ফাইনালে মেসির গোলটি কি অবৈধ? আর্জেন্টিনা-ফ্রান্স সমর্থকদের তর্কে তুলকালাম সোশ্যাল মিডিয়ায়

FIFA World Cup 2022 : প্যারিস, বুয়েনস আইরেস পেরিয়ে সেই লড়াই ছড়িয়ে পড়েছে আপামর সমর্থকদের মধ্যে। সত্যিই কি গোলটা বাতিল হবে?

Aritra Som
৩ মিনিট
ফাইনালে মেসির গোলটি কি অবৈধ? আর্জেন্টিনা-ফ্রান্স সমর্থকদের তর্কে তুলকালাম সোশ্যাল মিডিয়ায়

১৮ ডিসেম্বরের সেই রাত কেটে গিয়েছে অনেকক্ষণ হল। কিন্তু উন্মাদনা যেন শেষ হচ্ছে না আর্জেন্টিনায়। কেবল আর্জেন্টিনা? পৃথিবীর প্রতিটি কোণায় মেসিভক্তরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। ৩৬ বছর পর এলএম ১০-এর হাত ধরে বিশ্বকাপ এসেছে ঘরে। দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধার্ঘ্য, দেশকে ফের সেরার শিরোপা দেওয়ার মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না। বিশ্বকাপ হাতছাড়া হওয়ার দুঃখ যেন এখনও কুরে কুরে খাচ্ছে ফ্রান্সকে। খেলোয়াড়রা নিজেদের ট্রেনিংয়ে ফিরে গিয়েছেন। কিন্তু বিতর্ক, পাল্টা তর্ক এখনও জারি রয়েছে।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে এমি মার্তিনেজের ব্যঙ্গোক্তি, আগুয়েরোদের কটাক্ষকে একেবারেই ভালো চোখে দেখছেন না ফরাসি জনগণ। তার মধ্যে নতুন করে উত্তাপ বাড়াল ফরাসি সংবাদমাধ্যম। উপলক্ষ্য ফাইনালে আর্জেন্টিনার তৃতীয় গোলটি। সেই গোলটি করেছিলেন লিওনেল মেসি। ফাইনালে এটি ছিল তাঁর দ্বিতীয় গোল। সেটি নিয়েই বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। ফ্রান্সের প্রতি অন্যায় করা হয়েছে, এমন অভিযোগও তুলছেন কেউ কেউ। ফ্রান্সের সমর্থকদের মুখে শোনা যাচ্ছে ‘রেফারি চুর’, ‘ফিফা চুর’-এর প্রতিধ্বনি।

ঠিক কী হয়েছিল? ম্যাচ তখন অতিরিক্ত সময় গড়িয়েছে। ফলাফল ২-২। পুরো লুসাইল স্টেডিয়াম উত্তেজনায় পরিপূর্ণ। হঠাৎই ১০৭ মিনিটে ফ্রান্সের বক্সে আক্রমণ হানেন আর্জেন্টিনার ফুটবলাররা। লাউতারো মার্তিনেজের জোরালো শট বাঁচিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। কিন্তু ফিরতি বলটি চলে যায় সামনে থাকা লিও মেসির পায়ে। ডান পায়ের শটে গোলে রাখতে ভুল করেননি তিনি। এদিকে ফ্রান্সের উপামেকানো বলটি ক্লিয়ার করলেও তিনি ছিলেন গোললাইনের ভেতরে। বল যে গোললাইন পেরিয়েছে, সেটা ধরা পড়তেও বেশিক্ষণ সময় লাগেনি। এরপর এমবাপে পেনাল্টি দিয়ে সেই গোল শোধ করলেও মেসির ওই গোলটি খেলায় ফের নতুন করে জোয়ার আনে।

Some suggestion that Lionel Messi's second goal should have been disallowed because 2 Argentina subs stepped onto the pitch to celebrate just before the ball crossed the line.

To the letter of the law perhaps, but it is far too insignificant to be within the remit of the VAR.

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেসিই সর্বকালের সেরা ফুটবলার? বিশ্বকাপ কি অবসান ঘটাল এই বিতর্কের

FIFA World Cup 2022 : ২০২২-এই ছাপিয়েছেন মারাদোনা আর বাতিস্তুতাকে। এরপরও সর্বকালের সেরা তকমা থেকে দূরে সরিয়ে রাখা হবে মেসিকে?

