‘০.০০১% গাফিলতিও ভয়ঙ্কর’! NEET নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে NTA

NEET Row: গত ৫ মে দেশ জুড়ে মেডিক্যাল এনট্র্যান্স অনুষ্ঠিত হয়। যেখানে অন্তত ২৪ লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিল। সেই পরীক্ষার ফল প্রকাশ হয় গত ৪ জুন। তবে সেই পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।

Sohini Das
২ মিনিট
‘০.০০১% গাফিলতিও ভয়ঙ্কর’! NEET নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে  NTA

গোটা দেশের মানুষের স্বাস্থ্যের ভার যাদের হাতে থাকবে, সেই ভবিষ্যতের ডাক্তারদের নির্বাচনের প্রক্রিয়াতে গাফিলতি ও কারচুপির অভিযোগ। NEET (নীট) পরীক্ষার দায়িত্ব যাদের হাতে, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনায় তোলপাড় দেশ। ইতিমধ্যেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।

সম্প্রতি ওই মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কেই বিঁধেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে,কোনও পক্ষের তরফেই যদি ০.০০১ শতাংশ অবহেলাও থাকে, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষার নিয়ামক সংস্থা হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র স্বচ্ছ থাকাটা জরুরি। যদি তাদের তরফে কোনও ভুল থেকে থাকে, তা স্বীকার করে নেওয়া প্রয়োজন। তাতে অন্তত সংস্থার বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
NEET পরীক্ষার রেজাল্ট বাতিল! নতুন সংকটের মুখে ১,৫৬৩ জনের ভবিষ্যৎ

NEET-UG 2024: বাতিল হয়ে গেল নীট-ইউজি ২০২৪ প্রবেশিকা পরীক্ষায় বসা ১,৫৬৩ জন পরীক্ষার্থীর রেজাল্ট। ওই ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে।

যান্ত্রিক ত্রুটির কারণে পূর্ণ সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় ২০২৪ নীট পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থী। তার ক্ষতিপূরণ হিসেবে ওই পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ-র বিশেষ কমিটি। সেই সিদ্ধান্তের বিরোধিতায় দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। প্রশ্ন উঠে যায় নীট পরীক্ষার স্বচ্ছতা নিয়েও। সর্বভারতীয় নীট পরীক্ষার মাধ্যমেই দেশের স্নাতর স্তরের হবু চিকিৎসকদের নির্বাচন করা হয়। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই পরবর্তীকালে কাউন্সিলিং হয় এবং দেশেরে বিভিন্ন মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উপাচার্য কে হবেন, সেই নিয়েও রাজনীতি! রাজ্যপাল-সরকারের দ্বন্দ্বে গোল্লায় যাচ্ছে উচ্চশিক্ষা

Vice Chancellor Crisis of West Bengal: এখানে একগাদা বিশ্ববিদ্যালয় হয়েছে বটে, কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন কতটা হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

গ্রেস নম্বর দেওয়া নিয়ে বিক্ষোভ প্রতিবাদ এবং মামলা দায়ের হতেই এনটিএ সুপ্রিম কোর্টকে জানায়, ওই অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হল। তার পরিবর্তে ওই ১৫৬৩ জন পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হবে। আগামী ২৩ জুন সেই পরীক্ষা। যাঁরা সেই পরীক্ষা দিতে চাইবেন না, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত নম্বর বাদ দিয়ে আসল নম্বরটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে। নতুন পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। গত ৫ মে দেশ জুড়ে মেডিক্যাল এনট্র্যান্স অনুষ্ঠিত হয়। যেখানে অন্তত ২৪ লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিল। সেই পরীক্ষার ফল প্রকাশ হয় গত ৪ জুন।

তবে সেই পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কোথাও প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ রয়েছে, কোথাও ভুল প্রশ্নপত্র বিলির অভিযোগ। এমনকী ওএমআর শিট ছিঁড়ে যাওয়া, সেই কাগজ বিলিতে দেরির মতো অভিযোগও রয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র দক্ষতা নিয়েও। এই পরীক্ষায় অন্তত ৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন, যারা ৭২০ নম্বরে ৭২০ পেয়েছেন। যাঁরা দিবারাত্র খেটে পরিশ্রম করে মেধার জোরে ওই নম্বর পেয়েছেন, নীট পরীক্ষায় গাফিলতির জেরে তাদের যোগ্যতাও প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। দেশের এত জরুরি একটি প্রবেশিকা পরীক্ষায় এ হেন গাফিলতি ও অনিয়মের অভিযোগ স্বাভাবিক ভাবেই শিক্ষাব্যবস্থার পরিকাঠামোকেই দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নের মুখে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।