পর্যটকদের জন্য দুঃসংবাদ! কেন ৪৮ ঘণ্টার মধ্যে ডুয়ার্সজুড়ে বন্ধ হচ্ছে রিসর্ট?

Dooars Illegal Resorts: সরকারি জমি দখল করে তৈরি হওয়া সব রিসর্টকেই ৪৮ ঘণ্টার মধ্যে জমি খালির নোটিশ ধরিয়েছে প্রশাসন।

inscript
২ মিনিট
পর্যটকদের জন্য দুঃসংবাদ! কেন ৪৮ ঘণ্টার মধ্যে ডুয়ার্সজুড়ে বন্ধ হচ্ছে রিসর্ট?

ডুয়ার্স বরাবরই বাঙালির ঘুরতে যাওয়ার তালিকায় শুরুর দিকেই থাকে। বিগত বেশ কয়েক বছরে উত্তরবঙ্গে পর্যটন বেড়েছে প্রচুর। পাহাড়ে অফবিট ডেস্টিনেশনের ঝোঁক বাড়ায় বেড়েছে হোমস্টের সংখ্যা ঘিরে। বেড়েছে বিলাসবহুল রিসর্টও। কিন্তু অভিযোগ, এই রিসর্ট সবই কি বৈধ? বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় যে রিসর্টগুলি তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি সহ ক্রান্তি ব্লকের বিভিন্ন স্থানে এক শ্রেণির জমি মাফিয়াদের যোগসযোগে সরকারি জমি দখল করে রিসর্ট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। জঙ্গল সংলগ্ন সরকারি জমি উদ্ধার অভিযান চলছে ডুয়ার্স জুড়ে। সরকারি জমি দখল করে তৈরি হওয়া সব রিসর্টকেই ৪৮ ঘণ্টার মধ্যে জমি খালির নোটিশ ধরিয়েছে প্রশাসন। এমন বহু রিসর্টের মধ্যে নয়টি রিসর্টকে গত বুধবার রাতে নোটিশ জারি করেছেন ক্রান্তি ব্লকের বিডিও। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পর্যটকদের প্রিয় ডুয়ার্স জুড়ে ছড়িয়ে থাকা রিসর্টগুলিতে।

সত্যিই কি সরকারি জমি দখল করে রিসর্ট তৈরি করছে জমি মাফিয়ারা? জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি রিসর্টে প্রশাসনের তরফে পরিদর্শন চলেছে। জলপাইগুড়ি জেলাজুড়ে এরকম বহু জমি বেহাত হওয়ার অভিযোগ উঠছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। কিছু ফাঁক ফোঁকর থেকেই গেছে বলেই দাবি তাঁর। তাহলে কি সরকারি জমি হাতানো আর তাতে অবৈধ রিসর্ট তৈরির অভিযোগ সত্যি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বোদাগঞ্জ থেকে মেটেলি, ডুয়ার্স ভ্রমণে যে ঐতিহাসিক মন্দিরগুলি দেখতেই হবে

Historical Temples of Dooars: বিগ্রহের নাম পেটকাটি মাতা। বিগ্রহটি একাদশ-দ্বাদশ শতাব্দীর। কালো পাথরে তৈরি মূর্তিটি আসলে বজ্রযানী বৌদ্ধ দেবী 'চচিকা'।

শুধু শাসকদলের সভানেত্রী নন, রাজ্যে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমও। জেলা প্রশাসন এই সমস্ত রিসর্টে যে অভিযান চালিয়েছে তাকে সমর্থন জানিয়েছে চালশা এবং লাটাগুড়ির বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনগুলিও।

এই প্রসঙ্গে পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, "এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানানোর পাশাপাশি বন বিভাগের যে জমিগুলো অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণির মানুষ, সেইগুলো কীভাবে উদ্ধার করে বন ও পরিবেশকে রক্ষা করা যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করেছি।" পরিবেশ কর্মী সুমন চৌধুরী জানান, "আমরা চেয়েছিলাম হোম ট্যুরিজম, ইকো ট্যুরিজম হোক। স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপশি বন ও পরিবেশ রক্ষা হোক, তবে এক শ্রেণির পুঁজিপতিদের দৌরাত্ম্যে আজ বিপন্ন ডুয়ার্সের পরিবেশ।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছোট্ট জ্যোতি বসু থাকতেন এই বাড়িতেই! যেভাবে চোখ ধাঁধানো পর্যটন কেন্দ্র হয়ে উঠল এই বাড়ি

Jyoti Basu Bardi Home: রাজধানী ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে বারদির চৌধুরীপাড়ায় জ্যোতি বসুর এই বাড়িটি আসলে তাঁর দাদুর বাড়ি।

গত এপ্রিল মাসেই, অবৈধ কারবার চলানোর অভিযোগে গ্রামবাসীরা ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র 'উল্টা ঘর’-এর গেটে তালা দিয়ে দেন। সরকারি জমি দখল, স্থানীয় বাসিন্দাদের কাজ থেকে বের করে দেওয়া, নিয়মিত বেতন না দেওয়া, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের ঘর ভাড়া দেওয়া সহ একগুচ্ছ অভিযোগ ছিল উল্টা ঘরের বিরুদ্ধে। অভিযোগ, সেচ দপ্তরের প্রচুর জমি অবৈধভাবে দখল করে নিয়েছে রিসর্টটি।

এর আগে ২০২২ সালে বক্সা সংরক্ষিত বনাঞ্চলে বেআইনিভাবে চলা সব হোটেল, রিসর্ট, রেস্তোরাঁ এবং পর্যটনকেন্দ্র ভেঙে ফেলার নির্দেশ দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলে বেআইনিভাবে হোটেল, রিসর্ট, রেস্তরাঁ চলার অভিযোগ ছিল তখনও। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জানিয়েছিল, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদনের তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হোটেল–রেস্তোরাঁগুলি। পরিবেশবিদ সুভাষ দত্ত বলেছিলেন, মহানন্দা, জয়ন্তী, মেচি, মালের মতো নদীগুলির বুক থেকে আইনের তোয়াক্কা না করেই পাথর তুলে নিয়ে গিয়ে ব্যবসা হচ্ছে। যথেচ্ছ প্লাস্টিক, আবর্জনা ফেলা হচ্ছে নদীগুলিতে। ২ বছর অতিক্রান্ত। ডুয়ার্সে অবৈধ রিসর্টের রমরমা একটুও কমেনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?