— Dale Johnson (@DaleJohnsonESPN)

এই গোলটি নিয়েই যাবতীয় বিতর্ক। মূল বিষয় দু’টি। প্রথম দাবি ছিল, গোলটি অফসাইড। কিন্তু ভিএআরেই স্পষ্ট, সেই সময় মেসি অনসাইড ছিলেন। তবে দ্বিতীয় দাবিটিই মারাত্মক। ফরাসি সংবাদমাধ্যম ল’ইকুয়েপ (L’Equipe) সামনে তুলে ধরেছে সেই তথ্যটি। দেখা যাচ্ছে, মেসি যখন গোলটি করছেন, তার আগেই রিজার্ভ বেঞ্চের ২-৩ জন খেলোয়াড় সাইডলাইন অতিক্রম করেন। গোল করার পর দৌড়ে চলে যান। সে যেতেই পারেন, কিন্তু ফরাসি সংবাদমাধ্যমের বক্তব্য হল প্রথম ইস্যুটি নিয়ে। ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে সবসময় একটি দলের ১১ জন খেলোয়াড়ই থাকবেন। একজন খেলোয়াড় বেরোবেন, তবেই একজন ঢুকবেন। সাইডলাইন পেরিয়ে এভাবে খেলোয়াড়রা চলে এলে তা নিয়ম বহির্ভূত। আবেগের জেরে এই ঘটনা ঘটলেও, এর জন্য মেসির ওই গোলটি রেফারির বাতিল করা উচিত বলে দাবি ফ্রান্সের।

সংবাদমাধ্যম থেকে সমর্থক – সবাই এই মুহূর্তে এই একটি ইস্যু নিয়েই সোচ্চার হয়েছেন। বিশেষ করে এমবাপের উদ্দেশ্যে ব্যঙ্গ, আর্জেন্টিনার বিজয় মিছিলে এমবাপেকে হেয় করা ইত্যাদি বিষয় যেন আগুনে ঘি ঢেলেছে। তাই গোল বাতিলের এমন দাবি আরও জোরালো হয়েছে? কেবল আর্জেন্টিনা নয়, ফিফা আর রেফারি জীমোন মারসিনিয়াকও ফরাসি ভক্তদের নিশানায়। সোশ্যাল মিডিয়ায় ওই ম্যাচের ক্লিপিং দেখিয়ে চলছে ভার্চুয়াল যুদ্ধ। লুসাইল, প্যারিস, বুয়েনস আইরেস পেরিয়ে সেই লড়াই ছড়িয়ে পড়েছে আপামর সমর্থকদের মধ্যে। সত্যিই কি গোলটা বাতিল হবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সংসার সামলে মডেলিং এবং নিজস্ব বুটিক, ‘মেসির স্ত্রী’ পরিচয়কে যেভাবে ছাপিয়ে গেলেন আন্তোনেল্লা

Lionel Messi : মেসির নিপাট সুখী সংসারের নেপথ্যে অবশ্যই রয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো

My understanding of this is that Argentina’s 3rd goal should of been disallowed by VAR as they had players on the pitch celebrating before Messi tapped it in?

— James Glasspoole (@JamesGlasspoole)

ফরাসি সংবাদমাধ্যম যে দাবিটা তুলেছে, সেটি যে ঠিক তা অস্বীকার করার জায়গা নেই। ফিফার নিয়ম অনুযায়ী, সাইডলাইন পেরিয়ে অতিরিক্ত খেলোয়াড় চলে এলে ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্য সেটা নেওয়া হবে কি হবে না, তা রেফারির সিদ্ধান্ত। নিয়ম অনুযায়ী, গোলটি হয়তো বাতিল হওয়ারই কথা। তার থেকেও বড়ো কথা, সাইডলাইন পেরিয়ে এলেও সেটি খেলায় কোনওরকম বাধা সৃষ্টি করছে কিনা তাও নজরে রাখতে হয়। মেসির দ্বিতীয় গোলটির ক্ষেত্রে অতিরিক্ত ২-৩ জন সাইডলাইন পেরোলেও খেলায় কোনও বাধা সৃষ্টি করেননি। তাই হয়তো রেফারি গোলটি বাতিল করেননি।

অবশ্য আর্জেন্টিনার সমর্থকরাও পাল্টা একটি ভিডিও দেখাচ্ছেন। একদম শেষ মুহূর্তে কোলো মুয়ানি বল পেয়ে আর্জেন্টিনার গোলের দিকে জোরালো শট নেন। এমি মার্তিনেজ দ্রুত এগিয়ে এসে পা দিয়ে বলটি আটকে দেন। সেই সময় ফ্রান্সের বেশ কয়েকজন অতিরিক্ত খেলোয়াড় সাইডলাইন টপকে মাঠে ঢুকে যান। ভিডিও, পাল্টা ভিডিওর জেরে বিশ্বকাপের পরও শোরগোল ফুটবল বিশ্বে। আর্জেন্টিনা বনাম ফ্রান্স, যুযুধান চলছে সমানে। কিন্তু এখনও অবধি ফিফার তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গোলটি বাতিল হবে কিনা সেটাও জানা যায়নি। যদি বাতিল হয়, তাহলে পরিস্থিতি কী হবে? সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।