরুণী মাহসা আমিনিকে সঠিকভাবে হিজাব না পরার অপরাধে তুলে নিয়ে যায় ইরানের নীতিপুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু ঘটেছিল তার। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু সেই চিকিৎসালয়েই মাহসার প্রতি নিদারুণ অত্যাচারের কথা জানিয়েছিলেন এক প্রত্যক্ষদর্শী। হাসপাতালে মাহসার মৃতদেহের গায়ে ছিল রক্ত আর শতাধিক ক্ষতচিহ্ন। এর প্রতিবাদে উত্তাল হয়েছিল ইরান। কিন্তু দু’বছর পরেও দেখা যাছে একইরকম পরিস্থিতি। হিজাব বাধ্যতামূলক হওয়ায় দলে দলে রাস্তায় নেমেছে ইরানের মহিলারা। প্রকাশ্য রাস্তায় নিজের চুল কেটে, হিজাব পুড়িয়ে ফেলে নিজেদের প্রতিবাদের কথা জানান তারা। ইরানীয় রাষ্ট্রশক্তির মনে ভয় ধরে এবং এই প্রতিবাদকে পশ্চিমি সংস্কৃতির প্রভাব বলে মনে হয় তাদের। সঙ্গেসঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়। গণপ্রতিরোধ চলাকালীনই বিশ বছর বয়সী হাদিস নাজাফিকে গুলি খেতে হয় ছয়বার। মুখে, বুকে ও গলায়। গ্রেফতার হয় প্রায় ১২০০ সাধারণ মানুষ। ইরানীয় মেয়েদের এই প্রতিবাদ খানিকটা উঠে আসে সামাজিক মাধ্যমে। হিজাব বিরোধী প্ল্যাকার্ড-স্লোগানে মুখরিত হয় ইরানের জনপথ। কিন্তু এই নারী-আন্দোলনকে গণআন্দোলনের মাত্রা দেওয়া হয় কি? নাকি ধরে নেওয়া হয় নানা সমস্যাপ্রবণ, ভালনারেবল মেয়েদের একটি বিক্ষিপ্ত সামাজিক ইস্যু। আসলে পুরুষশাসিত বৃহত্তর সমাজে মেয়েদের আজও ‘বিপ্লবের অপর নাম মাধবীলতা’ ভেবে নিশ্চিন্ত থেকে যায় অনেকেই।

সম্প্রতি আমাদের পাশের রাষ্ট্রে ঘটে গেল আরেকটি গণ-অভ্যুত্থানের ঘটনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের নিয়ে বাংলাদেশের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়, সরকারের অক্ষমতা ও সহিংস নীতির মুখে পড়ে তা পরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। অল্পদিনের মধ্যেই শিক্ষার্থীদের এই বিক্ষোভ গণআন্দোলনের রূপ নেয়। ছাত্রজনতার নিরন্তর আন্দোলনে আওয়ামী লিগ সরকারের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটে। দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া থেকে শুরু করে সমস্ত শ্রেণির নারী পুরুষ ও অন্যান্য লিঙ্গ পরিচয়ের মানুষরা এগিয়ে আসে এই আন্দোলনে। স্বতঃস্ফূর্ত মানুষের এই সাধারণ অভ্যুত্থান ও রাষ্ট্রযন্ত্র বিকল করে দেওয়ার ঘটনায় খুশি হয়েছি আমরা অনেকেই। কিন্তু এই আন্দোলনে কোথাও কি এসেছে মেয়েদের মুখ?

অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমে এসেছে নতুন করে দেশকে সাজানোর আলাপ-আলোচনা। কিন্তু এই সংস্কারসাধনে কোথায় বলা হয়েছে মেয়েদের কথা? ভাবা হয়েছে মেয়েদের জন্য সাধারণ প্রকল্প। তৃতীয় বিশ্বের দেশগুলিতে ক্রমাগত ধর্ম-পরিবার ও রাষ্ট্রের বেড়াজাল বাঁচিয়ে লড়াই করে চলেছে মেয়েরা। লেবার মার্কেটে যোগদান বেড়েছে তাদের, তারসঙ্গে প্রতিনিয়ত পালন করছে পরিবার-মাতৃত্ব ও গৃহশ্রমের কর্তব্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমার বোনেরও বর্ণমালায় ২১ শে ফেব্রুয়ারি! ভাষা আন্দোলনে অনুচ্চারিত মেয়েদের কথা

