রাতের আকাশে একসঙ্গে পাঁচটি গ্রহের 'মহাজোট'! কবে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য?

Five Planets Visible in Night : এমনিও দুটো বা তিনটে গ্রহ একসঙ্গে দেখাই যায়। কিন্তু একসঙ্গে পাঁচটি গ্রহ! এমন ঘটনা কখনও সখনই হয়।

inscript
২ মিনিট
রাতের আকাশে একসঙ্গে পাঁচটি গ্রহের 'মহাজোট'! কবে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য?

দুরন্ত ঘূর্ণির এই পাক লেগেই চলেছে। আর তার সাক্ষী থাকছি আমরা। সৌরজগতের মধ্যে এই পৃথিবী গ্রহেই রয়েছে প্রাণের অস্তিত্ব। আর আমরা, মানে মানুষরা চোখ ভরে দেখতে থাকি রাতের আকাশ। নানা প্রান্তে নানা কিছু ঝিকমিক করছে। কখনও নক্ষত্র, কখনও অন্য গ্রহ, শুকতারা, কখনও আবার ছায়াপথের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিই আমরা। অনেকেই থাকেন, যারা রাতের আকাশ শুধু দেখেনই না, রীতিমতো খেটে, গবেষণা করে যাবতীয় জিনিস পর্যবেক্ষণও করেন। সেখানে কেবল নাসা কিংবা ইসরোর গবেষকরা থাকেন না; সঙ্গে থাকেন আমার আপনার মতো সাধারণ মানুষও।

সেই রাতের আকাশই এবার বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন, একটা দুটো নয়, একসঙ্গে সৌরমণ্ডলের পাঁচটি গ্রহ থাকবে আকাশে। আর তা দেখা যাবে খোলা চোখেই। দূরবীন থাকলে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এই ঘটনা। এমনিও দুটো বা তিনটে গ্রহ একসঙ্গে দেখাই যায়। মাত্র কয়েকদিন আগেই এরকম একটি ঘটনা ঘটে গেল। কিন্তু একসঙ্গে সৌরজগতের পাঁচটি গ্রহ! এমন ঘটনা কখনও সখনই হয়। তাই এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন উৎসাহীরা।

বিজ্ঞানীদের বক্তব্য, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ আর ইউরেনাস – এই পাঁচটি গ্রহ একসঙ্গে আকাশে থাকবে। আরও জানা গিয়েছে, শুক্র আকাশের একটু ওপরের দিকে অবস্থান করবে। বুধ আর বৃহস্পতি গ্রহ দু’টি একেবারে দিগন্তরেখার কাছাকাছি থাকবে। মঙ্গলও নিজের মতোই অবস্থানে থাকবে। তবে ইউরেনাসকে খুঁজতে একটু বেগ পেতে হবে। তার জন্য একটু ভালো দূরবীনের প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

কিন্তু কবে, কখন দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য? বিজ্ঞানীরা বলছেন, এই মাসের শেষের দিকেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। ২৮ মার্চ সূর্যাস্তের পরই একটু একটু করে সামনে আসবে পাঁচটি গ্রহ। শুক্র আর বৃহস্পতিকে বেশ উজ্জ্বলভাবেই, খালি চোখে দেখতে পাবেন আপনি। মঙ্গল গ্রহও আপনার চোখে স্পষ্টভাবেই ধরা দিতে পারে। ইউরেনাসকে দেখতে গেলে অবশ্যই দূরবীন লাগবে। আর আকাশ যদি ভীষণ পরিষ্কার থাকে, তাহলে বুধ গ্রহও আপনার নজরে চলে আসবে।

তবে চিন্তা একটাই। বিগত কয়েকদিন ধরেই বাংলা সহ ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঠাণ্ডা হাওয়া, সঙ্গে আকাশে মেঘ। এই মেঘই আপনার যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিতে পারে। কারণ, সূর্যাস্ত হওয়ার পর খুব সামান্য সময়ের জন্যই এই পাঁচটি গ্রহ এক সরলরেখায় থাকবে। তাই আগে থেকেই সমস্ত জোগাড় করা রাখা ভালো। সেইসঙ্গে প্রার্থনা, মেঘ না থাকার। তাহলেই ষোলকলা পূর্ণ হবে। সাক্ষী থাকতে পারবেন এই মহাজাগতিক মুহূর্তের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।