উত্তর কলকাতায় নামছে বিক্রম ল্যান্ডার! দুর্গাপুজোয় যে বিশাল চমক পাচ্ছে কলকাতাবাসী

Durga Puja 2023 : ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে যে বিক্রম ল্যান্ডারটি অবতরণ করেছে তার আদলেই প্যান্ডেলের নকশা গড়া হবে।

inscript
২ মিনিট
উত্তর কলকাতায় নামছে বিক্রম ল্যান্ডার! দুর্গাপুজোয় যে বিশাল চমক পাচ্ছে কলকাতাবাসী

মৃত্যু, সাফল্য, গর্ব, যন্ত্রণা সমস্তই এই বিশ্বে আর কিছু করুক না করুক, দু'টি বিষয়কে বাঁচিয়ে রাখে। এক, সংবাদ মাধ্যমের রসদ; দুই, দুর্গাপুজোর থিম। সকলেই জানেন, আর মাসখানেকের মধ্যেই সমস্ত ইস্যুকে সরিয়ে সংবাদমাধ্যমে 'মা আসছেন' পর্ব শুরু হবে। তাতে যাদবপুরের যন্ত্রণা চাপা পড়বে, চন্দ্রযানের গর্বও ঢাকা পড়বে, নতুন কোনও ইস্যু এলেও তা ততখানি হালে পানি পাবে না কারণ, ‘মা আসছেন'। মা যখন আসছেনই, তাহলে আসার আয়োজন করতে হবে। চারদিন (এখন অবশ্য ৭ দিন, ১০ দিন, ১৫ দিনও) মায়ের থাকার ব্যবস্থা করতে হবে, ঘর সাজাতে হবে। মায়ের জন্য না হলেও সেরা হতে, পাড়ায় কলার তুলতে টেক্কা দিতেই হবে একে অপরকে। তাই টাটকা থিম চাই। অনেকেই বলেন, দুর্গাপুজোর প্যান্ডেলে সচেতনতা বৃদ্ধিতে পণপ্রথার নোংরামির বিরুদ্ধে, বা কন্যাভ্রূণ হত্যার মতো থিম, বা পরিবেশ বাঁচানোর থিম গড়া হয়েছে। লাখে লাখে দর্শনার্থী এতে কতটা সচেতন হন তা অবশ্য পুজো শেষের সংবাদপত্র-চ্যানেলই বলে দেয়। সে যাই হোক, এই মুহূর্তে বাংলা ও দেশের হাতে গরম থিম দুইখানা। যাদবপুরে র‍্যাগিং ও ছাত্রমৃত্যু এবং চন্দ্রযান-৩ এর সাফল্য। এই দুই-ই তাই এবার দুর্গাপুজোর থিম শহর কলকাতায়।

এবার কী করা যায়, এই নিয়ে জব্বর মিটিং করছে শহরের সমস্ত পুজো কমিটিই। অনেকেই আগেভাগে ভেবেছেন, অনেকেই হাতেগরম কিছু চাইছেন। কলকাতার একটি দুর্গাপুজো কমিটি তাই ঠিক করেছে ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে যে বিক্রম ল্যান্ডারটি অবতরণ করেছে তার আদলেই প্যান্ডেলের নকশা গড়া হবে। অন্য আরেকটি পুজোকমিটি সেই চেনা ছকে 'সচেতনতার বার্তা' দিতে র‌্যাগিংয়ের কুফল নিয়ে তাদের প্যান্ডেলের থিম সাজাচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদে বা মহাকাশে কীভাবে অন্তর্বাস কাচেন মহাকাশচারীরা? অবাক করবে যে তথ্য

Space Laundry: চাঁদে বা তার বাইরে স্পেসস্যুটের অভ্যন্তরীণ পোশাকগুলি নিয়মিতভাবে ধোয়া নাও সম্ভব হতে পারে

সদ্যই রেকর্ড গড়েছে দেশ। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউলটি চন্দ্রপৃষ্ঠে 'সফট ল্যান্ডিং' করেছে, এবং পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করা প্রথম দেশ হয়েছে ভারতবর্ষ। উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটে পল্লীর যুবক বৃন্দ ক্লাব পেল্লাই এক বিক্রম ল্যান্ডারের রেপ্লিকা তৈরির কাজ শুরু করেছে। অর্থাৎ এবার দুর্গা বসবেন বিক্রমের মধ্যে, চাঁদে নয়, ধরাধামে। আর বিক্রম ল্যান্ড করছে খাস উত্তর কলকাতায়। চন্দ্রপৃষ্ঠ গড়া হবে এই পৃথিবীতে, দর্শনার্থীরা দুর্গাকে ল্যান্ডারের মধ্যে দেখে স্বচক্ষে চন্দ্রযান দেখার স্বাদ ঘোলে মেটাবেন। তবে একটি চমক আরও রয়েছে। চন্দ্রযান অভিযানের সঙ্গে যুক্ত ইসরোর একজন বিজ্ঞানীর বাবা এই পুজোর উদ্বোধন করবেন।

দক্ষিণ কলকাতায় যাদবপুর, দক্ষিণ কলকাতাতেই নাকতলা উদয়ন সংঘ। এবার নাকতলা উদয়নের প্যান্ডেলের থিম র‌্যাগিংয়ের কুফল! হস্টেলে র‌্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এক নাবালক ছাত্রের মৃত্যুর ঘটনাতে রাজনীতির ময়দান বেশ উত্তপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে সওয়াল করছে একদল, একদল ঐতিহ্য বাঁচাতে নানা তথ্যপ্রমাণ জোটাতে মরিয়া। বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার খোয়াব নিয়ে কলকাতায় আসা স্বপ্নের মৃত্যু ঘটেছে। র‍্যাগিং ঠেকাতে সিসিটিভি ইত্যাদি নিয়ে লড়াই চলছে। ছাত্র বিচার পাবে কিনা, র‍্যাগিং ঠেকানো যাবে কিনা এসব প্রশ্নের উত্তরও মিলবে কিনা নাকতলার জানা নেই। তবে সমস্ত যন্ত্রণাই একদিন থিম হয়ে উঠবে একথা দুর্গোৎসব জানে, একথা মহানগর জানে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।