Women in Bhasha Andolan: ভাষার জন্য মার খাওয়া প্রতিটা মানুষের নাম জানুক সকলে, শুধু ভাইয়ের রক্তে নয়, বোনেরও বর্ণমালাতে বেঁচে থাক ২১ শে।

কোটা বিরোধী আন্দোলনের প্রথম থেকেই সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের ছাত্রীরা। এমনকি মেয়েরা ‘নারী কোটা চাই না’- এমন পোস্টারসম্বলিত প্রতিবাদও নজরে এসেছে। কিন্তু গণজাগরণে একাধিক পুরুষ ছাত্রনেতার নাম উঠে আসলেও একটু কষ্ট করেই খুঁজে পেতে হচ্ছে মেয়েদের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাফিয়া রেহনুমা। তিনি জানান, ছাত্রীদের আন্দোলনমুখী করতে তারা নানা তৎপরতা চালিয়েছেন। আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারহানা বিনতে জিগার। জাহাঙ্গীরনগরে ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে আবাসিক হলগুলোতে কাজ করেছেন তাদের দলের নারী প্রতিনিধিরা। বাংলাদেশের এই ছাত্রআন্দোলনকে রাষ্ট্রবিপ্লবের রূপ ধরে নিলে তা থেকে কি করে বাদ দিয়ে ফেললাম আমরা মেয়েদের? না কি আমাদের অবচেতন মনস্তত্ত্বে এখনও বিপ্লব বলতে রয়ে গেছে পুরুষ বিপ্লবীর ছবিই?

আবার বাংলাদেশে ‘রাষ্ট্র সংস্কারের’ জটলা কি আদৌ সমানাধিকার দিতে পারবে মেয়েদের? সেই নিয়েও উঠেছে প্রশ্ন। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সংবিধান সংস্কার নিয়ে। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে- যেমন ১৯(১), ১৯(৩), ২৮ (১) ও ২৮(২)–এ সর্বজনীন নীতির অধীনে নারীর সমতা এবং সর্বক্ষেত্রে সমান অংশগ্রহণের বিষয়টি বিস্তৃত। কিন্তু বাংলাদেশে আজও পারিবারিক ও শরিয়াতি বা ধর্মীয় আইনে বিচার করা হয় নারী সমতা ও সুরক্ষার নানা বিষয়। নানা বিভিন্নতা ও ব্যক্তিগত ধর্মীয় নীতি বাদ দিয়ে অভিন্ন ‘ইউনিফর্ম ফ্যামিলি কোড’ প্রণয়ন করা বাংলাদেশের মহিলা সংগঠনগুলির অনেকদিনের দাবি।

