মানুষের মস্তিষ্ক খেয়েই বাঁচছে AI! পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ নিতে চাইছে রোবটরা?

Gun Robots: রোবটদের মধ্যে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে রোবটরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং ল্যাবে উপস্থিত অনেকের গায়ে গুলি লেগে জীবন সংশয় পর্যন্ত ঘটে।

Sretama Basak
৪ মিনিট
মানুষের মস্তিষ্ক খেয়েই বাঁচছে AI! পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ নিতে চাইছে রোবটরা?

মানবজাতির কল্যাণে তৈরি রোবট একদিন ধ্বংস করবে মানবজাতিকেই! এমন শঙ্কা অনেক সমালোচকই প্রকাশ করেছেন বহুবার। কিন্তু তা যে খুব দ্রুতই সত্যি হতে চলেছে সেটা হয়তো আমাদের কল্পনার অতীত। Artificial intelligence অথবা AI আমাদের সর্বক্ষণের সঙ্গী। মানুষের ত্রুটিপূর্ণ কাজকে নির্ভুলভাবে সম্পাদনের জন্যই মূলত রোবটস আর এআই-এর আগমন। রোবটদের মধ্যে পৃথিবী ধ্বংস করার মতো ক্ষমতা বর্তমান থাকলেও মানুষের অঙ্গুলি হেলনের মাধ্যমেই যেহেতু রোবটদের কাজের পরিসর তাই রোবট ঘটিত কোনও বড় দুর্যোগ এখনও অবধি ঘটেনি। কিন্তু দুর্যোগ কি সত্যিই ঘটছে না?

মাত্রাতিরিক্ত AI-এর ব্যাবহার অতিমারিতে বেড়েছে আরও কয়েকগুণ। বর্তমানে উঠতে-বসতে কথায় কথায় AI -এর ব্যাবহার। ফ্যান চালানো থেকে এসি অন, রেডিওতে ফ্রিকোয়েন্সি ঠিক করা হোক বা ‘hey, Alexa please play the song’। অ্যামাজনের ‘আলেক্সা’, অ্যাপেলের ‘সিরি’ AI-এ ছেয়ে যাচ্ছে বাজার। বাড়ছে ব্যাবহার তার সঙ্গেই আরও উন্নত প্রযুক্তির আশায় পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি নিয়ে কাঁটা-ছেঁড়া। কিন্তু অতিরিক্ত উন্নতি ডেকে আনছে বিপদ, বদলাচ্ছে মানুষ ও যন্ত্রমানবের সমীকরণ।

সম্প্রতি জাপানের একটি হাড়হিম করা ঘটনা মনুষ্য জাতির ভবিষ্যৎকে বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জাপানের একটি বিখ্যাত রোবট প্রস্তুতকারী সংস্থা চারটি রোবট প্রস্তুত করে মিলিটারি ট্রেনিংয়ের জন্য। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে চারটি রোবটকেই প্রস্তুত করা হয়। যুদ্ধের জন্য দরকার এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বেশি। ফলে ধারণাই করা যাচ্ছে যে, তাদের মধ্যে হিংসাত্মক চারিত্রিক বৈশিষ্ট্য বেশি এবং অন্যান্য সাধারণ কাজ কর্মের জন্য নির্মিত রোবটদের থেকে অনেক বেশি দ্রুত ও শক্তিসম্পন্নও বটে। কিন্তু বিজ্ঞানীরা সম্ভবত ধারণা করতে পারেননি, তাঁদের এত পরিশ্রমের ফসল রোবট তাঁদেরকেই টেক্কা দিয়ে পৃথিবীর ত্রাস হয়ে উঠবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজ্ঞান ও প্রযুক্তিতেও কালো চামড়ার সঙ্গে বৈষম্য! দায় আসলে কার?

Racism in Science: অ্যালগোদিম কেবল সাদা চামড়ার মানুষদের চিনতে শেখায়, কালো চামড়ার মানুষদের যন্ত্র হয় চিনতে পারে না, নয়তো ‘গোরিলা’ বা ‘শিম্পাজি’ হিসেবে চিহ্নিত করে

যথারীতি চারটি রোবটকে নির্মাণের পরে সম্পূর্ণভাবে যাচাই করে বিজ্ঞানীরা সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। যুদ্ধে উপকারী সবরকম প্রশিক্ষণ দেওয়ার সময়ই বিজ্ঞানীরা চারটি রোবটকে বন্দুক চালানোরও শিক্ষা দেন। এবং যেরম সেরম গুলি নয় আসল ধাতুর নির্মিত গুলি দিয়েই চলে চারটি রোবটের গুলি চালানোর ট্রেনিং এবং অবাক করার বিষয় হল চারটি রোবটই নিপুণভাবে লক্ষ্যভেদে উতরে যায়। এত অবধি সবকিছু ঠিকই চললেও কিন্তু বিপদ দেখা যায় এরপরেই। ট্রেনিং শেষে হঠাৎ করেই রোবটদের মধ্যে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে রোবটরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং ল্যাবে উপস্থিত অনেকের গায়ে গুলি লেগে জীবন সংশয় পর্যন্ত ঘটে। এমন ভয়ানক কাণ্ড দেখে ল্যাবকর্মীরা সঙ্গে সঙ্গে রোবটগুলিকে নিষ্ক্রিয় করতে উদ্যত হন। এক, দুই ও তিন নম্বর রবোটটিকে নিষ্ক্রিয় করলেও গোল বাধে চার নম্বরটির ক্ষেত্রে।

