হার্ট অ্যাটাকের এক মাস আগে, যে ৯টি অশনি সংকেত পাঠায় আমাদের শরীর

Women Heart Attack Symptoms: গবেষণা বলছে, হার্ট অ্যাটাকের এক মাস আগেই শরীর নানা সংকেত দেয়।

inscript
৩ মিনিট
হার্ট অ্যাটাকের এক মাস আগে, যে ৯টি অশনি সংকেত পাঠায় আমাদের শরীর

শরীর সংকেত দেয়। মানুষ সেই সংকেত অবহেলা করে যায় অধিকাংশ ক্ষেত্রেই। তারপর দেরি হয়ে যায়। শরীর একসময় সেই চূড়ান্ত আঘাত হানে, যা সহ্য করার মতো প্রস্তুতি না থাকে দেহের, না থাকে মনের। সাম্প্রতিক বেশ কিছু দশক ধরেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে, পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি বেশ আলাদা। এবং শরীর এই লক্ষণের জানান দেয় বহু আগে থেকেই। গবেষণা বলছে, হার্ট অ্যাটাকের এক মাস আগেই শরীর নানা সংকেত দেয়। সম্প্রতি, সার্কুলেশন জার্নাল ৫১৫ জন মহিলার উপর হওয়া একটি গবেষণার ফল প্রকাশ করেছে। এই মহিলাদের সকলেরই হার্ট অ্যাটাকের অভিজ্ঞতা আছে। মজার বিষয় হলো, তাদের উপসর্গে বুকে ব্যথার কথা নেই। পরিবর্তে, এই মহিলারা অস্বাভাবিক ক্লান্তি, ঘুমের ব্যাঘাত এবং উদ্বেগের কথা জানিয়েছেন। প্রায় ৮০ শতাংশ মহিলাই তাদের হার্ট অ্যাটাকের আগে এক মাসেরও বেশি সময় ধরে এর মধ্যে অন্তত একটি উপসর্গ দেখা দেওয়ার কথা জানিয়েছেন।

হার্ট অ্যাটাকের এক মাস আগে, শরীর আমাদের কী কী সংকেত দেয়?

অস্বাভাবিক ক্লান্তি

বেশ কয়েক দিন ধরেই এই পর্যায় স্থায়ী হয়। হঠাৎ তীব্র ক্লান্তি নেমে আসে শরীর জুড়ে। ব্যাখ্যাতীত এই ক্লান্তি শরীরে শক্তির সমস্ত মাত্রা হঠাৎ কমিয়ে দেয়। মহিলাদের হার্ট অ্যাটাকের একটি সতর্কতা সংকেত হতে পারে এই ক্লান্তি।

ঘুমের ব্যাঘাত

ঘুমের ব্যাঘাত, যেমন অনিদ্রা, অস্বাভাবিক অস্থিরতা, বা রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া হার্ট অ্যাটাকের আগে বেশ কিছু মহিলাদের সতর্কতা লক্ষণ হিসাবে দেখা গেছে।

দুশ্চিন্তা

আসন্ন হার্ট অ্যাটাকের সময় ভয়ঙ্করভাবে দুশ্চিন্তার কবলে পড়তে পারেন মহিলারা।

হালকা মাথাব্যথা

হার্ট অ্যাটাকের সময় মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার লক্ষণও দেখা যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিতর্কই তবে সত্যি? কোভিড ভ্যাকসিন নিয়ে দেহে বাড়ছে হার্ট, মস্তিষ্কের বিরল রোগ!

Covid-19 Vaccine Effect : যারা কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পরেও বেঁচে গিয়েছেন তারা ইওরোপিয় এবং চিনের মানুষদের তুলনায় বেশি ফুসফুস এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।

শ্বাসকষ্ট

শ্বাসকষ্ট অনুভব করা বা শ্বাস নিতে অসুবিধা হওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। বুকে অস্বস্তি হতেও পারে আবার সেসব ছাড়াও শ্বাসকষ্ট ঘটতে পারে।

বদহজম বা গ্যাসের মতো ব্যথা

হার্ট অ্যাটাকের সময় অনেক মহিলারই বমি বমি ভাব হতে পারে বা বমিও হতে পারে। অনেকেই একে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা ভেনে এড়িয়ে যান।

ঠান্ডা ঘাম

ঠান্ডা এবং চ্যাটচেটে ঘাম মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

চোয়ালের ব্যথা

বুক ছাড়াও অন্যান্য জায়গায় যেমন ঘাড়, চোয়াল, কাঁধ, পিঠ বা পেটে ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন মহিলারা। এই ব্যথা বুক থেকেও ছড়াতে পারে। এই উপসর্গটিকে লোকে হার্ট অ্যাটাকের সঙ্গে কিছুতেই মেলাতে পারেন না।

বুকের মাঝখানে চাপ বা ব্যথা, যা বাহু অবধি ছড়িয়ে পড়তে পারে

  • আপনার জন্য আরও কিছু লেখা
অজান্তেই ধেয়ে আসছে মৃত্যু! কেন নীরবে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন ডায়াবেটিস আক্রান্তরা

Heart Disease in Diabetics : আপনার ছোট্ট ভুল অজান্তেই ডেকে আনছেন না তো মৃত্যুকে? জানুন ডায়াবেটিসের সঙ্গে হার্ট অ্যাটাকের আসল যোগাযোগ কোথায়...

