বারণ এবার পোষ্যেও! যে কারণে নিষিদ্ধ হল ২৩ প্রজাতির কুকুর

Govt Bans Dog Breeds: একাধিক প্রজাতির কুকুর বিক্রি, পোষা ও ব্রিডিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। কোন কোন প্রজাতি রয়েছে সেই তালিকায়?

Sohini Das
২ মিনিট
বারণ এবার পোষ্যেও! যে কারণে নিষিদ্ধ হল ২৩ প্রজাতির কুকুর

পোষ্য হিসেবে সম্ভবত সবচেয়ে বেশি নম্বর পেয়ে থাকে সারমেয়রা। আদুরে, প্রভুভক্ত এই প্রাণীটিকে পছন্দ করেন না, এমন মানুষ নেহাত হাতে গোনা। এই সারমেয় সমাজের হাজার গোত্র, হাজার প্রজাতি। কেউ ভালোবাসেন ল্যাব্রাডর, তো কেউ পাগ, কেউ অ্যালসেশিয়ান, তো কেউ ডোবারম্যান। তবে এবার কুকুর পোষার উপরে জারি হল সরকারি নিষেধাজ্ঞা।

একাধিক প্রজাতির কুকুর বিক্রি, পোষা ও ব্রিডিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। সেখানে কেন্দ্রের তরফে অন্তত ২৩টি প্রজাতির কুকুর পোষা, বিক্রি ও ব্রিডিংয়ের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুকুরের কামড় লুকিয়ে রেখে মৃত্যু, জলাতঙ্ক কতটা ভয়ঙ্কর?

Rabies: পৃথিবীতে প্রতি বছর অন্তত ৫৯,০০০ জন এউ রোগে ভুগে মারা যান। আর তার মধ্যে সিংহভাগই শিশু ও কিশোর।

সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় কুকুরের প্রজাতি। রয়েছে পিটবুল টেরিয়ার, টোসা ইনু, আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাসিলেইরো, ডোগো আর্জেন্টিনো, আমেরিকান বুলডগ, বোয়েরবোয়েল কঙ্গল, সেন্ট্রাল এশিয়ান শেফার্ড ডগ এবং ককেশিয়ান শেফার্ড ডগের মতো বেশ কিছু প্রজাতির কুকুর। এই ধরনের কুকুরগুলি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু এরাই নয়, তালিকায় রয়েছে, সাউথ রাশিয়ান শেফার্ড ডগ, টর্নজ্যাক, সারপ্ল্যানিয়াক, জাপানিজ টোসা, আকিতা, মাসটিফস, টেরিয়ারস , রোডেশিয়ান রিজব্যাক, উলফ ডগস, ক্যানারিওস, অ্যাকবাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেন কর্সো ও ব্যানডগের মতো কুকুরগুলোও। এমনকী সেইসব কুকুরগুলির বংশবৃদ্ধিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন হঠাৎ করে এই সব প্রজাতির কুকুরগুলোর উপর এ হেন কড়া নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র? আদতে এই সব কুকুরের প্রজাতিগুলি তুলনামূলক ভাবে অনেকটা হিংস্র হয় বলে দাবি। গত কয়েক মাসে একাধিক কুকুরের হামলার ঘটনা ঘটেছে এ দেশে। গত নভেম্বর মাসে দিল্লিতে প্রতিবেশীর দিকে পোষ্য পিটবুলটিকে লেলিয়ে দেন। দিল্লির বুরারি এলাকায় একটি শিশুর পা ভেঙে গিয়েছিল পোষ্য পিটবুলের কামড়ে। বিদেশে তো এমন কুকুর আক্রমণের ঘটনা আখছার ঘটে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে কুকুরে কামড়ানোর ঘটনা অন্তত ২৬.৫ শতাংশ বেড়েছে ২০২৩ সালে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পোষ্য বিড়াল থাকলে স্কিজোফ্রেনিয়া হতে পারে আপনার! ভয়াবহ তথ্য গবেষণায়...

Schizophrenia : স্কিজোফ্রেনিয়া এক জটিল মানসিক রোগ। কোনও ব্যক্তির আচরণ, অনুভূতি এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে এই রোগ।

বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে প্রশাসন। কেন্দ্রীয় পশুপালন ও ডেয়ারি দফতরের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে তারা ইতিমধ্যেই সিটিজেন ফোরাম, অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও দেশের নাগরি- প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। এবং তার পরেই এই সিদ্ধান্তে এসেছে কেন্দ্র সরকার। আর তার পরেই এই তেইশ প্রজাতির কুকুর কেনা-বেচা এবং উৎপাদন বন্ধ করার জন্য কড়া নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

কিন্তু যাদের বাড়িতে ইতিমধ্যেই পোষ্য হিসেবে ওই সব প্রজাতির কুকুরগুলি রয়েছে, তাদের কী হবে। কেন্দ্র সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সেই সব কুকুরগুলি যাতে কোনওমতেই বংশবৃদ্ধি না করতে পারে, তা নিশ্চিত করতে হবে পোষ্যের মালিককে। সে জন্য ওই প্রজাতির পোষ্য কুকুরদের সত্ত্বর নির্বিজকরণ করানোরও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু মৌলিক প্রজাতিগুলিই নয়, ওই ধরনের কুকুরদের ক্রসব্রিডিংও নিষিদ্ধ বলে জানিয়ে জেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। পোষ্য হিসেবে তো বটেই, অন্য কোনও কারণেও কেনাবেচা করা যাবে না ওই ধরনের কুকুরগুলিকে। সাফ জানিয়ে দিয়েছে সরকার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।