মানুষ পাচারের সঙ্গে যুক্ত ভারতীয় বিমান? নেপথ্যে যে কাহিনি 'ডানকি ফ্লাইটে'র

Real Life Dunki: ফ্রান্স থেকে দেশে ফিরলেন আটকে পড়া দুই শতাধিক ভারতীয়। ২৭৬ জন যাত্রীবহ একটি বিমানকে মানুষ-পাচার করার সন্দেহবশত আটকে রাখা হয়েছিল ফ্রান্সে। মঙ্গলবার সেটি মুম্বই ফিরে এসেছে।

Sindhu Som
২ মিনিট
মানুষ পাচারের সঙ্গে যুক্ত ভারতীয় বিমান? নেপথ্যে যে কাহিনি 'ডানকি ফ্লাইটে'র

অবশেষে ফ্রান্স থেকে দেশে ফিরলেন আটকে পড়া দুই শতাধিক ভারতীয়। ২৭৬ জন যাত্রীবহ একটি বিমানকে মানুষ-পাচার করার সন্দেহবশত আটকে রাখা হয়েছিল ফ্রান্সে। মঙ্গলবার সেটি মুম্বই ফিরে এসেছে। বিমানটির নাম এয়ারবাস এ৩৪০। বিমানটি লিজেন্ড এয়ারলাইনস্‌ নামক একটি রোমানিয়ান চার্টার কোম্পানির। মঙ্গলবার ভোর চারটের সময় বিমানটি ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। প্যারিসের ভাত্রি বিমানবন্দর থেকে সেখানকার সময় অনুযায়ী ২.৩০টা নাগাদ যাত্রা শুরু করে বিমানটি।

মুম্বই বিমানবন্দরে পা রাখার পর যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে উড়ান-নিরাপত্তা কর্মীরা। বয়ান নথিবদ্ধ করার পর ছাড়া হয় তাঁদের।

ফরাসি সরকারের রিপোর্ট মোতাবেক, বিমানটি মুম্বই থেকে ২৭৬ জন যাত্রী নিয়েই পাড়ি দিয়েছিল মুম্বই বিমানবন্দর থেকে। কিন্তু ফ্রান্সে পৌঁছে ২৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং দুজন নাবালক ফরাসি সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে। একটি ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, আটক করা হয় আরও দুই ব্যক্তিকে। বিচারকের সামনে সাক্ষী হিসেবে উপস্থিত করা হয়েছিল তাদের। এর আগেও ৩০৩ জন যাত্রীসহ একটি ভারতীয় বিমানকে ভাত্রি বিমানবন্দরে আটক করেছিল ফরাসি সরকার। তার মধ্যে ১১ জন অভিভাবকহীন নাবালক যাত্রী। সন্দেহ ছিল সেটিতে করে মানুষ পাচার করা হচ্ছে। আধিকারিকেরা জানিয়েছেন, আটকে পড়া যাত্রীদের জন্য উপযুক্ত বিছানার ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করা হয় শৌচালয় ও স্নানাগারের। খাবার ও উষ্ণ পানীয়ের ব্যবস্থা ছিল ভাত্রি এয়ারপোর্টের হলে।

Visuals from Mumbai Airport where a charter plane carrying 276 passengers, mostly Indians, grounded in France for four days over suspected human trafficking, landed earlier today.

— Press Trust of India (@PTI_News)

মুম্বই থেকে রওনা হয়ে নিকারাগুয়া যাচ্ছিল উড়োজাহাজটি। মাঝে দুবাইতে টেকনিক্যাল কারণে থামানো হয় সেটিকে। এরপর সেটি থামে ভাত্রি বিমানবন্দরে। সেখানেই বিমানটিকে মানুষ পাচারের সন্দেহে আটক করে ফরাসি পুলিশ। বিমানটির উদ্দেশ্য কী, যাত্রীদের অবস্থাই বা কী─তা নিয়ে সামগ্রিক তদন্ত চালায় ফরাসি সরকার। নিয়োগ করা হয় একটি বিশেষ ইউনিট, যা বিভিন্ন পাচারজনিত অপরাধের তদন্ত করে থাকে।

মার্কিন মুলুকে যাঁরা আশ্রয় ভিক্ষা করে, তাদের কাছে নিকারাগুয়া একটি অত্যন্ত প্রিয় গন্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল-এর দেওয়া তথ্য জানাচ্ছে, এ বছর মার্কিন মুলুকে অবৈধ ভাবে প্রবেশের চেষ্টা করেছে ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয়। গত বছরের তুলনায় যা ৫১.৬১% বেশি। সিবিপি-র রিপোর্ট বলছে, তাদের মধ্যে নিদেন ৪১ হাজার ৭৭০ জন ভারতীয় মেক্সিকো সীমানা দিয়ে প্রবেশের চেষ্টা করেছে। নিকারাগুয়ার মতো তৃতীয় বিশ্বের দেশে ভ্রমণের ছাড়পত্র পাওয়া তুলনামূলক ভাবে অনেকটাই সহজ। তাই এই দেশগামী বিমানগুলিকে 'ডানকি ফ্লাইট' বলা হয়ে থাকে।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।