হাজতবাস থেকে আমেরিকা, আরিয়ানের সাদা-কালো দিনগুলি

গ্রেফতার হওয়ার পর থেকে বিভিন্ন সময় একাধিকবার সাংবাদিকদের সামনে এলেও আরিয়ানকে নিজের মুখে একটিবারের জন্যও কোন কথা বলতে শোনা যায়নি। কিছুদিন আগে অবশেষে নীরবতা ভেঙে তিনি বলেছেন, যা কিছু তাঁর সঙ্গে হয়েছে, তা কি আদৌ তাঁর প্রাপ্য ছিল!

Arunima Mukherjee
৪ মিনিট
হাজতবাস থেকে আমেরিকা, আরিয়ানের সাদা-কালো দিনগুলি

বিগত বছর শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারিকে কেন্দ্র করে কার্যত সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, ইতিমধ্যেই সেই মামলায় ক্লিনচিট পেয়েছেন ‘বাদশা’ পুত্র। শাহরুখ খানের পিতৃত্বের ব্যর্থতা থেকে শুরু করে আরিয়ানের শিক্ষা, কোনওকিছুই বাদ পড়েনি সেই সমালোচনায়। ক্লিনচিট পাওয়ার পরেও আটকে রাখা হয়েছিল আরিয়ানের পাসপোর্ট, যা চলতি মাসের মাঝামাঝি সময় তিনি ফেরত পান। গ্রেফতার হওয়ার পর থেকে বিভিন্ন সময় একাধিকবার সাংবাদিকদের সামনে এলেও আরিয়ানকে নিজের মুখে একটিবারের জন্যও কোন কথা বলতে শোনা যায়নি। কিছুদিন আগে অবশেষে নীরবতা ভেঙে তিনি বলেছেন, যা কিছু তাঁর সঙ্গে হয়েছে, তা কি আদৌ তাঁর প্রাপ্য ছিল! মুম্বইয়ের ক্রুজে যেদিন মাদককাণ্ডের অভিযান চালানো হয়, সেদিনও আরিয়ানের কাছে থেকে কিছু পাওয়া যায়নি, তবে কেন শুধুমাত্র সন্দেহের বশে আন্তর্জাতিক মাদক পাচার চক্রান্তের মতো এক জঘন‍্য কাজের সঙ্গে তাঁর এবং তাঁর পরিবারের নাম যুক্ত করা হল, সেই নিয়েও প্রশ্ন করেছেন তারকা পুত্র। বিনা অপরাধে দিনের পর দিন জেল হেফাজতের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর সেই মন্তব্যে।

মুম্বই ক্রুজ অভিযান

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই মুম্বইয়ের তাবড় তাবড় সব ব্যক্তির নামের সঙ্গে জড়িয়ে যেতে থাকে মাদক পাচারের বিষয়টি। সেইসময় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে মাদক পাচারের প্রসঙ্গ সামনে আসতেই, একের পর এক বলিউডের তারকাদের জেরা করা শুরু করে এনসিবি দপ্তরের অধিকারিকরা। হোয়্যাটসঅ্যাপ চ্যাটে ‘মাল’ শব্দটির উল্লেখ থাকায় তদন্তের জন্য ডেকে পাঠানো হয় দীপিকা পাড়ুকোনকেও, আবার অন্যদিকে ব্যাংককে ঘুরতে গিয়ে সুশান্তের সঙ্গে গঞ্জিকা সেবনের অভিযোগে ডাক পরে সইফ-কন্যা সারা আলি খানের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুই দশক ধরে বিতর্কে সরগরম 'কফি উইথ করণ', আজও অটুট জনপ্রিয়তা

স্বজনপোষণ কিংবা স্টারকিড প্রোমোট করার প্রসঙ্গ খানিকটা সরিয়ে রাখলে, এই শো কিন্তু প্রায় দুই দশক ধরে অনুগামীমহলের কাছে তাদের প্রিয় তারকাকে অনেক বেশি ঘরের লোক করে তুলেছে।

