বাড়ি থেকে এয়ারপোর্ট যান জেটে চড়ে, জেনে নিন গৌতম আদানির সম্পত্তির পরিমাণ

Piya Saha
৩ মিনিট
বাড়ি থেকে এয়ারপোর্ট যান জেটে চড়ে, জেনে নিন গৌতম আদানির সম্পত্তির পরিমাণ

ভারত তথা এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। বছরভর দুই শিল্পপতির মধ্যে টক্কর চলে জোরদার। তবে গত সপ্তাহের শেয়ারসূচক বলছে, এই মুহুর্তে আম্বানিকে টপকে শীর্ষে পৌঁছে গেছেন গৌতম আদানি। এর আগে ২০২১ সালের নভেম্বরেও আদানির সম্পত্তির মূল্য হয়েছিল আম্বানিদের। ফোর্বস ম্যাগাজিনের ' রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ' - এর হিসেব বলছে বিশ্বের ১১তম ধনী ব্যক্তির জায়গাটি বর্তমানে আদানির দখলে। সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের সুবাদে মুকেশ আম্বানী ও তাঁর পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে আমাদের অনেক কিছুই জানা। কিন্তু খানিক অজানাই রয়ে গিয়েছে গৌতম আদানির জীবনযাত্রা। চলুন জেনে নি তাঁর ব্যাপারে খুঁটিনাটি তথ্য--

আদানির আয়ের পরিমাণ

গুজরাটকেন্দ্রিক আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত হলেও আরও বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। বিদ্যুৎশক্তি উৎপাদন,রসদ, কৃষিক্ষেত্র, রিয়েল এস্টেট, অর্থিক পরিষেবা, গ্যাস বিতরণ, প্রতিরক্ষা ব্যবসা ও বিমানবন্দরের মত একাধিক ব্যবসার মালিক গৌতম আদানি।সর্বশেষ হিসেব অনুযায়ী আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯.৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭২ লাখ কোটি টাকা)। সেখানে অম্বানীর ৮৯.৪ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭১ লাখ কোটি টাকা)। গত বছরে আম্বানির তুলনায় কয়েকগুন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আদানির। সম্পত্তি বৃদ্ধির হার ছাপিয়ে গিয়েছে জেফ বেজোস ও এলন মাস্ককেও। করোনা আবহেও শিল্পপতি গৌতম আদানি ও তাঁর পরিবার দৈনিক আয় করেছেন ১০০২ কোটি টাকা। তাঁর মাসিক আয় ২০ হাজার কোটি টাকারও বেশি।গত এক বছরে, আদানি টোটাল গ্যাসের ব্যবসা বৃদ্ধি পেয়েছে ৯৬ শতাংশ। মূল সংস্থা আদানি এন্টারপ্রাইজের বৃদ্ধি ৯০ শতাংশ, আদানি ট্রান্সমিশনের বৃদ্ধি ৭৯ শতাংশ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন লিমিটেডের বৃদ্ধির পরিমাণ ৫২ শতাংশ। আদানি গ্রিন এনার্জির বৃদ্ধির পরিমাণ ১২ শতাংশ। তবে, গত বছর এই সংস্থা বৃদ্ধি পেয়েছিল ৫০০ শতাংশের বেশি।

তবে ব্যবসায়িক ক্ষেত্রে আদানির সাথে আম্বানির মূল চারিত্রিক পার্থক্যটি হল রিলায়েন্স প্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি যার বর্তমান দায়িত্বে রয়েছেন মুকেশ আম্বানি। কিন্তু আদানি গ্রুপ নিজে হাতেই প্রতিষ্ঠা করেছেন গৌতম আদানি। শূন্য থেকে গগণচুম্বী সাফল্য এসেছে তাঁর হাত ধরেই। আদ্যোপান্ত মৃদুভাষী আদানি ধনপতি হওয়া সত্ত্বেও ছিমছাম জীবনযাপন করতেই পছন্দ করেন। তবে তাঁর সম্পত্তির পরিমাণ ও জীবনযাত্রাও সাধারণ মানুষকে হতবাক করবে।

বিভিন্ন বাড়ির খুঁটিনাটি

গুজরাট, ব্যাঙ্গালোর, মুম্বই সহ বিশ্বের একাধিক জায়গায় বাড়ি রয়েছে গৌতম আদানির। ২০২০ সালে গুরুগ্রামে ৪০০ কোটি টাকার ‘শান্তিবন’ নামক বাড়ি কিনেছেন তিনি। সব রকমের অত্যাধুনিক সুবিধা রয়েছে শান্তিবন বাসভবনে। ১৫৪ টির বেশি সোলার প্যানেল রয়েছে এই বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুতশক্তি সরবরাহের জন্য। গুজরাটের গান্ধীনগরে পাটিয়াল বাংলো নামক আরও একটি বাসভবন রয়েছে তাঁর। তবে তিনি এখন গুরুগ্রামের বাড়িতেই থাকেন।

আদানির গাড়ি ও প্রাইভেট জেটের সম্ভার

আদানির সংগ্রহে থাকা গাড়ির সম্ভারও যথেষ্ট চোখ ধাঁধানো। ৭৩ লক্ষ টাকা বাজার মূল্যের অডি কিউ সেভেন, আড়াই কোটি টাকার বিএমডাবলু সেভেন সিরিজ রয়েছে তাঁর। এখানেই শেষ নয় ফেরারি ক্যালিফোর্নিয়া, রোলস রয়েস ঘোস্ট ইত্যাদি বহু নামিদামী একাধিক গাড়ি ব্যবহার করেন তিনি।

দুনিয়ার অন্যান্য বিলিয়নারের মতোই বেশ কয়েকটি প্রাইভেট জেটও রয়েছে তাঁর। ২০০ কোটি টাকারও বেশি ২০০৯ বোমবারডিয়ার চ্যালেঞ্জার ৬০৫ , এম্ব্রায়ার লেগাসি ৬৫০ এবং ২০০৭ হকার ৮৫০ এক্সপির মত বহুমূল্যের জেট রয়েছে তাঁর সংগ্রহে। এছাড়া নিজস্ব হেলিকপ্টারও রয়েছে তাঁর যা মাঝে মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ তাঁর ক্যাবিনেটের একাধিক মন্ত্রীও ব্যবহার করেন।

শোনা যায় তিনি বাড়ি থেকে এয়ায়পোর্টে যেতেও নিজের হেলিকপ্টার ব্যবহার করেন। প্রতিদিন যে স্যুট পরেন তার প্রতিটির মূল্যও লক্ষাধিক। ২০১৩ সালে ছেলে করণ আদানির বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন তা এখনও পর্যন্ত ভারতের হেভিওয়েট বিয়েগুলির মধ্যে অন্যতম।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।