প্রকাশ্যে জুয়া খেলেন মহিলারাও, বাংলার বিচিত্র এই মেলার সঙ্গে জুড়ে আছেন বেহুলা-লখিন্দর!

Malda Juari Mela: প্রতিবছর মুলো ষষ্ঠী উপলক্ষ্যে মালদহের মোকাতিপুরে বেহুলা নদীর তীরে এই মেলার আয়োজন করা হয়

subhajit putatunda
২ মিনিট
প্রকাশ্যে জুয়া খেলেন মহিলারাও, বাংলার বিচিত্র এই মেলার সঙ্গে জুড়ে আছেন বেহুলা-লখিন্দর!

শান্ত নিবিড় নদীতীর, তীরপ্রান্তে আমগাছের ছায়ামাখা মাঠ। দান পড়ছে, ভাগ্য খুলছে, দান পড়ছে হা-হুতাশ ভেসে আসছে। শয়ে শয়ে বৃত্তে মানুষ বসে জুয়া খেলছেন একনিষ্ঠভাবে। রয়েছে কিশোর, যুবতী, সদ্য তিরিশের গৃহবধূ, তাঁর স্বামী, তাঁর শ্বশুর-শাশুড়ি, প্রেমিক-প্রেমিকা, পাড়ার মাস্টার, কলেজের ছাত্র, সবার ধ্যান জ্ঞান জুয়া। আর এই বিশাল গ্রাম্য ক্যাসিনোর পাহারায় রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। চলচ্চিত্রের দৃশ্য নয়, আটপৌরে বাংলার এক মেলার স্বাভাবিক, চিরাচরিত দৃশ্য। এই মেলায় প্রকাশ্যে জুয়া খেলেন আট থেকে আশি সকলেই। মহিলারাও অবাধে জুয়া খেলেন এখানে। নির্বিবাদে যাতে জুয়া খেলা যায় সেই নিরাপত্তা দিতে হাজির থাকেন পুলিশ কর্মীরাও। বাংলার এমন অদ্ভুতুড়ে মেলার কথা জানেন না অনেকেই, তবে মালদহের এই মেলার ইতিহাস সুপ্রাচীন।

পাল্লা দিয়ে মহিলারা জুয়ার বোর্ডে টাকা দেন। বিশাল আম বাগান জুড়ে সকাল থেকে চলে বিভিন্ন রকমের জুয়া খেলা। যার যেখানে পছন্দ নিজের ইচ্ছেমতো জুয়া খেলতে বসে যান সকলে, বাধ সাধেন না কেউই। প্রতিবছর মুলো ষষ্ঠী উপলক্ষ্যে মালদহের মোকাতিপুরে বেহুলা নদীর তীরে এই মেলার আয়োজন করা হয়। এই মেলাকে স্থানীয়রা ডাকেন জুয়াড়ি মেলা বা লেউড়ির মেলা নামে।

স্থানীয়দের কথায়, প্রাচীনকাল থেকেই হয়ে আসছে এই জুয়াড়ি মেলা। আজও বহাল তবিয়েতে তা চলেছে। মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসেন। মূলো ষষ্ঠী পুজোর আয়োজন হয় মালদহের মোকাতিপু সংলগ্ন বেহুলা নদীর তীরে। আমবাগানের নীচে চলে পুজো, আর দিনভর চলে জুয়া খেলা। জমজমাট সেই মেলায় জুয়ার রমরমা দেখে তাজ্জব হতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু প্রাচীনকালে যখন মহিলারা দূর থেকে এই পুজো দিতে আসতেন, তাঁদের সঙ্গে আসতেন কিছু পুরুষ। মহিলারা সারাদিন পুজোর আয়োজন করতেন, স্নান করতেন, আর এই ফাঁকা সময়টা কাটাতে পুরুষসঙ্গীরা মাততেন জুয়া খেলায়। আরেক মতে, লেউড়ির মেলার পাশ দিয়েই বয়ে চলেছে প্রাচীন বেহুলা নদী। মনসামঙ্গল কাব্যে বেহুলা তাঁর মৃত স্বামী লখিন্দরকে ভেলায় করে এই নদীর উপর দিয়েই নিয়ে গিয়েছিলেন বলে বিশ্বাস। তাই এই নদীর নাম বেহুলা। পুরাতন মালদহের মোকাতিপুরে জুয়াড়ির ঘাট ছিল। এই ঘাটেই এক জুয়াড়িকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে ছিলেন বেহুলা। তখন থেকেই এখানে মুলোষষ্ঠী উপলক্ষ্যে জুয়াড়ি মেলা শুরু হয়।

এখনও প্রাচীন রীতি মেনে এই মেলায় মহিলা পুরুষ সকলেই জুয়া খেলায় মেতে ওঠেন। বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমার পুজো করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহিলারা পুজোয় অংশ নেন। এখানের বিখ্যাত প্রসাদে দেওয়া হয় লেউড়ি মিষ্টান্ন। সকাল থেকে যে জুয়ার আসর বসে তা শেষ হয় সন্ধ্যা নামতেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেতকী কুশারী ডাইসনের গবেষণায় রবীন্দ্রনাথের বর্ণান্ধতা: কবির দেখা রঙের পৃথিবীটা কেমন ছিল?

