পিতৃঋণ শোধ হল না এ জন্মে, তারার দেশে আলোময় থেকো বাবা..

Father's Day 2023: শুনেছি, পিতৃমুখী কন্যারা নাকি সুখী হয় ! আর পিতৃকায়াধারিনীরা? যদিও জীবদ্দশায় আমাদের ভাব কম, আড়িই ছিল বেশি!

Swanandini
২ মিনিট
পিতৃঋণ শোধ হল না এ জন্মে, তারার দেশে আলোময় থেকো বাবা..

প্রিয় বাবা,

চাঁদের হাসি বাঁধ ভাঙছিল আকাশে। রাসপূর্ণিমার রাত্রি ছিল সেদিন। উত্তরের ঘরের বিছানায় শুয়ে বৃদ্ধা মায়ের হাতটা চেপে ধরে কিছু যেন বলার চেষ্টা করলে তুমি। শব্দেরা ছেড়ে গিয়েছিল তোমায়। দু’চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। রাত্রি পোহালো না। তার আগেই তারার দেশে পাড়ি জমালে তুমি।

প্রযুক্তির কল্যাণে আমরা চাইলেই এখন লক্ষ লক্ষ বর্গমাইল দূরের মানুষের সঙ্গে সহজেই কথা বলতে পারি। কিন্তু পরপারে পাড়ি জমানো পূর্বজদের সঙ্গে প্ল্যানচেট ছাড়া আর কিভাবে যোগাযোগ করা যায়, তা আমার জানা নেই। তাই আমার সমস্ত উপলব্ধি পোস্ট করলাম তোমার মহাশূন্যের ডাকবাক্সে; চিঠির কথাশরীরে।

আমার খুব জানতে ইচ্ছে করে , সেদিন কি কথা হয়েছিল তোমাদের মায়ে-পোয়ে? দু'টি নাবালক সন্তানের গুরুদায় কি সঁপে দিয়েছিলে নিজের ষাটোর্ধ্ব মায়ের কাঁধে? নাকি অন্তিম বিদায় চেয়েছিলে নিজের গর্ভধারিণীর কাছে!

জানো বাবা, চোখ বুঝলেই আমি তোমাকে দেখতে পাই। ফর্সা নাকের কোলে একটা কালো চশমা গুঁজে সংবাদপত্রের পাতায় ঝুঁকে পড়েছ তুমি। দুপুরের অনুরোধের আসর শেষে আকাশবাণী কলকাতার সংবাদ শোনায় মগ্ন তুমি। আমি তোমার সেই ধারাটিই পেয়েছি। সংবাদপত্রদের প্রতি আমারও আকর্ষণ তীব্র।

উচ্চাকাঙ্ক্ষী ছিলে তুমি। সময় পেলেই শোনাতে দেশ-দুনিয়ার কথা। বড় অর্থহীন লাগতো সে সব কিশোরী বেলায়। আজ দেখি স্মৃতির খাঁজে খাঁজে জমে আছে সেই অমৃতকথা। শুনেছি, পিতৃমুখী কন্যারা নাকি সুখী হয় ! আর পিতৃকায়াধারিনীরা? যদিও জীবদ্দশায় আমাদের ভাব কম, আড়িই ছিল বেশি!

“আচ্ছা মা, দাদামনি কেমন ছিল”? “এখন কোথায় আছে”? প্রায়শই প্রশ্ন করে আমাকে সাত বছরের টুকুন। বোঝাতে পারি না তাকে সবকিছু। নিজে সন্তানের জননী হয়ে বুঝেছি, সন্তানের অসন্তোষ, তার দেওয়া ব্যথা বুকে কতখানি বাজে! সবাই উচ্চকণ্ঠে নিজের যন্ত্রণার কথা বলতে পারেনা। তুমিও পারতে না। রোগের যন্ত্রণা, সংসারের যন্ত্রণা সব নিয়ে তুমি পঞ্চাশ না ছুঁয়েই পৃথিবী ছাড়লে।

আজ বড় অপরাধী বলে মনে হয় নিজেকে। তোমার অসহায়তাগুলোকে বুঝতে না পারা, সর্বোপরি, তোমার জন্য কিছুই করতে না পারার আক্ষেপ আমার সারা জীবনের সঙ্গী হয়ে রইল। এই চিঠি তাই আমার ক্ষমাভিক্ষার আর্জিপত্র। শুনেছি, মানবশিশু জন্মের সময়ই কতগুলি ঋণ নিয়ে জন্মায়। দেবঋণ, ঋষিঋণের মতোই পিতৃঋণও একটি। এই জন্মে আর তা শোধ করা হলো না আমার। পরজন্মে যেন সেই সুযোগ থেকে ঈশ্বর আর আমাকে বঞ্চিত না করেন! তারাদের দেশে আলোময় থেকো তুমি।

প্রণমান্তে ,

তোমার স্নেহের নন্দিনী

লিখেছেন
Swanandini
Swanandini
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।