ওষুধের জোগান নেই, নামছে হাসপাতালে ঝাঁপ! জর্ডনের ফিল্ড হাসপাতাল বাঁচাবে গাজাকে?

Israel-Hamas War: লাগাতার বোমা, রকেট হামলা। তার উপর গাজাকে হাতে এবং ভাতে মারার সমস্ত ব্যবস্থাই করে রেখেছে ইজরায়েল। খাবার-জল থেকে শুরু করে জ্বালানি, সব কিছুরই তীব্র সঙ্কট এখন গাজায়।

Sohini Das
৩ মিনিট
ওষুধের জোগান নেই, নামছে হাসপাতালে ঝাঁপ! জর্ডনের ফিল্ড হাসপাতাল বাঁচাবে গাজাকে?

যুদ্ধবিধ্বস্ত দেশে সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটাই এখন অমিল গাজায়। না, চিকিৎসার কোনও সুযোগ অবশিষ্ট নেই গোটা গাজা উপত্যকায়। কারণ বেছে বেছে গাজার সরকটি হাসপাতালকেই একের পর এক নিশানা করে চলেছে ইজরায়েল। এই ইতিমধ্যেই ১৩ হাজার পেরিয়ে গিয়েছে যুদ্ধের বলি। কম করে হলেও অন্তত তিরিশ হাজার মানুষ জখম গাজায়। তাদের ন্যূনতম প্রাথমিক চিকিৎসাটুকুও মিলছে না বিপর্যস্ত গাজায়। সেখানের পরিস্থিতি এমনই যে আর্ত, জখমদের যে নিয়ে আশপাশের রাজ্যগুলিতে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হবে, সেই সুযোগটুকুও নেই। এই পরিস্থিতিতে এগিয়ে এল জর্ডন। গাজায় তারা পাঠাল অস্থায়ী ভ্রাম্যমান হাসপাতালের সমস্ত উপকরণ এবং স্বাস্থ্যকর্মীও।

সোমবারই জর্ডনের পাঠানো ওই অস্থায়ী মেডিক্যাল হাসপাতালের কর্মীরা গাজায় পৌঁছে গিয়েছেন। জানা গিয়েছে, গাজার খান ইউনিসে ওই অস্থায়ী হাসপাতালটি তৈরি করা হবে আপাতত। সেখান থেকেই আহত ও অসুস্থ গাজাবাসীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে যাতে জর্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়, থাকবে সেই ব্যবস্থাও। গাজার দক্ষিণ দিকের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রতিমুহূর্তে হামলার মাত্রা বাড়াচ্ছে ইজরায়েলি সেনা। হাসপাতালগুলি যেন যুদ্ধে জখম মানুষে ভর্তি। স্রোতের পর স্রোত এসে ঢুকছে প্রতিদিন হাসপাতালগুলিতে। যা সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি। তার উপরে যুদ্ধবিধ্বস্ত গাজায় চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। একের পর এক হামলায় বহু স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। কর্মশক্তি হারিয়েছেন বহু। ফলে ক্রমশ কমছে চিকিৎসা পরিষেবা দেওয়ার মানুষও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধ কেড়েছে ঘর, সন্তানদের দূরে পাঠিয়ে গাজায় জেগে একা সাংবাদিক

Gaza-Israel Conflict: খাওলা আল-খলিদি, গাজার আরও অনেক সাংবাদিকের মতোই ঠাঁই নিয়েছে আল আকসা শহীদ হাসপাতালে। আপাতত ওই হাসপাতালই হয়ে উঠেছে তাঁদের অস্থায়ী ব্যুরো।

