নেই নিরাপত্তার বাড়াবাড়ি! ইস্তফা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী!

Dutch PM Cycling: নেদারল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুটের বয়স ৫৬ বছর। সাইকেল চালাতে প্রচণ্ড ভালোবাসেন তিনি।

inscript
২ মিনিট
নেই নিরাপত্তার বাড়াবাড়ি! ইস্তফা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী!

তাঁর মেয়াদ শেষ। বিদায়ের পালা। নেদারল্যান্ডসে ক্ষমতার পালাবদল ঘটেছে। ১৪ বছরের মেয়াদ শেষে প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুট যখন বিদায় নিচ্ছেন নতুন প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে, তিনি বেরিয়ে যাচ্ছেন সাইকেলে। কোনও বাড়াবাড়ি রকমের নিরাপত্তা নেই, উপচে পড়া ভিড় নেই। আর পাঁচটা সাধারণ মানুষের মতো, আর দশটা সাধারণ দিনের মতোই একজন মানুষ সাইকেলে চেপে বেরিয়ে যাচ্ছেন অফিস থেকে। বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুট হেগে তাঁর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সাইকেলেই বেরিয়ে যান৷ রুটের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন প্রাক্তন গোয়েন্দা প্রধান ডিক শুফ। রাজা উইলেম-আলেকজান্ডারের সভাপতিত্বে একটি অনুষ্ঠানে শপথ নেন তিনি।

নেদারল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুটের বয়স ৫৬ বছর। সাইকেল চালাতে প্রচণ্ড ভালোবাসেন তিনি। আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই সাইকেলে চড়েন তিনি! ডাচ দেশ নেদারল্যান্ড অবশ্য সাইকেলের জন্যই বিখ্যাত। সাইকেল চালানো এদেশের ঐতিহ্যের মধ্যেই পড়ে।

After 14 years in power, this is how former Dutch Prime Minister Mark Rutte left the Prime Minister's Office after completing the ceremony of officially handing over power to his successor, Dick Schoof.

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরিবেশ বাঁচাতে সাইকেল চালাচ্ছেন? সবচেয়ে বেশি মৃত্যুমুখে পড়ছেন আপনিই

Air Pollution and Bicycle: একই রাস্তায় একইসঙ্গে এসি গাড়ি, পথচারী মানুষ এবং বাইসাইক্লিস্টের উপর কতটা বায়ুদূষণের প্রভাব পড়ছে তা জানার জন্য একটি পরীক্ষা করা হয়।

— Kiran Bedi (@thekiranbedi)

মার্ক রুট আগেও বলেছেন, গত দশ ১০ বছর ধরে খুব বেশি সাইকেল চালাননি রিনি কিন্তু গত দুই বছর ধরে ইচ্ছে হলে সাইকেলেই যাতায়াত সেরেছেন। দেশের একজন প্রধানমন্ত্রী কোনও নিরাপত্তার বাড়াবাড়ি ছাড়া সাইকেলে চেপেই অফিসে যেতেন। ডাচরা বরাবরই সাইক্লিং পছন্দ করে। নেদারল্যান্ড ছোট্ট একটা দেশ। দূরে যেতে হলে গাড়ি ছাড়া বিকল্প নেই ঠিকই কিন্তু আশেপাশে, অল্পদূরে যেতে হলে সাইকেলই ভরসা। যানজটও কমে আর পরিবেশের জন্য সাইকেলের থেকে ভালো কীই বা হতে পারে। প্রায় ১৯ শতকের শেষের দিক থেকে সাইকেলে যাতায়াতেই অভ্যস্ত এদেশের মানুষ।

After 14 years as Prime Minister of the Netherlands, Mark Rutte leaves the Binnenhof in The Hague for the last time.

By bike of course!

🎥

— De Filmende Fietser (@FilmendeFietser)

বিশেষজ্ঞরাও বলছেন, বয়স ৫০ পেরোলে সাইকেল চালানো খুব কাজের কাজ। শুধু পরিবেশের জন্য নয়, নিজের স্বাস্থ্যের জন্যও। কার্ডিয়াক ফিটনেসের জন্য সাইকেল চালানো অন্যতম সেরা ব্যায়াম। শুধু ৫০-৬০ বছরের জন্য নয়, সব বয়সের জন্যই সাইকেল চালানো অত্যন্ত ভালো। হার্টের পাশাপাশি হাঁটুর জন্যও সাইকেল চালানো অত্যন্ত জরুরি। হাঁটুর অস্টিওআর্থারাইটিস থাকলে সাইকেল চালানো উপকারি। সাইকেল চালালে হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপ ব্যায়াম হয়ে যায় যা হাঁটুর তরুণাস্থির ক্ষয় কমাতে এবং অস্টিওআর্থারাইটিসের ঝুঁকি কমাতে আরও সাহায্য করতে পারে।

এমনকী যারা নিয়মিত দৌড়ান, তাঁদেরও সপ্তাহে দুই দিন সাইকেল চালানো উচিত হাঁটু বা গোড়ালির আঘাতের ঝুঁকি কমাতে। প্রতিদিন দৌড়লে গোড়ালিতে চাপ পড়েই। সাইকেল চালালে ওজন হ্রাস পায়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিও কমে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।