নিজের প্রিয় খাবার খেয়েই মৃত পৃথিবীর দ্বিতীয় বয়স্কতম, ১১৬ বছরের বৃদ্ধা!

World's 2nd Oldest Person Dies : ফুসা তাতসুমি দুইখানা বিশ্বযুদ্ধ নিজের চোখে দেখেছেন। একাধিক মহামারী পার করেও বেঁচে ছিলেন তিনি।

inscript
২ মিনিট
নিজের প্রিয় খাবার খেয়েই মৃত পৃথিবীর দ্বিতীয় বয়স্কতম, ১১৬ বছরের বৃদ্ধা!

বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক মহিলা ছিলেন তিনিই। ছিলেন, কারণ সদ্য গত হয়েছেন। জাপানিরা কেন এতদিন বাঁচেন এই নিয়ে দিস্তে দিস্তে প্রবন্ধ, গবেষণা আছে। কিন্তু জীবন নদে নীর যেহেতু চিরস্থির নয়, তাই মৃত্যু একদিন আসেই। জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক সেই মহিলা অবশেষে ১১৬ বছর বয়সে কাশিওয়ারার একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নাম ফুসা তাতসুমি, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু। কিন্তু তিনি মারা যান নিজের প্রিয়তম খাবারটি খেয়েই। ১২ ডিসেম্বর বিন-পেস্ট জেলি খেয়েছিলেন ফুসা, তারপরই মৃত্যু।

ফুসা তাতসুমি দুইখানা বিশ্বযুদ্ধ নিজের চোখে দেখেছেন। একাধিক মহামারী পার করেও বেঁচে ছিলেন তিনি। গত বছর মারা যান কেন তানাকা। তাঁর বয়স ছিল ১১৯। কেন মারা যাওয়ার পরেই ফুসা তাতসুমিই হন জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২২ সালের এপ্রিলে তানাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়৷

Andy Vermaut shares:Japan's oldest person dies at 116: Fusa Tatsumi, a 116-year-old recognized as Japan's oldest person, died of old age Tuesday, according to a city official of Kashiwara in Osaka Prefecture where she lived.

Thank you.

— Andy Vermaut (@AndyVermaut)

১১৬ বছর বয়সে পৌঁছনোর ঐতিহাসিক তালিকায় ফুসা তাতসুমি ২৭ নম্বর ব্যক্তি। জাপানের ক্ষেত্রে ফুসা সপ্তম ব্যক্তি যিনি এত দীর্ঘকাল বেঁচে ছিলেন। জাপানের স্থানীয় গণ মাধ্যম জানাচ্ছে, ফুসা তাতসুমির জন্ম ১৯০৭ সালে। তাঁর স্বামী পেশায় একজন কৃষক ছিলেন। ওসাকাতেই নিজের তিন সন্তানকে বড় করেছেন ফুসা। জীবনের শেষ কিছু দিন নার্সিং হোমের বিছানাতেই কাটিয়েছেন ফুসা। এত দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, শিক্ষা, পরিবর্তনের দলিল বয়ে বেরিয়েছেন নিজের শরীর জুড়ে, মগজ জুড়ে। হাসপাতালে কর্মরত কর্মীদের নিয়মিত শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই এত দীর্ঘ জীবনে ফুসা তাতসুমি তেমন বিশাল কোনও স্বাস্থ্য সমস্যায় ভোগেননি। ৭০ বছর বয়স নাগাদ পড়ে গিয়েছিলেন একবার। উরুর হাড় ভেঙে যায় সেবার। তাছাড়া কখনই গুরুতর অসুস্থ বা আহত হননি তিনি।

World’s second oldest woman dies after eating her favourite meal

The world’s second oldest woman has died aged 116 at a nursing home in Japan.

Farmer’s wife Fusa Tatsumi died on 12th December at a care home in Kashiwara, Osaka Prefecture, after eating her favourite meal

— Naijagigitv (@naijagigitv)

স্নাতক হওয়ার পরে পড়াশোনার পাঠ চুকিয়ে বাগান করতে ভালোবাসতেন তিনি। জাপানের ঐতিহ্যগত চা অনুষ্ঠান এবং ফুল সাজানোর শিল্প নিয়েই থাকতেন তিনি। ১১৬ বছর বয়সি ফুসা তাতসুমি বাগান করতেই ভালোবাসতেন বড্ড। ১০৬ বছর বয়স থেকে আর পেরে ওঠেননি। তাতসুমির বড় ছেলেরই বয়স ৭৬! বিশ্বের মধ্যে জাপানের মানুষরাই সর্বোচ্চ আয়ুর অধিকারী হন। বিশ্বের সবচেয়ে বয়স্ক একাধিক মানুষ জাপানিই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।