বাবা, তুমি কি আমায় ভালোবাসো? উত্তরের অপেক্ষায় রইলাম..

Father's Day 2023: এই শব্দগুলো আজ আমি তরঙ্গে ভাসিয়ে দিলাম বাবা। জানি ঠিক পৌঁছে যাবে তোমার কাছে..

Sunetra Sadhu
২ মিনিট
বাবা, তুমি কি আমায় ভালোবাসো? উত্তরের অপেক্ষায় রইলাম..

প্রিয় বাবাকে,

তোমার সঙ্গে তেমন করে মনের কথা বলা হয়নি কোনওদিন। তোমাকে আমি ভয় পেতাম। 'বাবা বকবে' এই দুটো শব্দ আমাকে বাধ্য হতে শিখিয়েছিল। অথচ তুমি আমাকে কখনও বকোনি। মার তো দূরের কথা। তবু কেন যে ভয় পেতাম!

আসলে আমাদের রক্ষণশীল যৌথ পরিবার খুব যত্ন করে পিতৃস্থানীয় মানুষদের ভয় পেতে শিখিয়েছিল। যে ভয়ে মিশে থাকবে শ্রদ্ধা, প্রশ্নহীন আনুগত্য, আর অপার নির্ভরশীলতা। তাই মাঝের দুরত্বটা ডিঙিয়ে তোমার মনের কাছকাছি পৌঁছনো হয়নি কখনও। বৃদ্ধ বাবাকে সন্তান স্নেহে লালন করব, সে সুযোগও তুমি দাওনি। সময় কত না-বলা কথাদের গিলে খেয়েছে , আবার কত কথা রয়ে গেছে অমলিন। তার মধ্যে অবশ্য অভিমানের সংখ্যাই বেশি। মানুষ সুখ ভুলে যায়, দুঃখেরা রয়ে যায়; যে সব দুঃখ-অভিমানের গায়ে লেগে থাকে জলের দাগ।

জানো, এখনও আমি আমার শৈশবকে স্পষ্ট দেখতে পাই! চাইলেই সময়ের সুতো গুটিয়ে ঠিক ওইখানে পৌঁছে যেতে পারি! কিন্তু যা ঘটে গেছে তা মুছে দেবার ক্ষমতা আমার নেই। থাকলে আমি নতুন ছবি আঁকতাম। যে ছবির গায়ে কোনো অভিমানের আঁচড় থাকত না।

তুমি বাড়ি ফিরলে কোলে ঝাঁপিয়ে পড়ব এমন অনুমতি ছিল না। আসলে তোমার কোলে চড়ার কোনও স্মৃতিই আমার নেই, এমনকি ছবিও নেই। বিয়ের সময় তোমার পাশে দাঁড়িয়ে তোলা একটা 'ম্যান্ডেটারি' ফটোগ্রাফ শুধু আমার সম্বল। অথচ দাদাকে, দিদিকে কোলে নিয়ে তোমার ছবি পারিবারিক অ্যালবামে দেখেছি, অনেকবার দেখেছি। প্রশ্ন করিনি, 'কেন আমার সঙ্গে তোমার একটাও ছবি নেই বাবা?' তবু আমার সেই না-বলা কথা আর দূর্বল জায়গার হদিশ ওরা ঠিক পেয়ে গেল। আমায় রাগাতো, “বাবা তোকে একটুও ভালোবাসে না, আমাদের বেশি ভালোবাসে।”

ছোটবেলায় ওদের পাওয়া উপহারের ফিরিস্তি দিয়ে বলত “ভালোবাসলে তুই কি এসব পেতিস না?” কথাটা প্রায় বিশ্বাস করিয়েই ছেড়েছিল জানো। আমি কষ্ট পেতাম কিন্তু কাউকে বলিনি কখনও। দাদা-দিদির সঙ্গে এই নিয়ে কখনও ঝগড়াও করিনি। কারও মনে কষ্ট দিতে আমার খারাপ লাগে। তার থেকে নিজে কষ্ট পাওয়া ঢের ভালো। আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিতাম, “আমার ব্যস্ত বাবার সময় কোথায় অত? কত কাজ করে যে…”

“বাবা তুমি কি সত্যিই আমায় ভালোবাসো?” জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে মনে হয় এই কথাটা তোমায় জিজ্ঞাসা করা উচিত ছিল। বললে হয়তো তুমি হা হা করে হেসে উঠতে। “ধুর পাগলী, ওরা তোকে মজা করে এসব বলে। তুই তো আমার ছোট্ট সোনা মেয়ে” বলে মাথায় হাত রাখতে।

ভুল হয়ে গেল বাবা, বড় হয়েও যদি একবার জিজ্ঞাসা করতাম। অথচ দেখো আজ করছি, তুমি চলে যাওয়ার পনেরো বছর পর…

ভারতীয় দর্শন বলে “শব্দই ব্রহ্ম”। এই শব্দগুলো আজ আমি তরঙ্গে ভাসিয়ে দিলাম বাবা। জানি ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। উত্তরের তাড়া নেই। আমি জন্মান্তরে বিশ্বাসী। জানি তুমি সাড়া দেবেই, হয়তো কোনো এক জন্মে,

আমি অপেক্ষায় থাকব…

লিখেছেন
Sunetra Sadhu
Sunetra Sadhu
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।