এইসব ঘটনার অঙ্গ হিসেবেই ২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে অভিযান চালান নার্কোটিক্স কন্টোল ব্যুরোর আধিকারিকরা এবং সেই সময় ওই ক্রুজে পার্টি করার কারণে গ্রেফতারির হাত থেকে নিস্তার পান না আরিয়ান খানও। এনসিবি-র তৎকালীন মুম্বই প্রধান অফিসার সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে সম্পন্ন হওয়া এই অভিযানে, মাদক সেবন করার অভিযোগে আরিয়ানের সঙ্গে আরও ১৯ জনকে সেই ক্রুজ থেকে গ্রেফতার করা হয় এবং তারপরেই এনসিবি-র মুম্বই জোনাল ডিরেক্টয়েড দ্বারা প্রস্তুত করা হয় মামলাটি। মামলাটি পরবর্তী সময় কোর্টে উঠলে এনসিবির পক্ষ থেকে এও দাবি করা হয়, তাঁদের প্রত্যেকের কাছ থেকেই নাকি অবৈধ প্রচুর মাদক দ্রব্য পাওয়া গেছে এবং আরিয়ান খানের সঙ্গে আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের যোগাযোগ রয়েছে। অক্টোবরের ৮ তারিখ থেকে আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিণ্ডে একাধিকবার তাঁর জামিনের জন্য আবেদন জানালেও, তা খারিজ করে দেয় কোর্ট। অবশেষে, মামলাটি মুম্বই হাই কোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ছেলের সঙ্গে দেখা করতে আসেন কিং খান। ২৬ অক্টোবর থেকে সেখানেই শুরু হয় শুনানি এবং তিনদিন পর, অর্থাৎ ২৯ তারিখে কোর্ট আরিয়ান-সহ আরবাজ এবং মুনমুন ধামেচাকে জামিন দেয়। অবশেষে, ৩০ অক্টোবর মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে নিজের বাড়ি নিয়ে যাওয়া হয় আরিয়ানকে। এরপর এই বছরের ২৭ মে তারিখে মাদক পাচার এবং সেবনের অভিযোগে ক্লিনচিট পান এই স্টারকিড।

এই মামলায় সমীর ওয়াংখেড়ের ভূমিকা

আরিয়ানের এই মাদক মামলায়, সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তৎকালীন এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। একসময় তাঁর নেতৃত্বেই মুম্বইয়ের মাদক পাচারকারী এবং মাদক সেবনকারী বড় বড় ব্যক্তির নাম সামনে আসে। আরিয়ান খান এবং তাঁর পাঁচজন বন্ধুর বিরুদ্ধে তদন্ত করার প্রয়োজনে সিটও (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠন করেন তিনি। কিন্তু পরবর্তী সময় তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে আরিয়ান খানকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সামনে আসতে এবং সর্বপোরি ক্রুজ মামলায় একমাত্র সাক্ষীর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলে তাঁকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়।

সিট-এর রিপোর্ট এবং আরিয়ানের মুক্তি

চলতি বছরের ২৭ মে, এনসিবি এনডিপিএস কোর্টে আরিয়ান খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। এই ছ’হাজার পৃষ্ঠায় কোথাও তাঁর নাম উল্লেখ করা হয়নি। পর্যাপ্ত সাক্ষীর অভাবে তাঁকে নির্দোষ ঘোষণা করে আদালত। আরিয়ান খান মুক্তি পেলেও এনসিবি, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একাধিক প্রশ্ন দায়ের করে। তাঁরা বলেন, ক্রুজ অভিযানের দিন কেন কোনও ছবি কি‌ংবা ভিডিও রেকর্ড করা হয়নি? অভিযুক্তদের মেডিক্যাল চেক আপ না করিয়েই কীভাবে তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই ধরনের মামলা দায়ের করা যেতে পারে? আরিয়ানের মোবাইল জোর করে কেড়ে নেওয়া এবং তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এভিডেন্স খোঁজার বিষয়টি নিয়েও কড়া সমালোচনা করেন তাঁরা, যদিও সেই চ্যাট থেকেও কিছুই প্রমাণ পাওয়া যায়নি। তাঁরা আরও জানান, আরিয়ান নিজেই বলেছিলেন, তিনি জীবনে একবারমাত্র ইউনাইটেড কিংডমে থাকাকালীন মারিজুয়ানা সেবন করেছিলেন, তবে এই সামান্য বিষয়ের সঙ্গে আন্তর্জাতিক স্তরে মাদক দ্রব্য পাচার করার কোনও সম্পর্ক থাকতে পারে না। এছাড়াও সমীর ওয়াংখেড়ের আওতায় মামলা চলাকালীন আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করার সময়েও কোনও ভিডিও রেকর্ড করা হয়নি, যা কার্যত আইন অমান্য করার সমান। এছাড়াও আরবাজ নিজের বয়ানে ক্রমাগত একই কথা বলেছিলেন, আরিয়ান নির্দোষ।

অবশেষে পাসপোর্ট ফিরে পাওয়া

মাদক মামলায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলেও, হাতে মিলছিল না পাসপোর্ট। সেই কারণেই ৩০ জুন, পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন করার জন্য আবারও একবার কোর্টের চক্কর কাটতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ১৩ জুলাই তিনি ভিভি পাটিলের রায়ের মাধ্যমে পাসপোর্ট ফিরে পান। কানাঘুষো শোনা যাচ্ছে, এরপরেই নাকি তিনি পাড়ি দেবেন আমেরিকায়। ছোটবেলা থেকেই কিং খানের এই পুত্র অভিনেতা নয়, বরং পরিচালক হতে চেয়েছিলেন। এইবার নাকি সেই স্বপ্নপূরণের আশায় তাঁর গন্তব্য হবে সুদূর আমেরিকা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।