২০০ পলিথিন ব্যাগ দিয়ে পোশাক! অসম্ভবকে যেভাবে সম্ভব করলেন ২২ বছরের যুবতী

Garments Made From Recycled Plastic Bags: একটি কাঁথায় নকশা করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে এবং অত্যন্ত সূক্ষ্ম হাতের কাজের প্রয়োজন পড়ে৷

inscript
২ মিনিট
২০০ পলিথিন ব্যাগ দিয়ে পোশাক! অসম্ভবকে যেভাবে সম্ভব করলেন ২২ বছরের যুবতী

ভারতের ২৫টি রাজ্যে একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ। তবে সরকারের এই নিষেধাজ্ঞার পরেও, ব্যাপক পরিমাণে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার চলছে দেশজুড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCP) প্রতিবেদন অনুসারে ৩৪,৬৯,৭৮০ টন প্লাস্টিক উত্পাদন হচ্ছে এই দেশে। আগামী পাঁচ বছরে এই সংখ্যা দ্বিগুণ হবে বলেই আশঙ্কা। এই এত এত প্লাস্টিক বর্জ্য পৃথিবীর টুঁটি টিপে ধরবে তা তো জানা কথাই, কিন্তু সমাধানের পথ কী? প্লাস্টিক বর্জ্য দিয়ে বহু কিছুই তৈরি হয়েছে। প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নানা কিছু তৈরি করে তাক লাগিয়েছেন বহু মানুষ। তাবলে প্লাস্টিক দিয়ে তৈরি কাপড়! কীভাবে সম্ভব?

প্লাস্টিক দূষণ রুখতে, তার পুনর্ব্যবহারের এক অভাবনীয় পন্থা আবিষ্কার করেছেন ২২ বছর বয়সী সারা লাখানি। গাদচিরোলিতে জন্ম সারার। প্লাস্টিক দিয়ে অভূতপূর্ব সূচিকর্মের জন্ম দিয়েছেন সারা। সুতো তৈরির জন্য পলিথিন ব্যাগ ব্যবহার করেন সারা। প্লাস্টিকের তৈরি সেই সুতো দিয়ে বিভিন্ন নকশা বোনেন শিল্পীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির পরনে প্লাস্টিক বোতলের তৈরি জ্যাকেট! বিচিত্র পোশাকের নেপথ্যে রয়েছে যে কাহিনি

PM Modi Special Jacket: ইন্ডিয়া অয়েলের কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর জন্য টেকসই পোশাক তৈরি করতে ১০ কোটিরও বেশি PET বোতল রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হবে।

সারা লাখানি তাঁর তৈরি পোশাকের সংগ্রহের নামই দিয়েছেন 'ট্র্যাশ অর ট্রেজার'। ২০২২ সালে ল্যাকমে ফ্যাশন উইকে প্রদর্শিত হয় তাঁর এই সংগ্রহ৷ ২০০ টিরও বেশি পলিথিন ব্যাগ ব্যবহার করেছিলেন সারা, তাঁর এই পোশাক নির্মাণে৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাতৃদুগ্ধেও প্লাস্টিক! রোজ যাচ্ছে শিশুর পেটে! ভয়াবহ তথ্য এবার সামনে

Plastic Pollution in India: বর্তমানে পৃথিবীর প্রায় ১৯২ টি উপকূলীয় দেশ থেকে প্লাস্টিক গিয়ে জমা হয়েছে সমুদ্রে যার পরিমাণ ৪.৮ থেকে ১২.৭ মিলিয়ন মেট্রিক টন!

মহারাষ্ট্রের ছোট্ট শহরেই বেড়ে ওঠা সারার। সবসময়ই গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ করত সারাকে। পাশাপাশি আরও একটি গুরুতর বিষয়ে সচেতন ছিলেন সারা। সারার বাবা কাজ করতেন ফার্মাসিউটিক্যালস বিভাগে। প্লাস্টিক বর্জ্য পোড়ানোর বিবিধ ঘটনা দেখে ছোট থেকেই সারা বুঝেছিলেন পরিবেশের উপর এই প্লাস্টিক বর্জ্যের বিধ্বংসী প্রভাব ঠিক কতখানি ভয়াবহ।

তাই যখন ঠিক করলেন ডিজাইনার হবেন, পোশাকের সংগ্রহের নকশা ভাবার সময়ই ঠিক করে নিয়েছিলেন কী করতে চান। সারা জানিয়েছেন, এই প্রকল্পে কাজ শুরু করার সময় থেকেই তিনি জানতেন যে নকশাই করবেন না কেন তাতে টেকসই উপকরণ ব্যবহার করতে হবে৷

সূচিকর্মের বিভিন্ন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন সারা। সবটার পরে কাঁথাকেই এই নকশা প্রয়োগের জন্য সবচেয়ে কার্যকরী বলে মনে হয় তাঁর। একমাত্র কাঁথায় নকশা করতেই সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে। এমব্রয়ডারদের সঙ্গে বিভিন্ন কর্মশালার আয়োজন করেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা এই প্লাস্টিকের সুতো দিয়ে নকশা সেলাইয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেন, হাতে কলমে পরীক্ষা করে দেখেন। একটি কাঁথায় নকশা করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে এবং অত্যন্ত সূক্ষ্ম হাতের কাজের প্রয়োজন পড়ে৷

সারার মতে নতুন প্রজন্মের মানুষ জানেন টেকসই হওয়া কতটা গুরুত্বপূর্ণ। তারা এও জানেন, কীভাবে আমাদেরই বিভিন্ন কার্যকলাপ পরিবেশের বারোটা বাজাচ্ছে। কিন্তু সমাধানের পথটি অনেকেরই অজানা। তাই সৃজনশীলতা আর সচেতনতাকে মিলিয়ে দিতে চেয়েছেন সারা। প্লাস্টিকের বর্জ্যকে করে তুলতে চেয়েছেন নান্দনিক, নরম এবং সর্বোপরি, পরিবেশ বান্ধব।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।