একটু পুরনো দিনে ফিরে গেলে, আমরা মনে আনতে পারি, ভাষা আন্দোলনের কথা। ১৯৪৭-১৯৫১-র সময়পর্বে বাংলাদেশের বৃহত্তর সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলন। পূর্ব বাংলার মাতৃভাষা বাংলাকে পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় হয়েছিলেন নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। কিন্তু আজও আমরা গেয়ে উঠি- ‘ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। আমরা কি দাম দিতে জানলাম না বোনের রক্তের? মাতৃভাষা-মাতৃঅঞ্চলকে বিরাট মহিমায় স্থাপন করার পাশাপাশি আমরা মেয়েদের প্রতিচ্ছবি সীমাবদ্ধ রাখলাম সেই মাতৃত্বেই। পর্দা ও রান্নাঘরের বেষ্টনী ছাড়িয়ে মেয়েরা এসময় বেরিয়ে এসেছিল দলে দলে। প্রতিভাদীপ্ত রাজনৈতিক বোধ ও আত্মত্যাগে তারা কিছুতেই কম যায়নি। প্রথমে তাঁরা সোচ্চার হন লেখনী প্রচারের মাধ্যমে। এ ব্যাপারে এগিয়ে ছিল তৎকালীন ‘বেগম’ পত্রিকা। প্রবন্ধ, চিঠিপত্র, সম্পাদকীয়- ইত্যাদি প্রকাশের মাধ্যমে ভাষার প্রশ্নে তাঁদের মনোভাব ফুটিয়ে তোলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বেগম আফসারুন্নেসা, মোহেসনা এবং নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের মহিলা সংগঠনের সম্পাদিকা রূকিয়া আনোয়ার। বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার দাবিতে যে স্মারকলিপি প্রদান করা হয়, তার স্বাক্ষর প্রদানকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আনোয়ারা খাতুন, লিলি খান, লীলা রায়, রুকিয়া আনোয়ার প্রমুখ।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সরকারের সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ১৪৪ ধারা উপেক্ষা করেছিল মেয়েরাও। আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে আমরা পাই শাফিয়া খাতুন, লায়লা শামাদ, শামসুন নাহার প্রমুখ ছাত্রীর নাম। ধারাভঙ্গের সিদ্ধান্ত ঘোষণার পর ছাত্রদের সঙ্গে কয়েকটি দলে বিভক্ত হয়ে রাস্তায় নামেন মেয়েরা। যার মধ্যে ছিলেন সুফিয়া ইব্রাহিম, শাফিয়া, সারা তৈফুর প্রমুখ। ২১ ফেব্রুয়ারি ছাত্রজনতার ওপর সরকারের গুলিবর্ষণের পর প্রতিবাদ আরও জোরালো হয়। নানাস্থানে হতে থাকে প্রতিবাদ সভা। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় আজিমপুর কলোনির মেয়েরা ডেকেছিল সক্রিয় প্রতিবাদ সভা। কিন্তু ইতিহাসের শুধুই লিপিবদ্ধ রইল ভাষা আন্দোলনের পুরুষ শহিদদের কথা।

রক্তকরবীতে এইজন্যই কি রবীন্দ্রনাথ বারবার এনেছিলেন নন্দিনীর সুন্দর মুখের প্রসঙ্গ? আসলে মেয়েদের আমরা বরাবর দেখতে অভ্যস্ত ‘বিপ্লবীর অনুপ্রেরণা’ হিসেবে। তার সহজাত বিচরণের জায়গা রান্নাঘর, সহজাত ধর্ম পরিবার পালন। রাষ্ট্রের প্রাথমিক চিন্তা তাঁর পোশাক নিয়ে। ভেনিজুয়েলায় রাষ্ট্রনেতা নিকোলাস ম্যাডুরোর বিরুদ্ধে প্রতিবাদে সশস্ত্র ট্রাকের সামনে দাঁড়িয়েছিল একা একটি অচেনা মেয়ে। তার দিকে ছুড়ে দেওয়া হয় কাঁদানে গ্যাস। স্থানীয়রা তাকে চেনে ‘ল্য দামা’ বলে। কই? তাকে নিয়ে তো খবর হল না কোনও! বাড়িতে গোরা সাহেবের সৈন্যরা ঢুকলে বঁটি নিয়ে তেড়ে এসেছিল এক ‘বঙ্গবালা’। তাঁর নাম কি আমরা ইতিহাসে পড়েছি? আসলে লজ্জার বদলে বিপ্লবকে নারীর ভূষণ হিসেবে মেনে নিতে আমাদেরই কৌম চেতনায় আঘাত লাগে। আজন্ম প্রতিবাদকে নীরবে নিজের মধ্যে মেরে ফেলে তাই ভাইদের জন্য চিঠি রেখে যান মমতাময়ী দিদি অন্নদা। পেলব মমতার আবরণে বরাবর মেয়েদের মুড়ে রেখেছে সমাজ-সাহিত্য। কাস্তেসমেত নারী শ্রমিকের রুক্ষ হাত স্থান পায়নি তাতে। আসলে শ্রমই যে মুক্তি, বিপ্লবের প্রথম সংগঠন। মেয়েকে বিপ্লবীর বর্ম পরিয়ে দিলে টলে পড়ে গোটা সমাজের অবয়ব। এ কি ইতিহাসের সত্য নির্বাচনের ভুল না আমাদের মধ্যে জমে থাকা পুরুষতন্ত্রের অবশেষ? তাহলে কি যৌথ খামারে শুধুই ভাত রাঁধবেন মেয়েরা? পৃথিবী স্বর্গরাজ্য হওয়ার পর অপেক্ষা করবেন পুরুষ বিপ্লবীর ঘরে ফিরে আসার?

লিখেছেন
Suchismita Das
Suchismita Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?