মানুষের মূত্র ঢুকিয়ে দেওয়া হতো ব্যাঙের দেহে! কীভাবে গর্ভাবস্থা পরীক্ষা করত আগেকার মানুষ?

Pregnancy Test with Frog: চিকিৎসকরা সম্ভাব্য গর্ভবতী মহিলাদের প্রস্রাব একটি সিরিঞ্জে ভরে ব্যাঙের পিঠে থাকা একটি থলিতে ভরে দিতেন।

inscript
৩ মিনিট
মানুষের মূত্র ঢুকিয়ে দেওয়া হতো ব্যাঙের দেহে! কীভাবে গর্ভাবস্থা পরীক্ষা করত আগেকার মানুষ?

আপনি গর্ভবতী কিনা তা পরীক্ষা করা এখন খানিক ইনস্ট্যান্ট নুডল তৈরির মতোই সহজ। বাথরুমে মিনিট ২ থেকে ৩ অপেক্ষা করলেই দুইখানি গোলাপি দাগের যন্ত্র বলে দেবে আপনার গর্ভধারণ হয়েছে নাকি হয়নি। পরীক্ষাটি এখন এতই দ্রুত এবং সহজবোধ্য যে বাজারে ছোট্ট ডিসপোজেবল ডিভাইসগুলির জনপ্রিয়তাও বেড়েছে হুহু করে। কিন্তু কয়েক যুগ আগেও বিষয়টা এত সোজা ছিল না। আমাদেরই মা-ঠাকুমাদের যুগে গর্ভধারণ হয়েছে কিনা জানার জন্য এত সোজা, প্রকাশ্য কোনও পদ্ধতি ছিল না। তবে তারও আগে? ধরা যাক মধ্যযুগে? কীভাবে মহিলারা পরীক্ষা করতেন যে তারা গর্ভবতী কিনা? পদ্ধতি জানলে চোখ কপাল ছাড়িয়ে মহাকাশেও উঠে যেতে পারে।

প্রাচীন যুগে গর্ভাবস্থা নির্ধারণের জন্য অনেক বেশি প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করতে হতো। জানলে অবাক হবেন, আফ্রিকার এক নখযুক্ত ব্যাঙ ধরে জানতে হতো বাড়ির মহিলাটি গর্ভবতী কিনা। খুব বেশি আগেও নয়, ১৯৩০ থেকে ১৯৬০-এর দশকেও, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সবচেয়ে জনপ্রিয় গর্ভাবস্থা পরীক্ষাটি করা হতো এই ব্যাঙের মাধ্যমেই। আফ্রিকান এই ব্যাঙের ডোরসাল লিম্ফ থলিতে সম্ভাব্য গর্ভবতী মহিলার প্রস্রাব ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হতো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেবল মহিলা নয়, পুরুষদের জন্যও জন্মনিয়ন্ত্রক বড়ি! সুরক্ষিত যৌনসুখের যে উপায় আনলেন ডাক্তাররা

Male Contraceptive Pills : গবেষকদের দাবি, এই বিশেষ ওষুধটিই পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রক ওষুধ হিসেবে কাজ করবে! এই কাজে ওষুধটি অত্যন্ত সফল!

শুনে খানিক তুকতাক মনে হলেও এই পদ্ধতির উপর ভিত্তি করেই কিন্তু আজকের বাড়িতে সহজে গোলাপি দাগের পরীক্ষাটির জন্ম হয়েছে। নিষিক্ত হওয়ার প্রায় এক সপ্তাহ পরে, একজন গর্ভবতী মহিলার শরীর হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বা hCG নামে একটি হরমোন তৈরি করতে শুরু করে। এটি সদ্য তৈরি হওয়া প্লাসেন্টা থেকে জন্মায় এবং এটি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো গর্ভাবস্থার ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করতে সাহায্য করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেই নির্দিষ্ট চিকিৎসা, অধিকাংশ মহিলাকেই পোহাতে হচ্ছে এই নরক যন্ত্রণা! উপসর্গ কী?

Endometriosis: এখনও অবধি, এন্ডোমেট্রিওসিস প্রতিরোধের কোনও সুনির্দিষ্ট উপায় নেই।

গর্ভধারণ হয়েছে কিনা তা শনাক্ত করার এক নিখুঁত উপাদান এটি। কারণ এটি তুলনামূলকভাবে দ্রুত দেখা দেয় এবং এর ঘনত্ব মোটামুটিভাবে বৃদ্ধি পায়। এই কারণেই শুধু আপনি গর্ভবতী কিনা তাই নয়, ইদানীং আরও কিছু পরীক্ষা পদ্ধতি নিমেষে আপনাকে জানিয়ে দেবে কতদিনের গর্ভাবস্থা আপনার। যেহেতু এটি প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়, তাই পরিমাপ করাও অত্যন্ত সহজ। হয়তো সেই যুগে এর নেপথ্যে থাকা বিজ্ঞান মানুষ জানতেন না, তবে এটা বুঝতেন প্রস্রাব দিয়েই সহজে গর্ভাবস্থা চিহ্নিত করা সম্ভব।

আধুনিক গর্ভাবস্থা পরীক্ষায় পজিটিভ ফল তখন দেখা দেয় যখন প্রস্রাবের নমুনায় পর্যাপ্ত এইচসিজি থাকে যা পরীক্ষার স্ট্রিপে থাকা অ্যান্টিবডিগুলির সঙ্গে যুক্ত হয়ে যায়। বিশেষ উৎসেচকগুলিও হরমোনের সঙ্গে জুড়ে যায় এবং ওই স্ট্রিপে নির্দেশক লাইনের রঙ পরিবর্তন করে। তখনই ওই মহিলা জানতে পারেন তিনি গর্ভধারণ করেছেন কিনা।

ব্যাঙকে ঠিক কীভাবে ব্যবহার করা হতো এই গর্ভধারণের পরীক্ষায়? মানুষের প্রস্রাবে ব্যাঙ নিজে সত্যিই দ্রুত ডিম্বস্ফোটন করতে পারত। ১৯৪০ বা ৫০ এর দশকে কোনও হাসপাতালে গর্ভাবস্থা পরীক্ষার জন্য গেলে চিকিৎসক ব্যাঙ রাখার বিশেষ ঘরটিতে চলে যেতেন। শুনতে অবাক লাগলেও, তখন এই ব্যাঙের পরীক্ষাগুলি এতই জনপ্রিয় এবং সহজবোধ্য ছিল যে বিভিন্ন হাসপাতালে এই ব্যাঙ আলাদা করে একটি ঘরে রাখা হতো। চিকিৎসকরা সম্ভাব্য গর্ভবতী মহিলাদের প্রস্রাব একটি সিরিঞ্জে ভরে ব্যাঙের পিঠে থাকা একটি থলিতে ভরে দিতেন। আট থেকে বারো ঘণ্টা পরে মিলত উত্তর। যদি ওই ব্যাঙ ডিম পাড়ে তার মানে আপনি গর্ভবতী, না পাড়লে আপনার গর্ভধারণ হয়নি। এই বিষয়টি জানতে ৮ থেকে ১২ ঘণ্টা লাগত, এখন লাগে ৩ থেকে ৪ মিনিট। গর্ভাবস্থার পরীক্ষা হিসাবে ব্যাঙ ব্যবহারের অভ্যাস এতটাই ব্যাপক ছিল যে সাম্প্রতিক দশকগুলিতে এই ব্যাঙের সংখ্যা বিশ্বব্যাপী হ্রাস পেয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।