ইন্ডিয়া নয়, ভারতেই জোর মোদির! জি-২০ তে স্পষ্ট হচ্ছে যেসব ইশারা

G20 Prime Minister of Bharat : ৯ সেপ্টেম্বর সকাল থেকেই ভারতের টুইটার ট্রেন্ডিং তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে 'Prime Minister of Bharat'।

inscript
২ মিনিট
ইন্ডিয়া নয়, ভারতেই জোর মোদির! জি-২০ তে স্পষ্ট হচ্ছে যেসব ইশারা

জি ২০ সামিট উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানীর রাজপথ। সারা বিশ্বের নানা প্রান্ত থেকে হাজির হয়েছেন প্রতিনিধিরা। তাঁদের থাকার আয়োজনও হয়েছে এলাহি। ৯৯০ কোটি টাকা খরচ করে হচ্ছে এই জি২০ সামিট। দিল্লির সৌন্দর্যায়নের পেছনে ধার্য্য করা হয়েছে ৪১০০ কোটি টাকা। কিন্তু এত কিছুর মধ্যেও থেকে যাচ্ছে যে ধোঁয়াশা, তা দেশের নাম নিয়ে। ভারত নাকি ইন্ডিয়া? কোন নামে চিনবে এই দেশকে সারা বিশ্ব?

এর আগে প্রতিটি দেশের প্রতিনিধিদের কাছে যে আমন্ত্রণপত্র গেছিল দেশের তরফে সেখানে উল্লেখ করা ছিল, নরেন্দ্র মোদি, প্রাইম মিনিস্টার, ভারত। সামিটের মঞ্চেও দেখা গেল সেই একই ছবি। দেশের নেম প্লেটে প্রধানমন্ত্রীর আসনে লেখা আছে ভারত। এবারে জি২০-র থিম হল- 'One Earth, One Family, One Future'. সেই একই কায়দায় কি এক দেশ,এক নাম, এক দেশনায়কের তত্ত্ব সামনে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার? স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে নানা মহলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ইন্ডিয়া' বদলে 'ভারত'! কেন দেশের নাম বদলাতে মরিয়া বিজেপি?

India Renamed Bharat: বিজেপির মূল বক্তব্য হচ্ছে, ব্রিটিশরা ভারতের নাম পরিবর্তন করে ইন্ডিয়া করে।

৯ সেপ্টেম্বর সকাল থেকেই ভারতের টুইটার ট্রেন্ডিং তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে 'Prime Minister of Bharat'। এই নাম বদল কি আদৌ সংবিধানকে অনুসরণ করে করা হচ্ছে? নাকি নেহাতই শাসকের গা-জোয়ারিই আছে এই মনোভাবের আড়ালে? ভারত বা ভারতবর্ষ নামের পেছনে সুদীর্ঘ পৌরাণিক ইতিহাস রয়েছে। জড়িয়ে আছে মহাভারতের নানা অনুষঙ্গও। অনেক সমাজবিজ্ঞানীর মতে, ভারত নামের পেছনে ভৌগলিক বা রাজনৈতিক যুক্তির থেকে ধর্মীয় এবং সমাজতাত্ত্বিক আঙ্গিকই বেশি।

'World History Encyclopedia' তার 'Etymology of the name of India' প্রতিবেদনে উল্লেখ করেছে India নামের উৎপত্তি 'সিন্ধু' শব্দ থেকে। সংবিধানের জন্মলগ্ন থেকে যে দেশ বিশ্বের কাছে INDIA নামে পরিচিত, সেই দেশের নাম বিগত কিছুদিনে ভারতবাসীই কি বিস্মৃত হতে বসেছে? Indian Railways এখন অনেকের কাছেই ভারতীয় রেলব্যবস্থা নামে পরিচিত। একই যুক্তি খাটে Reserve Bank of India -র ক্ষেত্রেও। জি২০ কি এই নাম বদলের যাত্রাপথে প্রথম মাইলফলক হয়ে সিলমোহর ফেলবে সারা বিশ্বের সামনে? জল্পনা তুঙ্গে

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।