গ্রামে প্রথমবার ভোটগ্রহণ, উৎসবের মেজাজে গুজরাতের 'মিনি আফ্রিকা'

Gujarat Election 2022: ভারতের বুকে এক টুকরো আফ্রিকা! গুজরাতের ভোটে সেই গ্রামের বাসিন্দারাই আনন্দে মেতে...

inscript
২ মিনিট
গ্রামে প্রথমবার ভোটগ্রহণ, উৎসবের মেজাজে গুজরাতের 'মিনি আফ্রিকা'

মাথার চুল কোঁকড়ানো, গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ। বাঘছাল রঙের পোশাক, মাথায় পট্টি, হরেক রকম জারিজুরি। কারও কারও চোখে-মুখে সাদা রঙ করা, যেন মুখোশ পরে আছেন। এমন সাজেই মানুষগুলো ভোটগ্রহণ কেন্দ্রে এসেছেন। হাসিমুখে ইভিএমের বোতাম টিপলেন, সই করলেন, প্রত্যেকের আঙুলে কালিও পরানো হল। হিংসা, আগুন, বোমাবাজির কোনও জায়গা নেই, মানুষগুলো হাসছেন মহানন্দে। বৃহস্পতিবার গুজরাতের জাম্বুর গ্রামে এমন ছবিই দেখা গেল দিনভর। সেখানকার মানুষরা ভারতীয় হলেও প্রথমে খানিক খটকা লাগবে। এরকম সুঠাম গঠন, এমন চেহারা তো ভারতীয়দের থেকে খানিক আলাদাই। জাম্বুরে পা দিলেই আমার আপনার আফ্রিকাকে মনে পড়তে বাধ্য। এবার মানুষগুলোকে চেনা চেনা লাগছে।

গুজরাতের এই ‘মিনি আফ্রিকা’ গ্রামটি প্রথমবার ভোটগ্রহণ পর্বে মেতে উঠল। জাম্বুরবাসীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করেছিল নির্বাচন কমিশন। প্রথমবার ভোট দেওয়ার মুহূর্ত স্মরণীয় করার জন্য আগের রাত থেকেই জাম্বুরে শুরু হয় উন্মাদনা। গান, নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। আগুন সেখানেও জ্বলছে বটে, সেটা হিংসার নয়। আনন্দের। উল্লাসের। গণতন্ত্র নামক উৎসবের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আবারও নির্বাচনের দামামা, সোশ্যাল মিডিয়ায় কেমন লড়ছে বিজেপি থেকে বিরোধীরা

Gujarat Election 2022: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই গুজরাটে সিংহাসনের লড়াই শুরু। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সক্রিয় শাসক থেকে বিরোধী...

| People of Gujarat's mini African village- Jambur, celebrated their first opportunity to vote in their own special tribal booth (30.11)

  • আপনার জন্য আরও কিছু লেখা
আবারও গেরুয়া ঝড় দেখা যাবে রাজ্যে? প্রথম দফার পর অপেক্ষায় গুজরাতবাসী

Gujarat Election 2022 : আজ ছিল প্রথম দফার ভোট গ্রহণ। মোদি ক্যারিশ্মা কি কাজ করবে এবার, প্রশ্ন রাজ্যবাসীর...

জুনাগড় জেলায়, গির অভয়ারণ্যের কাছেই অবস্থিত এই জাম্বুর গ্রাম। এখানেই বসবাস সিদ্দি প্রজাতির মানুষদের। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মুসলিমপ্রধান এই জাতির উৎসস্থল ভারতে নয়। এদের পূর্বপুরুষের বসতি ছিল আফ্রিকা। এই সম্পর্কে কথা বলতে গেলে ঐতিহাসিকরা আমাদের নিয়ে যান আজ থেকে বেশ কয়েকশো বছর আগে। আফ্রিকা থেকে কালো চামড়ার মানুষদের দাস হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। মনে করা হয়, পর্তুগিজরা সেরকমই আফ্রিকানদের দাস বানিয়ে ভারতে নিয়ে আসে। তখন থেকেই এই সম্প্রদায়ের মানুষদের যাত্রা শুরু। ভারতে গেরিলা যুদ্ধের প্রয়োগ শুরু করেছিলেন যিনি, সেই মালিক অম্বরও এই সিদ্দি প্রজাতির মানুষ ছিলেন। তাঁদেরই একটি অংশকে পাঠানো হয় গুজরাতের জুনাগড়ে। সেখানকার নবাবের দেহরক্ষী হিসেবে, প্রাসাদের কাজকর্ম করতেন এই সিদ্দিরা। পরবর্তীকালে তাঁরাই একটু একটু করে আশেপাশের অঞ্চলে বসবাস শুরু করেন। জাম্বুরের সিদ্দিরা সেই বিগত দিনের সাক্ষ্যই বহন করে আনছেন।

ঠিক কবে আফ্রিকা থেকে ভারতে এসেছেন তাঁরা? এই প্রশ্নের উত্তর দিতে পারেন না গুজরাতের সিদ্দি প্রজাতির মানুষেরা। চেহারা বাদ দিয়ে, আফ্রিকার সঙ্গে আর কোনও যোগসূত্র নেই। গড়গড় করে গুজরাতি বলেন সবাই। ভারতীয় আদবকায়দা একেবারে মনের মধ্যে বসে গিয়েছে। বুক চিতিয়ে বলেন, “আমরা ভারতীয়।” তবে পূর্বপুরুষের মর্যাদা রাখতে কিছু প্রথা এখনও মেনে চলেন তাঁরা। নিজেদের গোষ্ঠীর বাইরে কাউকে বিয়ে করা তাঁদের মানা। পাশাপাশি আছে সিদ্দিদের নিজস্ব লোকনৃত্য ধামাল। যার সঙ্গে আফ্রিকার কোনও অখ্যাত গ্রামের লোকনৃত্যের মিল পেলেও পেতে পারেন। এসব বাদ দিয়ে, দারিদ্র্যে, আনন্দে, কান্নায়, ভারতীয়ত্ব বজায় রেখে দিন কাটছে জাম্বুরের সিদ্দিদের।

সেই সিদ্দিদের গ্রাম জাম্বুরে প্রথমবার বিশেষ বুথের আয়োজন করল নির্বাচন কমিশন। তাই সকাল থেকেই ভোট উৎসবে মেতে উঠলেন আট থেকে আশি। নিজেদের চিরাচরিত ‘আফ্রিকান’ পোশাকে সম্পন্ন করলেন ভোটদান পর্ব। সব মিলিয়ে অখ্যাত এই গ্রামটির মধ্যে এখন খুশির হাওয়া।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।