এই প্রথম মানুষের মাথায় বসল 'চিপ'! যে অভাবনীয় কাণ্ড ঘটাল এলন মাস্কের নিউরালিংক

Elon Musk Neuralink Brain Implant : নিউরালিংকের এই ব্রেইন ইমপ্লান্ট, 'লিঙ্ক' আসলে একটি কম্প্যাক্ট ডিভাইস। পাঁচটি কয়েন একসঙ্গে একের উপর একটি রাখলে যেমন আকার নেবে ঠিক তেমনই দেখতে।

inscript
২ মিনিট
এই প্রথম মানুষের মাথায় বসল 'চিপ'! যে অভাবনীয় কাণ্ড ঘটাল এলন মাস্কের নিউরালিংক

অঙ্গ প্রতিস্থাপন হয়। কিছু যুগ আগে তাও ভাবা যেত না অবশ্য। কিন্তু মস্তিষ্ক প্রতিস্থাপন? সম্ভব? যুগান্তকারী ঘটনা ঘটিয়েছে এলন মাস্কের 'নিউরালিংক'। এই প্রথম সফলভাবে একজন মানব রোগীর মস্তিষ্ক প্রতিস্থাপন করা হয়েছে। নিউরোটেকনোলজি ফার্ম নিউরালিংক-এর এই ব্রেইন ইমপ্লান্টের নাম 'লিঙ্ক'। সফল মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে ধীরে ধীরে রোগীও সুস্থ হয়ে উঠছে বলেও জানা গেছে।

নিউরালিংকের নেপথ্যে রয়েছেন এলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই খবরটি শেয়ার করে মাস্ক বলছেন, "গতকাল নিউরালিংক প্রথম মানুষ হিসেবে একজনের দেহে একটি ইমপ্লান্ট করেছে এবং সে সুস্থ হয়ে উঠছে। প্রাথমিক ফলাফলগুলি যথেষ্ট আশাব্যঞ্জক। নিউরোন স্পাইক ডিটেকশনের ক্ষেত্রে বেশ আশাজনক ফলাফল দেখা গিয়েছে।"

নিউরালিংক মানুষের দেহে মস্তিষ্ক প্রতিস্থাপনের পরীক্ষা শুরু করার জন্য গত বছর মার্কিন নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন পায়। এই প্রকল্পের লক্ষ্য হলো মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরি করা। এএলএস এবং পার্কিন্সন রোগের মতো স্নায়বিক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটানো। এছাড়া মানুষের ক্ষমতা বাড়ানো এবং মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে একটি সিম্বায়োটিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে মাস্কে নিউরালিংক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৭০ ঘণ্টা কাজের দাবি সত্যিই ন্যায্য? কতক্ষণ কাজ করেন এলন মাস্ক, সুন্দর পিচাইরা?

70 Hours Work : মাস্ক কিছুকাল আগেই জানান, টুইটার কিনে নেওয়ার পর তিনি এখন সপ্তাহে ১২০ ঘণ্টা কাজ করেন।

নিউরালিংকের এই ব্রেইন ইমপ্লান্ট, 'লিঙ্ক' আসলে একটি কম্প্যাক্ট ডিভাইস। পাঁচটি কয়েন একসঙ্গে একের উপর একটি রাখলে যেমন আকার নেবে ঠিক তেমনই দেখতে। এটি অস্ত্রোপচারের মাধ্যমে মানুষের মস্তিষ্কের মধ্যে বসিয়ে দেওয়া হয়। নিউরালিংক ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর ক্যালিফোর্নিয়ায়। ৪০০ জনেরও বেশি কর্মচারী কাজ করেন এখানে।

এলন মাস্ক কিন্তু এই ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস গবেষণার ক্ষেত্রে একা নন। এলন মাস্ক বিনিয়োগের জন্য অন্য ইমপ্লান্ট ডেভেলপার সিনক্রোনের সহযোগিতা চেয়েছিলেন বলে জানা যায়। Synchron-এর ইমপ্লান্ট প্রথম হয় ২০২২ সালের জুলাই মাসে। একজন মার্কিন রোগীর মধ্যে ঢোকানো হয়েছিল ওই ডিভাইস। এই ডিভাইস মাথায় বসানোর জন্য মাথার খুলির অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় না।

তবে, নিউরালিংক নিরাপত্তা বিধি নিয়ে প্রশ্নও উঠেছে। এই মাসের শুরুতেই রয়টার্স জানিয়েছিল, বিপজ্জনক উপকরণ পরিবহন সংক্রান্ত মার্কিন পরিবহন বিধি লঙ্ঘনের জন্য সংস্থাটিকে জরিমানা করা হয়েছে। গত নভেম্বর মাসেই, ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তের দাবি ওঠে। অভিযোগ ছিল এলন মাস্ক নিউরালিংকের ব্রেইন ইমপ্লান্টের নিরাপত্তা সম্পর্কে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছেন।

তবে এসব বিতর্ককে পাশে সরিয়ে রেখে যদি শুধু মস্তিষ্ক প্রতিস্থাপনের বিষয়টি দেখা যায়, তাহলে বিশ্বের কাছে এ এক তাক লাগানো ঘটনা। নিউরালিংক 'হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন'-এর নতুন যুগের সূচনা করে ফেলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছে এই বিষয়টি। ফলাফল কোন দিকে বাঁক নেবে, সময়ই তা প্রমাণ করবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।