সেই গত ৭ অক্টোবর শুরু হয়েছিল যুদ্ধটা। তার পর লাগাতার ৪৫ দিন ধরে যুদ্ধ চলছেই। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। মৃত্যুমিছিল ছাড়িয়ে গিয়েছে ১৩ হাজার। গত কয়েকদিনে লাগাতার গাজার হাসপাতালগুলিকে নিশানা করেছে ইজরায়েলি সেনা। আর্তদের চিকিৎসার সমস্ত সুবিধা একে একে শেষ করে দিয়েছে তারা। একের পর এক গাজার হাসপাতালগুলিকেই বেছে বেছে নিশানা করা হয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। ভেঙে পড়েছে গাজার সমগ্র চিকিৎসা ব্যবস্থাই। এদিকে যুদ্ধের তোড়ে আহত বিধ্বস্তদের যে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্য কোথাও চিকিৎসার জন্য, সেই সুযোগটাও মেলেনি। মুখে বললেও তেমন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কোনও প্রতিবেশী রাষ্ট্রই। গাজার শরণার্থীদের আশ্রয় দিতে পর্যন্ত এগিয়ে আসেনি কেউ-ই। অবশেষে এতদিন পর গাজায় অস্থায়ী ভ্রাম্যমান হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিল জর্ডন। যুদ্ধ শুরুর প্রায় ৪৫ দিন পর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ওষুধ নেই, কেমোথেরাপি নেই! যেভাবে ধীরে ধীরে মৃত্যুর পথে এগোচ্ছেন গাজার ক্যান্সার আক্রান্তরা

Gaza Cancer Patients : লিউকেমিয়া রোগী সালেম খরেইস জানাচ্ছেন, কোন ওষুধ নেই, চিকিত্সা নেই। যন্ত্রণা কতটা ভয়াবহ তা বলে বোঝাতে পারার অবস্থাতেও নেই তিনি।

লাগাতার বোমা, রকেট হামলা। তার উপর গাজাকে হাতে এবং ভাতে মারার সমস্ত ব্যবস্থাই করে রেখেছে ইজরায়েল। খাবার-জল থেকে শুরু করে জ্বালানি, সব কিছুরই তীব্র সঙ্কট এখন গাজায়। তার উপর চিকিৎসা সামগ্রীরও সরবরাহ বন্ধ। বাধ্য হয়েই গাজার একের পর এক হাসপাতাল বন্ধ করে নিচ্ছে ঝাঁপ। কারণ চিকিৎসা করার মতো কোনও কিছুর জোগানই আর নেই সেসব হাসপাতালগুলিতে। এই পরিস্থিতিতে কি উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হবে জর্ডনের পাঠানো এই অস্থায়ী ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা।

গাজার চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভাগের প্রধান এড ইয়াঘি অন্তত তেমনটাই মনে করছেন। তিনি জানান, ক্রমশ গাজায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো মানুষ কমছে। নেই প্রয়োজনীয় হাসপাতালও। এই পরিস্থিতিতে ১৭০ জন স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে জর্ডন, যারা ওই ভ্রাম্যমান অস্থায়ী হাসপাতালগুলি পরিচালনা করবেন। তার সঙ্গে পাঠানো হয়েছে ৪০টি ট্রাক বোঝাই মেডিকেল সামগ্রীও। তবে মিশরের সঙ্গে রাফাহ ক্রসিং দিয়ে আসা ওই সাহায্যের হাতকে আদৌ ইজরায়েল গাজাভূখণ্ডের কাছে পৌঁছতে দেবে কিনা, তার উত্তর নেই কারওর কাছে। কারণ যে ভাবে একের পর এক গাজার হাসপাতালকে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল, তাতে সন্দেহ থেকেই যাচ্ছে এই ফিল্ড হাসপাতালের ভবিষ্য়ৎ নিয়েও। ইতিমধ্যেই কুয়েত থেকে ৬টি অ্যাম্বুল্যান্স প্রবেশ করেছে গাজায়। আশা করা যাচ্ছে, সে ভাবেই জর্ডনের পাঠানো এই স্বাস্থ্য পরিষেবাকে যুদ্ধবিধ্বস্ত গাজার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি মানুবিক ভাবেই বিবেচনা করবে নেতানিয়াহুর দেশ। অন্তত তাতে মৃত্যু সংখ্যাটা আরও তিরিশ-চল্লিশ হাজারে পৌঁছনোটা কিছুটা হলেও ঠেকানো যাবে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?