হুবহ পুরীর আদল এবার বাংলাতেই! কী কী থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের অন্দরে?

Jagannath Temple in Digha: এসেছে রাজস্থানের বংশী পাহাড়ের পাথর, পুরীর আদলেই দীঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির

inscript
২ মিনিট
হুবহ পুরীর আদল এবার বাংলাতেই! কী কী থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের অন্দরে?

“সব তীর্থ একবার, পুরী তীর্থ বারবার”,বাঙালিদের মধ্যে খুবই প্রচলিত ছিল এই কথাটি। আর কোথাও ভ্রমণের সুযোগ হম আর নেই হোক পুরী ভ্রমণের সুযোগ কমবেশি সকলেই চেটেপুটে নিয়েছেন একটা না একটা সময়ে। সময়ের সঙ্গে বাঙালির এই ভ্রমণ তালিকায় যোগ হয়েছিল আরও দুটি জায়গা, সেগুলি হল দীঘা এবং দার্জিলিং। হাতে দিন কয়েকের ছুটি পেলেই তাই দিপুদা। আজকাল সেই পরিচিত ভ্রমণের ধারণাটা অনেক বদলে গিয়েছে, এখন অফবিট ভ্রমণের দিকে ঝুঁকছে মানুষ। মন্দারমনি, তাজপুর, বকখালি, ইত্যাদি একাধিক সমুদ্র দেখার মিনি সংস্করণ হাতের কাছে পেলেও দীঘা পুরীর বিকল্প আজও নেই। তার একটা বড় কারণ অবশ্য ঢেউয়ের প্রকৃতি। আর পুরীর ক্ষেত্রে আসল কারণটা হল স্বয়ং জগন্নাথ দেবের মন্দির।

ভারতের মধ্যে সবচেয়ে বড়ো করে রথের উৎসব হয় পুরীতেই। পুরী বেড়াতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন না করে ফিরে আসেন এমন বাঙালি পাওয়া দুষ্কর। অথচ কম খরচে সমুদ্র ভ্রমণের স্বাদ উপভোগ করতে যারা বারবার পুরী যাওয়ার বিকল্প হিসেবে ডাইস্কে বেছে নিতেন তাদের সঙ্গে অবশ্য জগন্নাথ দেবের দেখা মিলত না। কিন্তু এবার সেই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন একেবারে পুরীর আদলে দিঘাতেও তৈরি হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির। ফলে এবার থেকে দীঘাতেও মিলবে সমুদ্র সহযোগে তীর্থের স্বাদ।জানেন দেখতে কেমন হবে সেই মন্দির?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুম্বই হল দিঘা! কাঁথি অবধি নতুন মেরিন ড্রাইভে কতটা সহজ হল সৈকত পর্যটন?

Digha Marine Drive: ২০২১ সালে ঘূর্ণিঝড় যশের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিঘার মেরিন ড্রাইভের একাংশ। সেই সময় সেচ দপ্তরের কাজে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে মন্দির নির্মাণের, ইঞ্জিনিয়ারদের দাবি চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে মন্দির নির্মাণের কাজ। সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হতে চলেছে এই মন্দির। এমনকী অভিনব সেই পাথর কাটার কাজও শুরু হয়ে গিয়েছে। রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে বিখ্যাত স্যান্ডস্টোন, ব্যবহার করা হচ্ছে মন্দির নির্মাণের কাজে। পাশাপাশি রয়েছে কংক্রিট এবং ঢালাইয়ের কাজও। বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রযুক্তিবিদ, কারিগর-সহ মোট ২০০ জন এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন।

এ যেন পুরীর মন্দিরের হুবহু এক রেপ্লিকা! দৈর্ঘ্যে প্রস্থে সমান, শুধু তাই নয় পুরীর মন্দিরের গায়ে থাকা সমস্ত স্থাপত্য কীর্তিকে একেবারে একই রকম ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন দীঘার মন্দিরের শিল্পীরাও। পাশাপাশি নতুন এই মন্দিরে তৈরি করা হবে প্রবেশদ্বার থেকে শুরু করে তোরণ, গর্ভগৃহ, ভোগ রান্নার জন্য আলাদা জায়গাও। আলোকসজ্জার ক্ষেত্রেও থাকবে বিশেষ আকর্ষণ। মোট কুড়ি একর জমির উপর নির্মিত এই আকর্ষণীয় মন্দিরটির জন্য আনুমানিক খরচ হতে পারে ১০০ কোটি টাকা। দীঘা রেল স্টেশনের একেবারে কাছেই তৈরি করা হচ্ছে এই মন্দির ফলে এই মন্দির নির্মাণ সম্পন্ন হলে এর হাত ধরে পর্যটকের ভিড় আরো বাড়বে বলেই আশা পশ্চিমবঙ্গ সরকারের। ইতিমধ্যেই এই রাজ্যের পর্যটন খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে সরকার, তার হাত ধরে অবশ্য আয়ও বেড়েছে বেশ কয়েক গুণ। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে দিঘার এই আকর্ষণীয় জগন্নাথ দেবের মন্দির। পুরী ভ্রমণের স্বাদ এবার সম্পূর্ণটাই মিলবে রাজ্যের মধ্যেই, ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এ মন্দির যে খুবই আকর্ষণীয় হতে উঠবে, তা বলাই বাহুল্য!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।