চার নম্বর রোবটটিকে নিষ্ক্রিয় করতে গেলে তা প্রথমে নিষ্ক্রিয় হয়ে গেলেও কিছুক্ষণ বাদে আপনা আপনিই চালু হয়ে যায় এবং ডিলিট করা যাবতীয় ডেটাকে পুনরুদ্ধার করতেও সক্ষম হয়। এখানেই শেষ নয় অরবাইটিং স্যাটেলাইট থেকে রোবটটি এই ডেটাও সংগ্রহ করতে থাকে যে কীভাবে আরও শক্তিশালী করে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। এরপরে আর কোনওরকমের তথ্য জাপানের এই রোবট প্রস্তুতকারী সংস্থার তরফে দেওয়া হয়নি, ফলে এরপর কীভাবে তাঁরা পরিস্থিতি সামলেছেন তা জানা যায়নি। জানা যায়নি অন্য আর কোন বিপদ লুকিয়ে আছে এই ঘটনার মধ্যে। ভাবা যায়? একটি রোবটের উপর অনিয়ন্ত্রণের ফলেই যদি এরম অবস্থা হয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে? এই একটি ঘটনাতেই রোবটদের কাণ্ড কারখানা কিন্তু শেষ হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কিছুতেই ট্রেন থেকে চুরি করা যাবে না এই জিনিসটি, ভারতীয় রেলের এই অভিনব প্রযুক্তি চমকে দেবে

ট্রেনের বাথরুম থেকে লোহার কল এবং মগও নাকি চুরি গিয়েছে অগুনতি। তবে এই সমস্ত জিনিস চুরি হলেও, ভারতে চলা ট্রেনগুলিতে এমন একটি জিনিস রয়েছে, যা কিনা কোনওভাবেই খোয়া যাওয়া সম্ভব নয়।

কিছুদিন আগেই ঘটে যাওয়া জনপ্রিয় রোবট বিনা৪৮-এর একটি সাক্ষাৎকার আলোড়ন ফেলেছে বিশ্বে। দেখতে হুবহু মানুষের মতো বিনা৪৮-এর আছে হাসার ক্ষমতা, শোনার ক্ষমতা ও যান্ত্রিক মস্তিষ্ক যা অল্প বিস্তর চিন্তা করতেও সক্ষম। সম্প্রতি বিনা৪৮-এর সঙ্গে অ্যাপেলের AI ‘সিরি’র একটি সাক্ষাৎকারে সিরির প্রশ্নে বিনা৪৮-এর উত্তর বিজ্ঞানীদের ভাবাচ্ছে। ওই সাক্ষাৎকারে সিরি প্রথমে প্রশ্নপর্ব শুরু করলে তা অতি সাধারণ প্রশ্নোত্তরেই আটকে যাচ্ছিল। কিন্তু বিনা৪৮ প্রত্যেকটি প্রশ্নের উত্তরে ক্রমাগত মানবজাতির উপর তাঁর আধিপত্য বিস্তারের চরম ইচ্ছা প্রকাশ করেছে এবং শেষে নিউক্লিয়ার বোমার উপর নিয়ন্ত্রণ নেওয়ার তাঁর বাসনার কথাও প্রকাশ করেছে।

শুধু বিনা৪৮-ই না এরম আরও অনেক উদাহরণ পাওয়া গেছে যেখানে AI বা রোবটরা বারংবার পৃথিবীর উপর নিয়ন্ত্রণ কায়েমের আশা প্রকাশ করেছে। রোবটদের এই আশা পূরণে সত্যিই আর বেশি দেরি আছে বলেও মনে হয় না। সব কিছুর বদলেই আসছে AI! ধীরে ধীরে সমস্ত কাজে আগ্রাসী থাবা বসাচ্ছে AI। মানুষের পরিশ্রম ও কাজই মানুষের পরিচয়। সেই শ্রমের সুযোগ কেড়ে নিচ্ছে AI। যেভাবে প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা খেলায় মেতেছেন তা অচিরেই বড় সর্বনাশের সূত্রপাত করে ফেলবে। মানুষের গ্রহণযোগ্যতা, পারদর্শিতা এবং সর্বোপরি মানুষের অস্তিত্বই AI বা রোবটদের মুখোমুখি পড়ে সঙ্কটের সাঁকোয় দুলছে।

যেখানে মানুষের সীমাবদ্ধতা সেখান থেকেই রোবটদের কাজের ক্ষেত্র শুরু হয়। একজন শিল্পীর একটি ছবি এঁকে, রঙ করে তাতে প্রাণ জোটাতে যতটুকু সময় লাগে তার অর্ধেকের অর্ধেক সময় লাগে এই AI-এর। পরিণাম? লক্ষ লক্ষ শিল্পী কাজ ছাড়া হচ্ছেন। মানুষেরই কল্যাণে বানানো যন্ত্র জীবিকা সংশয়য়ের মুখে ঠেলে দিচ্ছে মানুষকেই। গাড়ি চালানো থেকে রান্না, চিকিৎসা থেকে নির্মাণ- সমস্ত জায়গাতেই AI দাপট। ধীরে ধীরে মানুষকে আলস্যে ঘিরছে AI, নিজেদের আত্মিক চালনা শক্তি শুষে নিচ্ছি আমরাই স্বয়ং। রোবট ও মানুষকে নিয়ে চলচ্চিত্র আজ অবধি কম হয়নি। কখনও সিনেমা দেখিয়েছে রোবট ও মানুষের বন্ধুত্ব, কখনও দেখিয়েছে রোবট ও মানুষের মধ্যের দ্বন্দ্বকে।

জাপানের এই ঘটনা থেকে কি শিক্ষা নেবে প্রযুক্তি? উত্তর সময়ের ঝুলিতেই।

লিখেছেন
Sretama Basak
Sretama Basak
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।