জম্মুতে ফের জঙ্গিহামলা, সেনার মৃত্যু! কেন আবার আগের মতোই অশান্ত উপত্যকা?

Doda Kashmir Tigers Attack: ৯ জুন থেকে, কেন্দ্রশাসিত অঞ্চলের জম্মুতেই কেবল পাঁচটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যাতে আটজন নিরাপত্তা কর্মী এবং ১০ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

inscript
৪ মিনিট
জম্মুতে ফের জঙ্গিহামলা, সেনার মৃত্যু! কেন আবার আগের মতোই অশান্ত উপত্যকা?

একটি হামলার রেশ কাটতে না কাটতেই অন্য! দীর্ঘদিন পর 'অশান্ত কাশ্মীর' শব্দবন্ধটি যেন ফিরে আসছে আবার, জায়গা করে নিচ্ছে দেশের তাবড় সংবাদপত্রের শিরোনামে। কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে চেয়ে। জম্মু কাশ্মীরকে দেশের অন্য অংশের মতো ভয়মুক্ত করতে ৩৭০ ধারা বাতিল করেছিল কেন্দ্র, পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, নির্বাচন স্বাভাবিক করা হয়েছিল। অথচ কাশ্মীর আছে কাশ্মীরেই। মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হয়েছেন পাঁচ সেনা। তিন সেনা জওয়ান এবং একজন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। কিছুদিন আগেই কাঠুয়া জেলায় জঙ্গি হামলায় শহিদ হন ৫ ভারতীয় জওয়ান, আহত হন আরও ৫। কাঠুয়া জেলার মাছেদি এলাকায় ভারতীয় সেনার কনভয়ে হামলা চালানো হয়েছিল।

একের পর এক হামলা চলছে ভূস্বর্গে। ডোডা জেলার এই হামলাতেও পাকসমর্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়শ-ই-মহম্মদের (জেএম) অংশ 'কাশ্মীর টাইগার্স' এই হামলার দায় স্বীকার করেছে। এই 'কাশ্মীর টাইগার্স' সেই একই জঙ্গিগোষ্ঠী যারা আগে ৯ জুলাই কাঠুয়ায় সেনা কনভয়ে হামলার দায় স্বীকার করেছিল।

সোমবার সন্ধ্যায় ডোডা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের ধারি গোটে উরারবাগিতে জম্মু ও কাশ্মীর পুলিশের রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপের সৈন্যরা যৌথ তল্লাশি অভিযান শুরু করলে এই সংঘর্ষটি ঘটে। কিছুক্ষণ চলে গুলি বিনিময়। সন্ত্রাসবাদীরা পালানোর চেষ্টা করেছিল কিন্তু এক সেনা অফিসারের নেতৃত্বে সৈন্যরা তাদের তাড়া করে। প্রতিকূল ভূখণ্ড এবং ঘন গাছের জঙ্গল সত্ত্বেও, রাত্রি ৯ টা নাগাদ আবারও গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে পাঁচজন সেনা গুরুতর আহত হন। সেনা আধিকারিক সহ তাদের মধ্যে তিনজন পরে আহত হয়ে মারা যান।

জঙ্গিগোষ্ঠী 'কাশ্মীর টাইগার্স' পরে একটি বিবৃতিতে বলেছে, ভারতীয় সেনাবাহিনী 'মুজাহিদিনদের' জন্য তল্লাশি অভিযান শুরু করার সময়ই এই সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ শুরু হয়। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৭.৪৫ মিনিট নাগাদ দেশা বনাঞ্চলে অনুসন্ধান অভিযান শুরু করার পরই বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ২০ মিনিটের গুলির লড়াইয়ে সেনারা আহত হন। সেনাবাহিনীর খবর, দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে আছে বলে খবর পাওয়াতেই অভিযান চলছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীর থেকে ছত্তীসগঢ়: সংবিধানের দিকে তাকিয়ে রণক্লান্ত ভারতীয়রা

Constitution Of India: যখন বেঁচে থাকার অধিকারই হারাতে হয়? তখন বোধহয় গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে দেশের গণতান্ত্রিক কাঠামো দেবতার বিগ্রহতুল্য হয়ে উঠতে চায়।

সেনাবাহিনীর ১৬ কর্পস, যা হোয়াইট নাইট কর্পস নামেও পরিচিত, রাত ৯ টার দিকে জঙ্গিদের সঙ্গে আবারও বন্দুকযুদ্ধে নামে। হোয়াইট নাইট কর্পস বলছে, অতিরিক্ত আরও সেনা ওই এলাকায় পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই জম্মু অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসবাদী হামলার পর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাই অ্যালার্ট জারি রয়েছে। গত ১৪ জুলাই ভারতীয় সেনাবাহিনী কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে এবং তিন জঙ্গিকে গুলি করে হত্যা করে।

গত ৮ জুলাই, কাঠুয়া জেলার এক দুর্গম পাহাড়ি রাস্তায় সন্ত্রাসবাদীরা একটি সেনা কনভয়ে অতর্কিত হামলা চালালে একজন জুনিয়র কমিশনড অফিসার সহ পাঁচজন সেনা কর্মী মারা যান এবং আরও অনেকে আহত হন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঠুয়ায় সেনার উপর হামলা, ৫০০০ রাউন্ড গুলি! কাশ্মীর নয়, কেন জঙ্গিদের নিশানায় জম্মু?