Ketaki Kushari Dyson about Rabindranath Tagore color blindness: ডাইসনের ক্ষেত্রে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ‘রঙের রবীন্দ্রনাথ’-এর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। তরুণ বয়সে তাঁর নিজের দৃষ্টিশক্তি গুরুতর সংকটের মুখে পড়েছিল। ডাইসনের নিজের বিবরণ অনুযায়ী ১৯৫৯-৬০ সালে তাঁর চোখে দুটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়।

‘ভারতের সঙ্গে খাপ খায় না ধর্মনিরপেক্ষতা’: মোহন ভাগবতের দাবি কতটা সত্য?

Mohan bhagwat's anti secularism: উজ্জয়নীর যুব ধর্ম সংসদে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ধর্মনিরপেক্ষতা পশ্চিমা ধারণা, ভারতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর সঙ্গে এটি খাপ খায় না। সত্যিই কি তাই? মোহন ভাগবতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর যুক্তি এবং আরএসএসের ধর্মনিরপেক্ষতা নিয়ে অবস্থানের প্রেক্ষিতে নিবেদিতা মেননের ‘মিসডিরেকশন’ তত্ত্ব কী প্রশ্ন তুলছে?

পাতে মাছ, হাতে ‘সনাতনী’ সার্টিফিকেট, কোনটা চায় বাঙালি?

Dhirendra Shastri fish meat controversy: বিতর্কের সূত্রপাত বাগেশ্বর ধামের ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যে। তিনি সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোর সময় হিন্দু বাঙালিদের মাছ-মাংস না খাওয়ার আহ্বান জানান। আমিষাশী হিন্দু বাঙালিদের ‘পাখণ্ডী’ বিশেষণ উপহার দেন।

ছবির পরিকল্পনা থেকে পলিফোনিক সুর: মণিদার যে কাজগুলি শেষ পর্যন্ত হলো না

Gautam Chattopadhyay: একদিন মণিদা বলল, ‘চল তো, জয়ন্ত বোসের বাড়ি যাব। ওকে দিয়ে ছবিতে একটা পলিফোনিক আবহ সংগীত তৈরি করাব।’ তখন আমরা দূরদর্শনের জন্য ‘মহুয়া সুন্দরী’ তৈরি করছি—ময়মনসিংহ গীতিকার একটি জনপ্রিয় লোকপালা।

এক রাজকন্যার স্মৃতি যেভাবে হয়ে উঠল রাঢ় বাংলার মেয়েদের নিজস্ব উৎসব

Bhadu Festival: অবিভক্ত মানভূম জেলার পঞ্চকোটের রাজা নীলমণি সিংহদেবের অপরূপা কন্যা ভদ্রেশ্বরী দেবীর অনূঢ়া অবস্থায় অকালে মৃত্যু ঘটে। রাজকন্যার এই আকস্মিক প্রয়াণে রাজার সঙ্গে প্রজাসাধারণও শোকস্তব্ধ হয়ে পড়ে। কন্যার স্মৃতি অমলিন রাখতে শোকার্ত রাজা রাজ্যজুড়ে এক বিশেষ উৎসব পালনের নির্দেশ দেন।

আলো দিয়ে অন্ধকার দেখাতেন, ব্যঙ্গ দিয়ে সমাজের মুখোশ খুলে দিতেন গগনেন্দ্রনাথ ঠাকুর

Gaganendranath Tagore: আধুনিক ভারতীয় শিল্পের প্রেক্ষাপটে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান বুঝতে হলে তাঁকে কেবল ‘ঠাকুরবাড়ির মানুষ’ হিসেবে দেখলে চলবে না; বিচার করতে হবে একজন অনুসন্ধিৎসু ও আধুনিক শিল্পী হিসেবে।

বুদ্ধের হাত, বিশ্বকর্মার যন্ত্র! ইলোরার ১০ নম্বর গুহায় আসলে কে বসে আছেন?

The caste history of vishwakarma's: ইলোরার 'সুতারের ঝোপড়ি' থেকে আধুনিক কারিগরের কর্মশালা, বিশ্বকর্মার হাজার বছরের যাত্রা আজও অব্যাহত। ইলোরার দশ নম্বর গুহায় বুদ্ধের মূর্তিকে ভক্তরা ডাকেন বিশ্বকর্মা বলে, যিনি কারিগরদের পূর্বপুরুষ, দেবতাদের স্থপতি। ঋগ্বেদের 'সর্বকর্তা' থেকে পুরাণের 'দেবশিল্পী', ব্রাহ্মণত্বের দাবি থেকে ওবিসি সংরক্ষণ—বিজয়া রামাস্বামী, জ্যান ব্রাউয়ার ও কিরিন নারায়ণের গবেষণায় উন্মোচিত হয়েছে, বিশ্বকর্মাদের ঘিরে গড়ে ওঠা বর্ণবাদ, কারিগরি ও ক্ষমতাকাঠামোর জটিল ইতিহাস।

লেপচাদের দার্জিলিং যেভাবে হয়ে উঠল ব্রিটিশদের শৈলশহর

Darjeeling history: ভারতের প্রথম ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (জিআই) ট্যাগ প্রাপ্ত পণ্য বিশ্বখ্যাত ‘দার্জিলিং টি’। অথচ এই চা গাছ কিন্তু দার্জিলিং-এর ‘ভূমিপুত্র’ নয়। সাহেবরা নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডে শান দিতেই এখানকার আদি বাস্তুতন্ত্রের খোলনলচে বদলে দিয়েছিল। দেশীয় বনভূমি ধ্বংস করে পাইন আর চা রোপণের মাধ্যমেই জন্ম নিয়েছিল আধুনিক পর্যটন মানচিত্রের এই ‘খাদের ধারের দার্জিলিং’।