চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি! ৯৩ বছর বয়সের জন্মদিনেই বিয়ে করলেন এডুইন বাজ অলড্রিন!

Edwin Buzz Aldrin: চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তাঁর পরেই নামেন এডুইন এলড্রিন। তিনিই অ্যাপোলো ১১ মিশনের একমাত্র জীবিত সদস্য।

inscript
২ মিনিট
চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি! ৯৩ বছর বয়সের জন্মদিনেই বিয়ে করলেন এডুইন বাজ অলড্রিন!

চাঁদে পা রেখেছিলেন তিনি। নীল আর্মস্ট্রং আর এডুইন অলড্রিন। সেটা সাল ১৯৬৯। জীবনের প্রায় সায়াহ্নে এসে আরেক রেকর্ডই গড়লেন চাঁদ ছুঁয়ে আসা মানুষ এডুইন অলড্রিন, যাঁকে বিশ্ব চেনে বাজ অলড্রিন নামেই। ৯৩ বছর বয়সে পা দিয়েছেন তিনি। আর এই ৯৩ বছর বয়সে এসে বিয়েও করলেন তিনি। ১৯৬৯ সালের অ্যাপোলো ১১ মিশনে চাঁদে পা রাখা তিনজন আমেরিকান মহাকাশচারীর অন্যতম বাজ অলড্রিন ২০ জানুয়ারি, নিজের ৯৩তম জন্মদিনেই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানেই সেরেছেন জীবনের চতুর্থ বিয়েটি। ডঃ আঙ্কা ফাউরের সঙ্গে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বিয়ে করেছেন বাজ।

"আমার ৯৩ তম জন্মদিনে এবং যেদিন আমি লিভিং লেজেন্ডস অব এভিয়েশন দ্বারাও সম্মানিত হব, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমার দীর্ঘদিনের প্রেম ডাঃ আঙ্কা ফাউর এবং আমি গাঁটছড়া বেঁধেছি,” বাজ লিখেছেন টুইটে। বন্ধু, সহকর্মী এবং অনুগামীদের অভিনন্দন বার্তায় ভেসে গিয়েছেন বাজ। আঙ্কা ফাউরের সঙ্গে বিয়ের আগে বাজ অলড্রিন তিনবার বিয়ে করেছেন এবং তিনবারই বিচ্ছেদও হয়েছে।

চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তাঁর পরেই নামেন এডুইন এলড্রিন। তিনিই অ্যাপোলো ১১ মিশনের তিন সদস্যদের মধ্যে একমাত্র জীবিত সদস্য। Buzz Aldrin এবং Anca faur-এর কর্মজীবন সম্পূর্ণ পৃথক। অ্যারোস্পেস রিসার্চ পাইলট স্কুলের কমান্ড্যান্ট হিসেবে কাজ করার আগে বাজ অলড্রিন ১৯৭১ সালে মার্কিন মহাকাশ সংস্থা থেকে অবসর নেন। কিন্তু আঙ্কা ফাউর কে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘরে ২০ জন স্ত্রী, বিয়ে করেছেন নিজের মেয়েকেও, স্বঘোষিত ধর্মগুরুর কাণ্ড দেখে মাথায় হাত পুলিসের

Samuel Bateman USA 20 wives : প্রত্যেকেই নাকি সে বাবাজির স্ত্রী! এক-দু’জন নয়; গুনে গুনে মোট ২০ জন স্ত্রী তাঁর সংসারে।

On my 93rd birthday & the day I will also be honored by Living Legends of Aviation I am pleased to announce that my longtime love Dr. Anca Faur & I have tied the knot.We were joined in holy matrimony in a small private ceremony in Los Angeles & are as excited as eloping teenagers

— Dr. Buzz Aldrin (@TheRealBuzz)

আঙ্কা ফাউরের জন্ম ১৯৫৯ সালের ১৪ মে। আঙ্কা একজন চিকিৎসক এবং বর্তমানে বাজ অলড্রিনের কোম্পানি, বাজ অলড্রিন ভেঞ্চারসের কার্যনির্বাহী সহ সভাপতিও। ১৯৯৬ সালে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন আঙ্কা। ৬৩ বছর বয়সী এই চিকিৎসক ইউনিয়ন কার্বাইডের একটি প্রজেক্টের নেতৃত্ব দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে জনসন ম্যাথি ফুয়েল সেলের জন্যও কাজ করেন তিনি।

এর আগে ক্যালিফোর্নিয়া হাইড্রোজেন বিজনেস কাউন্সিলের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন আঙ্কা। তবে সংবাদ মাধ্যমে খুব একটা পরিচিত মুখ ছিলেন না তিনি। প্রাক্তন প্রবীণ মহাকাশচারী বাজ অলড্রিনের সঙ্গে তাঁকে প্রকাশ্যে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় চর্চা।

১৯৫৪ সালে জোয়ান আর্চারের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল বাজ অলড্রিনের, যদিও ১৯৭৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বেভারলি ভ্যান জিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন তিনি। বেভারলির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ১৯৮৮ সালে লোইস ড্রিগস ক্যাননকে বিয়ে করেন বাজ। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বাজের তিন সন্তান- জেনিস, অ্যান্ড্রু এবং জেমস অলড্রিন। ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাজ অলড্রিনের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২ মিলিয়ন ডলার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।