বুকে ব্যথা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই একটি সাধারণ উপসর্গ। তবে মহিলারা বিভিন্ন ধরনের বুকে অস্বস্তি বা ব্যথা অনুভব করতে পারেন। বুকে চাপ, বুক ধড়ফড়, বা বুক জ্বলার মতো নানা উপসর্গ দেখা দিতে পারে।

৫০ বছরের বেশি বয়সের মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাক

মহিলারা ৫০ বছর বয়সের আশেপাশে এলেই নানা উল্লেখযোগ্য শারীরিক পরিবর্তন অনুভব করেন। এই বয়সেই অধিলাংশ মহিলা মেনোপজের মধ্য দিয়ে যেতে শুরু করেন। এই সময়কালে, মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। ইস্ট্রোজেন হার্টের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। মেনোপজের পর তাই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। যে মহিলাদের হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের পুরুষদের তুলনায় বেঁচে থাকার সম্ভাবনা কম। ফলে মেনোপজ পর্বে হার্টের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা আরও গুরুত্বপূর্ণ।

৫০ বছরের বেশি বয়সের মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অতিরিক্ত কিছু লক্ষণ:

তীব্র বুকে ব্যথা

একটি বা দুই বাহুতে, পিঠ, ঘাড়, চোয়াল বা পেটে ব্যথা বা অস্বস্তি

দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন

ঘাম

নীরব হার্ট অ্যাটাকের লক্ষণ

নীরব হার্ট অ্যাটাক অন্য যে কোনও সাধারণ হার্ট অ্যাটাকের মতোই। কোনও জানান না দিয়ে, কোনও সাধারণ লক্ষণ ছাড়াই তা ঘটে। অর্থাৎ, আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে।

ডিউক ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের এক গবেষণায় অনুমান করা হয়েছে যে, প্রায় ২,০০,০০০ আমেরিকান প্রতি বছর হার্ট অ্যাটাকের সম্মুখীন হন, কিচ্ছুটি না টের পেয়েই। এই ঘটনাগুলি হার্টের ক্ষতি করে এবং ভবিষ্যতে আরও অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এবং যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে তাদের মধ্যে বেশি দেখা যায় এই নীরব হার্ট অ্যাটাক।

নীরব হার্ট অ্যাটাকের ইঙ্গিত দিতে পারে এমন লক্ষণগুলির মধ্যে রয়েছে:

বুকে, বাহুতে বা চোয়ালে হালকা অস্বস্তি যা কিছুক্ষণ বিশ্রাম নিলেই কমে যায়

শ্বাসকষ্ট এবং সহজেই ক্লান্তি

ঘুমের ব্যাঘাত এবং ক্লান্তি বৃদ্ধি

পেটে ব্যথা বা অম্বল

ত্বকের আড়ষ্টতা

নীরব হার্ট অ্যাটাকের পরে, আগের চেয়ে বেশি ক্লান্তি অনুভব করতে পারেন। হার্টের স্বাস্থ্য ঠিক রাখতে তাই নিয়মিত শারীরিক পরীক্ষা জরুরি। এই পরীক্ষা হার্ট অ্যাটাক বা হার্টের মারাত্মক ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করে।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

করোনা সেরে গেলেও পিছু ছাড়ছে না ক্লান্তি! লং কোভিড নিয়ে নতুন গবেষণায় কী জানা গেল?

Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?

কলকাতা বন্দরে উদ্ধার সাড়ে ১৩ কোটি টাকার ই-সিগারেট, শরীরের কী কী ক্ষতি করে এই ইলেকট্রনিক সিগারেট?

E-Cigarette Side Effects: কলকাতা বন্দরে প্রায় ৫৫ হাজার ই-সিগারেট উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩.৫ কোটি টাকা। ভারতে নিষিদ্ধ এই ইলেকট্রনিক সিগারেট শরীরের কী কী ক্ষতি করতে পারে?

ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর হতে পারে?

Fatty liver: ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর? অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে কীভাবে এই পরীক্ষাধীন ওষুধ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে? প্রাণীর শরীরে আশাব্যঞ্জক ফল মিললেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা কি প্রমাণিত হয়েছে? ভবিষ্যতে কি গুরুতর ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারবে DT-109?

ইউক্রেনকে বিসর্জন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

Trump Putin relationship: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা বর্তমান বিশ্বরাজনীতির জটিল সমীকরণকে নতুন করে নির্ধারণ করতে পারে?

বাংলার স্বাস্থ‍্যরক্ষায় সরকারি স্বাস্থ্যব‍্যবস্থা সংহত হওয়া জরুরি: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের মৃত্যুর পর জেনে নিন CPR-এর জরুরি নিয়ম

How to perform CPR: ধরুন, হঠাৎ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ডাকলেও সাড়া দিচ্ছেন না, স্বাভাবিকভাবে শ্বাসও নিচ্ছেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় নেই। তাহলে, কী করবেন তখন?

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।