Kathua Ambush: কাশ্মীর টাইগার্স, পাকিস্তানের নিষিদ্ধ জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।

গত ৬ জুলাই, কুলগাম জেলায় দু'টি বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় জঙ্গি নিহত হয়। পৃথক একটি এনকাউন্টারে দুই জওয়ান প্রাণ হারিয়েছেন।

এই ডোডাতেই গত ২৬ জুন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন জঙ্গি নিহত হয়। সেনাবাহিনী চার সন্ত্রাসবাদীকে নিয়ে একটি আস্তানা ঘেরাও করার পর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

৯ জুন থেকে, কেন্দ্রশাসিত অঞ্চলের জম্মুতেই কেবল পাঁচটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যাতে আটজন নিরাপত্তা কর্মী এবং ১০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। গত তিন বছর ধরে জম্মু অঞ্চলে জঙ্গিদের কার্যাকলাপ ক্রমেই বেড়েছে। ডোডা, কিশতওয়ার, রামবন, কাঠুয়া, উধমপুর এবং রিয়াসি জেলা নিয়ে গঠিত চেনাব উপত্যকায় এবং রাজৌরি ও পুঞ্চ জেলা নিয়ে গঠিত পীর পঞ্জলের দক্ষিণে ক্রমেই জঙ্গিহামলা বাড়ছে। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা সাধারণ ঘটনা হয়ে গিয়েছিল কিন্তু জম্মুতে জঙ্গি কার্যকলাপের পুনরুত্থান চিন্তার। গত দুই দশকে এই ধরনের ঘটনা থেকে মুক্ত ছিল জম্মু। এই অঞ্চলটি ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের শুরুতে জঙ্গি কার্যকলাপের কেন্দ্রস্থল ছিল। কিন্তু গত ২০ বছরে কাশ্মীরের থেকে শান্ত ছিল এই এলাকা।

২০২১ সাল থেকে, জম্মু অঞ্চলে ৩১টি সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে যাতে ৪৭ জন সেনা এবং ১৯ জন সাধারণ মানুষ মারা গেছেন। ৪৮ জন সন্ত্রাসবাদী বিভিন্ন এনকাউন্টারে নিহত হয়। অন্যদিকে, এই সময়কালে কাশ্মীর উপত্যকায় ২৬৩টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে যাতে ৬৮ জন সেনা এবং ৭৫ জন সাধারণ মানুষের প্রাণ গেছে। ২০২১ সাল থেকে এই উপত্যকায় ৪১৭ জন সন্ত্রাসবাদীকেও হত্যা করা হয়েছে৷ পরিসংখ্যান বলছে, জম্মুতে হামলার ঘটনা কাশ্মীর উপত্যকার তুলনায় অনেক কম। কিন্তু চিন্তার বিষয় হলো, তা বাড়ছে। কেন?

পূর্ব লাদাখে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষে ২০ জন সেনা নিহত হন। সেনাবাহিনীর একটি বড় দল জম্মু থেকে সরিয়ে নিয়ে গিয়ে চিন সীমান্তে মোতায়েন করা হয়েছিল। এর ফলে জম্মুর নিরাপত্তার বেষ্টনী পাতলা হয়ে যায়। সেনা বলছে, যেহেতু কাশ্মীর উপত্যকায় সবসময়ই হাই অ্যালার্ট থাকে তাই জম্মুতে সন্ত্রাসবাদী হামলা চালানো সুবিধাজনক কারণ নিরাপত্তা তুলনামূলকভাবে কম।

২০১৯ সালের অগাস্টে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পরে বিজেপি সরকার দাবি করেছিল, পাথর ছোড়ার ঘটনা বন্ধ হয়ে গেছে, কোনও ধর্মঘট হচ্ছে না এবং পর্যটনের বিকাশ ঘটেছে ঢের বেশি। কেন্দ্র সরকার সামগ্রিক নিরাপত্তার পরিপ্রেক্ষিতে কাশ্মীর উপত্যকায় বিশাল সাফল্য দাবি করে। অথচ জম্মুতে সন্ত্রাসবাদের চাগাড় দেওয়ার ঘটনা সরকারের সেই দাবিকেই ধুলোয় মিশিয়ে দেয়। বিভিন্ন অনুমান অনুসারে, প্রায় ২০-২৫ জন জঙ্গি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। সীমান্ত থেকে প্রায় ৪০-৫০ কিলোমিটার দূরে জঙ্গিদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সম্ভবত দু'টি দল রয়েছে, তাদের মধ্যে একটি পশ্চিমে পুঞ্চ-রাজৌরিতে এবং অন্যটি পূর্বে কাঠুয়া-ডোডা-বসন্তগড় অঞ্চলে সক্রিয়। কাঠুয়ায় ৩০-৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কাজ করছে জঙ্গিরা। এই এলাকার বন্ধু ভূখণ্ড, বনভূমি, খারাপ রাস্তা এবং খারাপ মোবাইল সংযোগের কারণে জঙ্গিদের চ্যালেঞ্জ করা কঠিন হয়ে যাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?