এবার হিরানন্দানির অফিসে ইডি! মহুয়া মৈত্রকেই ঘুরপথে শিক্ষা দিতে চাইছে বিজেপি?

ED raids Hiranandani Group : মহুয়া মৈত্রর ঘটনা কি তবে নতুন করে ফিরতে চলেছে শিরোনামে?

inscript
২ মিনিট
এবার হিরানন্দানির অফিসে ইডি! মহুয়া মৈত্রকেই ঘুরপথে শিক্ষা দিতে চাইছে বিজেপি?

ভারতের অন্যতম বড় রিয়েল এস্টেট ডেভেলপার হিরানন্দানি গ্রুপ। তবে বাণিজ্য জগতের বাইরে হিরানন্দানি নামটি শিরোনামে উঠে আসে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের সৌজন্যে। অভিযোগ উঠেছিল, দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে তিনি কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে সংসদে প্রশ্ন উত্থাপন করেছেন। মহুয়া মৈত্রকে বহিষ্কারের পর এবার কি হিরানন্দানিকেই টাকা হচ্ছে 'ক্যাশ ফর ক্যোয়ারি' মামলায়? বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি অভিযান চালিয়েছে হিরানন্দানি গোষ্ঠীর চারটি কার্যালয়ে, তিনটি মুম্বই এবং একটি পানভেলে। হিরানন্দানি গোষ্ঠীর বিরুদ্ধে ফেমা নিয়ম লঙ্ঘনের অভিযোগ আসার পরেই ইডির এই অভিযান।

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) অধীনে বিধি লঙ্ঘনের অভিযোগে হিরানন্দানি গ্রুপের প্রধান কার্যালয় সহ চার-পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয়। এর আগে, ২০২২ সালের মার্চ মাসে, আয়কর বিভাগ মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাই জুড়ে হিরানন্দানি গোষ্ঠীর প্রায় ২৫ টি দফতরে তল্লাশি চালায়। সেবার আয়কর ফাঁকির সন্দেহে তল্লাশি চালানো হয়েছিল।

এবারের অভিযান বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আসছে সঙ্গে। মহুয়া মৈত্রর ঘটনা কি তবে নতুন করে ফিরতে চলেছে শিরোনামে? ইডির এক সূত্র জানাচ্ছে, বৈদেশিক মুদ্রা লঙ্ঘন মামলার সঙ্গে সম্পর্কিত কিছু নতুন তথ্য পেয়েছে ইডি। যার ভিত্তিতেই এই অভিযান। এই অভিযানের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা মহুয়া মৈত্রের কোনও যোগ নেই বলা হচ্ছে ঠিকই কিন্তু অবধারিতভাবেই প্রশ্ন আসছে, মোদির বিরুদ্ধে প্রশ্ন করার টাকা দেওয়ার অভিযোগ আসার পরেই কেন ইডির অভিযান? ঘুরপথে হিরানন্দানির মাধ্যমে কি মহুয়া মৈত্রকে আরও কোণঠাসা করার চেষ্টা নয় এটি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
আধার নিষ্ক্রিয় করা মানে নাগরিকের মৃত্যু! যে জটিলতা বাড়াতে চলেছে আরও

Adhaar Deactivation : মোদি বুঝতে পেরেছিলেন, আধার হচ্ছে এমন এক হাতিয়ার যা ব্যবহার করলে শুধু প্রশাসনিক সুবিধা হবে তাই নয়, ক্ষমতায় টিকে থাকাও অনেক অনায়াস হবে।

দর্শন হিরানন্দির থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। এই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা নিরঞ্জন হিরানন্দানির ছেলে হচ্ছেন দর্শন হিরানন্দানি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগে জানান সংসদে মোদির বিরুদ্ধে প্রশ্ন করার বিনিময়ে দর্শনের কাছ থেকে অর্থ এবং দামী উপহার নিয়েছেন মহুয়া মৈত্র।

দর্শন হিরানন্দানি ডেটা সেন্টার অপারেটর Yotta Data Services, তেল ও গ্যাস এবং সম্পর্কিত পরিকাঠামো সংস্থা H-Energy, টার্ক সেমিকন্ডাক্টরস এবং তেজ প্ল্যাটফর্মের মতো গ্রাহক পরিষেবার চেয়ারপার্সনও। দর্শনের বাবা নিরঞ্জন হিরানন্দানি এবং সুরেন্দ্র হিরানন্দানি ১৯৭৮ সালে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছিলেন।

হিরানন্দানি গোষ্ঠীর সংস্থা পাওয়াই, পানভেল, থানে (মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের সমস্ত অংশ), চেন্নাই, আহমেদাবাদ এবং পুনেতে ৩৫ মিলিয়ন বর্গফুট আবাসিক এবং প্রায় ১৪ মিলিয়ন বর্গফুট বাণিজ্যিক ও রিটেইল জায়গা সহ প্রায় ৪৮ মিলিয়ন বর্গফুট রিয়েল এস্টেট তৈরি করেছে। চেন্নাই, আলিবাগ এবং খান্ডালায় জনপ্রিয় রিসর্ট এলাকায় তিনটি উন্নয়ন প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে৷ হিরানন্দানি গোষ্ঠীটির আলিবাগে ২৫০ একর, খান্ডালায় ৫০০ একর এবং চেন্নাইয়ে ৪০০ একর জমি রয়েছে।

ভারতীয় ধনকুবের ব্যবসায়ী নিরঞ্জন হিরানন্দানির ছেলে দর্শন হিরানন্দানি বাবার রিয়েল এস্টেট সাম্রাজ্যে একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। তিনি বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাইয়ের মতো শহরে রিয়েল প্রকল্পের সঙ্গে জড়িত। দর্শন এমবিএ স্নাতক। নিউ ইয়র্কের বিখ্যাত রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি রয়েছে তাঁর। হিরানন্দানি গ্রুপের ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, শক্তি এবং শিল্প গুদামজাতকরণের মতো ক্ষেত্রগুলিতে ব্যাপকভাবে কাজ করছেন দর্শন হিরানন্দানি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?