কারও পৌষমাস, কারও সর্বনাশ! বিপুল কর্মী ছাঁটাইয়ের বাজারে যে চাকরির দরজা খুলে দিল জার্মানি

Germany Hiring Tech Laid Off Workers : ‘সুযোগের সদ্ব্যবহার’ করতে নেমে পড়েছে জার্মানির বেশকিছু সংস্থা। আমেরিকার এমন ‘সর্বনাশ’-এ ‘পৌষমাস’ তাদের।

inscript
২ মিনিট
কারও পৌষমাস, কারও সর্বনাশ! বিপুল কর্মী ছাঁটাইয়ের বাজারে যে চাকরির দরজা খুলে দিল জার্মানি

বাংলার একটা প্রবাদ আছে, ‘কারও পৌষমাস তো কারও সর্বনাশ’। এই মুহূর্তে আমেরিকা জুড়ে চলছে আর্থিক মন্দা। জিনিসপত্রের দামও বাড়ছে একটু একটু করে। তবে ভয়াবহ প্রভাব পড়েছে চাকরির জগতে। আমেরিকাতেই অধিকাংশ বড় তথ্যপ্রযুক্তি সংস্থার হেড অফিস। প্রধান দফতর না থাকলেও অফিস তো রয়েছে। সেখানেই প্রতিদিন কয়েক হাজার করে কর্মী ছাঁটাই হচ্ছে। এমন পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে সবার। চাকরিটা থাকবে তো?

গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজন, আইবিএম সহ বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি গত নভেম্বর থেকেই কর্মী ছাঁটাই শুরু করেছে। কেউ আগে থেকে জানাচ্ছে, কেউ রাতারাতি বিনা নোটিশে কর্মী ছাঁটাই করছে। ফলে দুশ্চিন্তার মেঘ ক্রমশ গাঢ় হচ্ছে। এরই মধ্যে ‘সুযোগের সদ্ব্যবহার’ করতে নেমে পড়েছে জার্মানির বেশকিছু সংস্থা। আমেরিকার এমন ‘সর্বনাশ’-এ ‘পৌষমাস’ তাদের। জার্মানির ওই সংস্থাগুলির কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের দরজা খুলে দিয়েছে। এবং তারা জানিয়েছে, যাঁদের কাজ চলে গিয়েছে, ব্যাপক কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন, তাঁরা যেন জার্মানিতে চলে আসেন। এই দেশ তাঁদের স্বাগত জানাচ্ছে।

যেমন ধরা যাক ভক্সওয়াগন। জার্মানির বিখ্যাত এই অটোমোবাইল কোম্পানির সহযোগী একটি সংস্থা হল ক্যারিয়াড। মূলত ভক্সওয়াগনের সফটওয়্যারের দিকটা দেখে এই প্রতিষ্ঠানটি। তাদের চিফ পিপল অফিসার রেইনার জুগহোর পরিষ্কারভাবে বলে দিয়েছেন ‘They Fire. We Hire.’ ওরা ছাঁটাই করবে, আমরা কাজে নেব। এই মুহূর্তে এই কথাটিই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তিনি বলছেন, ইউরোপ, চিন ও আমেরিকায় তাদের প্রায় ১০০-র কাছাকাছি শূন্যপদ রয়েছে। তাই যাঁদের রাতারাতি চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাঁরা যেন যত দ্রুত সম্ভব যোগাযোগ করেন।

এমনিতেই জার্মানির আইটি ইন্ডাস্ট্রিতে কর্মীসংখ্যা যথেষ্ট কম রয়েছে। একটি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সমীক্ষার রিপোর্ট বলছে, জার্মানিতে প্রায় এক লক্ষ ৩৭ হাজারটি শূন্যপদ রয়েছে। বেশিরভাগই সফটওয়্যার, আইটি ইন্ডাস্ট্রির অন্তর্গত। সেজন্য আমেরিকার এই বিপুল কর্মী ছাঁটাইয়ের সুবিধা নিতে চলেছে তারা। ইতিমধ্যেই জার্মানির প্রশাসন তাদের ইমিগ্রেশনের নিয়ম কানুন সরলীকরণ করার কাজে মন দিয়েছে। লিঙ্কডইনের মতো চাকরি খোঁজার সাইটে বারবার আবেদন জানানো হচ্ছে।

উল্লেখ্য, আমেরিকায় হাজারেরও বেশি মানুষের চাকরি চলে গিয়েছে গত কয়েক মাসে। আগামী দিন এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এই মানুষগুলির মধ্যে এমন অনেকেই আছেন, যারা নিজেদের কাজে যথেষ্ট পটু। তাঁদের জন্যই এমন সুযোগ তৈরি করছে জার্মানির আইটি সেক্টর। এখন সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারে এই দেশটি, সেই দিকেই নজর রেখেছে আন্তর্জাতিক বাজার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।